স্বাস্থ্য
হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু, দুই মাসে মৃত্যু ৪৫১
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৯২ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে। এ সময়ে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন আরও ১১১ জন। ফলে দুই মাসে নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৪১৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েছেন ৩৬ হাজার ৫৫ জন।
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রোগের উপসর্গে আরও তিনজন মারা গেছেন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৭। এর মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ৪২। একই সময়ে সন্দেহজনক মৃত্যু হয়েছে তিনজনের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪।
হামের টিকাদান শুরু রোববার
উদ্বোধনী দিনে স্বাস্থ্যমন্ত্রী নবাবগঞ্জে, স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাবনা সদরে এবং স্বাস্থ্য সচিব গাজীপুরে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন। বাকি উপজেলাগুলোতে স্থানীয় সিভিল সার্জন ও প্রতিনিধি দল কর্মসূচি শুরু করবেন। মন্ত্রণালয় জানিয়েছে, জ্বর বা অন্য কোনো অসুস্থতা থাকা শিশুরা এই সময়ে টিকা পাবেন না; সুস্থ হওয়ার পর টিকা দেওয়া হবে। এছাড়া হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও প্রদান করা হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক।
দেশে হামের প্রাদুর্ভাবে ৩৮ শিশুর মৃত্যু
স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সর্বাধিক ২১ শিশু মৃত্যুবরণ করেছেন। এছাড়া, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজে ৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন এবং রাজশাহী ও পাবনায় ১ জন করে শিশু মারা গেছেন। বিভিন্ন জেলা ও বেসরকারি হাসপাতালের তথ্য মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা এ বছর ৪৬ বা তারও বেশি হতে পারে।
হামে ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৪
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে তিনজন এবং চট্টগ্রাম বিভাগে দুইজন মারা গেছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯৭৪ জন।
টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন হামের টিকা দেওয়া হয়েছে কি না
শিশুর সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মের পর থেকেই নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী শিশুকে বিভিন্ন টিকা দেওয়া হয়, যার মধ্যে হামের টিকা অন্যতম। তবে অনেক সময় অভিভাবকরা টিকা কার্ড হাতে পেয়েও বুঝতে পারেন না—হামের টিকা আসলে দেওয়া হয়েছে কি না। কার্ডে ইংরেজিতে সংক্ষিপ্ত নাম, তারিখ বা বিভিন্ন চিহ্ন থাকায় বিষয়টি কিছুটা জটিল মনে হতে পারে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা
রাজধানী বাতাসে আবারও বেড়েছে দূষণ। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত এ তালিকায় ঢাকার বায়ুমানের সূচক বা একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ৩৩১, যা পরিবেশগত মানদণ্ড অনুযায়ী ‘ঝুঁকিপূর্ণ’ বা অত্যন্ত বিপজ্জনক পর্যায়ের দূষণ নির্দেশ করে। কিছুদিন আগে রাজধানীর বায়ুমানে সামান্য উন্নতির আভাস মিললেও দূষণের মাত্রা আবার বেড়ে গেছে।
বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা
বায়ুদূষণে আবারও বিশ্বের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা 'এয়ার কোয়ালিটি ইনডেক্স' (একিউআই) সূচক অনুযায়ী, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে ঢাকা। প্রকাশিত তথ্য অনুযায়ী, একিউআই স্কোর ৩৩২ নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী। এ স্কোরে বায়ুর মান থাকে চরম অস্বাস্থ্যকর এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে গাঁজা
বাংলাদেশে মাদক ব্যবহার আর আড়ালে থাকা কোনো সমস্যা নয়; এটি এখন একটি স্পষ্ট জনস্বাস্থ্য ও সামাজিক সংকটে রূপ নিয়েছে। জাতীয় পর্যায়ের এক গবেষণায় উঠে এসেছে, দেশে বর্তমানে আনুমানিক ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক গাঁজা, যার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬১ লাখ। রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।
দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা
বিশ্বের জনবহুল মেগাসিটিগুলোর মধ্যে বায়ুদূষণে আবারও শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ২৮৭, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, একই সময়ে ২৬৩ স্কোর নিয়ে ভারতের দিল্লি দ্বিতীয় এবং ২১৯ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয় অবস্থানে রয়েছে। এ ছাড়া কুয়েত সিটি ২০৪ স্কোর নিয়ে চতুর্থ এবং ভারতের কলকাতা ১৯৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
ছুটির দিনেও বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা
রাজধানীতে বায়ুদূষণ পরিস্থিতি ফের উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ছুটির দিনেও রাজধানী বিশ্বের দ্বিতীয় শীর্ষ দূষিত শহরের তালিকায় উঠে এসেছে ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২২৬। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আগের দিন শুক্রবার একই সময়ে ঢাকার একিউআই স্কোর ছিল ১৯৭। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাংলাদেশে নিপাহ ভাইরাসে মৃত্যুর খবর জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সতর্কতা জোরদার
নওগাঁ জেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। রাজশাহী বিভাগে নতুন সংক্রমণ শনাক্ত হওয়ায় স্বাস্থ্য কর্তৃপক্ষ নজরদারি ও প্রতিরোধ ব্যবস্থা জোরদার করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এটি আন্তর্জাতিক মহামারিতে পরিণত হওয়ার ঝুঁকি কম। ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, নিহত নারী ৪০–৫০ বছরের। ২১ জানুয়ারি থেকে তার শরীরে জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। ২৭ জানুয়ারি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।