"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। হাবিপ্রবি স্কুল মাঠে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
২৫ জুলাই, ২০২৬
বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
সম্প্রতি ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখা বিষাক্ত ট্যারান্টুলা মাকড়সা, ম্যাক্সিকান ব্ল্যাক কিং স্নেকসহ বিভিন্ন প্রজাতির ১ হাজার ১০৪টি বিদেশি প্রাণী উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বন বিভাগের তথ্য অনুযায়ী, মিরপুর থেকে উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে বিষাক্ত ট্যারান্টুলা মাকড়সা ছাড়াও কর্ন স্নেক, ডাম্পি ফ্রগ, লেপার্ড গেকো, সাইড-নেক কচ্ছপসহ নানা ধরনের প্রাণী রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা
দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দুর্গত মানুষের উদ্ধার, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ত্রাণ কার্যক্রম জোরদারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স, অভিযানে গ্রেপ্তার ৪
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের তল্লাশি করে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে মুসফিকুর রহমান শান্তের কাছ থেকে ১৫ পিস, শাকিল খানের কাছ থেকে ১৪ পিস, বাইজিদ গাজীর কাছ থেকে ৬ পিস এবং জাকারিয়ার কাছ থেকে ৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ইবির সমাজকল্যাণ বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টায় বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিতে তিনজন প্রার্থী আবেদন করেন। তবে আজ বুধবার নির্ধারিত নিয়োগ বোর্ডে মাত্র দুজন প্রার্থী উপস্থিত হন। ফলে নিয়োগ বোর্ডের শর্ত পূরণ না হওয়ায় বোর্ড স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ৩০ জুনের আগে নিয়োগ সম্পন্ন না হলে পদটি বাতিল হয়ে যেতে পারে বলে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুবির ৬ শিক্ষার্থী
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সারা দেশে এক হাজার ৫২১ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে এক হাজার ৩২০ জন বিভিন্ন ক্যাডারে এবং ২০১ জন নন-ক্যাডার পদে সুপারিশ পেয়েছেন। এ ফলাফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-এর বিভিন্ন বিভাগের ছয়জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
বাইকে উচ্চ শব্দ, বাইক থামাতে বলায় দুই পুলিশকে মারধরের, আটক ৪ কিশোর
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উচ্চ শব্দে ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় দুই পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় চার কিশোরকে আটক করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল এলাকায়। মারধরের শিকার দুই পুলিশ সদস্য হলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শোভন কুমার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা।
২৫ জুলাই, ২০২৬
গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অর্জিত গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
আশুলিয়ায় মাদরাসা থেকে মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র
র্যাব সূত্র জানায়, র্যাব-৪-এর নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদরাসায় অভিযান পরিচালনা করে। শুরুতে সেখানে মাদক মজুত থাকার তথ্য পাওয়া যায়। পরে মাদরাসা প্রাঙ্গণে অভিভাবকদের অপেক্ষাকক্ষের পাশের নির্মাণাধীন একটি ওয়াশরুমে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ওয়াশরুমের শৌচাগারের মেঝেতে কয়েকটি ইটের নিচে লুকিয়ে রাখা একটি ছেঁড়া বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটির ভেতরে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার ও ২২ বোরের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
২৫ জুলাই, ২০২৬
টিএইচই ইমপ্যাক্ট র্যাঙ্কিংস ২০২৬-এ দেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় নোবিপ্রবি
টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট র্যাঙ্কিংস ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ২৪ জুন ২০২৬ প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪০১–৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। একই সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে তৃতীয় এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে প্রথম অবস্থানে রয়েছে নোবিপ্রবি। টিএইচই ইমপ্যাক্ট র্যাঙ্কিংস বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সামাজিক অন্তর্ভুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের ভিত্তিতে মূল্যায়ন করে। এবারের র্যাঙ্কিংয়ে নোবিপ্রবির এ অর্জন বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান অবস্থানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬