"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
মোবাইল ফোনে আমদানি শুল্ক ৬০% কমালো এনবিআর
স্মার্টফোন সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার লক্ষ্যে আমদানিকৃত মোবাইল ফোনের কাস্টমস ডিউটি বা আমদানি শুল্ক বর্তমান ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জারি করা প্রজ্ঞাপনে মোবাইল ফোন আমদানি শুল্ক কমানোর বিষয়টি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন শুল্ক কাঠামোর ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি স্মার্টফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এই তথ্য নিশ্চিত করে বলেন, 'সরকারের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ আরও সুলভে ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবে।'
২৫ জুলাই, ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের অবস্থান গণতন্ত্রবিরোধী নয়: প্রেস উইং
জুলাই জাতীয় সনদ-২০২৫' বাস্তবায়ন বিষয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থন গণতান্ত্রিক আদর্শের পরিপন্থি নয় বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে পাঠানো এক বিবৃতিতে প্রেস উইং জানায়, গণভোটকে ঘিরে সরকারের এই অবস্থান কোনোভাবেই নিরপেক্ষতার লঙ্ঘন নয়। বরং এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, সংস্কারমূলক ম্যান্ডেট এবং রাজনৈতিক বাস্তবতার স্বাভাবিক বহিঃপ্রকাশ।
২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবিতে ‘ভারতীয় আধিপত্যবাদ ও ওসমান হাদির আত্মত্যাগ’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত
ভারতীয় আধিপত্যবাদ ও ওসমান হাদির আত্মত্যাগ' বিষয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মুক্ত আলোচনা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত নয়টায় অনলাইন মাধ্যম গুগল মিটে শুরু হয় উক্ত মুক্ত আলোচনা। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোবিপ্রবি শাখার বর্তমান উপদেষ্টা ও সাবেক সভাপতি মাহমুদুল হাসান।
২৫ জুলাই, ২০২৬
আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি; ছাত্রলীগ নেতাকে ছাড়াতে এসে ওসিকে বৈষম্যবিরোধী নেতার হুমকি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানের বিরুদ্ধে। ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’—এমন বক্তব্যের মাধ্যমে তিনি ওসিকে ভয় দেখিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে শুরু হলো সাগর–রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
নির্মম হত্যাকাণ্ডের শিকার দেশ বিদেশে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি’র স্মরণে চট্টগ্রামে শুরু হয়েছে ‘সাগর–রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬’। সাংবাদিকদের ঐক্য, সৌহার্দ্য ও ন্যায়বিচারের দাবিকে সামনে রেখে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন টেলিভিশন, প্রিন্ট, অনলাইন ও ভিডিও জার্নালিজমে কর্মরত গণমাধ্যমকর্মীরা। বুধবার (৭ জানুয়ারি) রাতে চান্দগাঁওয়ের ফরচুন স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন এভারেস্টসহ চারটি আট হাজারী পর্বত বিজয়ী একমাত্র বাংলাদেশি পর্বতারোহী ডা. বাবর আলী।
২৫ জুলাই, ২০২৬
গাজীপুরের সালনা-কাথোরা এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা-কাথোরা এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, আউয়াল মিয়ার মালিকানাধীন বসতবাড়ির ভেতরে অবস্থিত একটি ঝুট গুদাম থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি টিনশেড ঘরেও। খবর পেয়ে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
২৫ জুলাই, ২০২৬
দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখার হুঁশিয়ারি ছাত্রদলের
পোস্টাল ব্যালটসহ বিভিন্ন অনিয়ম ও পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং নির্বাচন কমিশন তাদের বক্তব্য আমলে না নিলে ইসি ভবন সারারাত অবরুদ্ধ করে রাখা হবে বলেও হুশিয়ারি জানান তারা। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সংগঠনটির বিপুলসংখ্যক নেতা-কর্মী সমবেত হন। সমাবেশে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, 'নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যা একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।'
২৫ জুলাই, ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। একইসাথে ঢাকা-৯ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের সঙ্গে না থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি। তাসনিম জারা বলেন, ‘বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।
২৫ জুলাই, ২০২৬
এনইআইআর চালুর পর ক্লোন ফোনের ভয়াবহ চিত্র, এক আইএমইআইতেই ৩ কোটি ৯১ লাখ ডিভাইস
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানের বিরুদ্ধে। ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’—এমন বক্তব্যের মাধ্যমে তিনি ওসিকে ভয় দেখিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
‘আমার মতো আর কারও যেন না হয়’; স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় স্ত্রীর আকুতি
রাজধানীতে প্রকাশ্যে গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, 'সঠিক তদন্ত না হলে তার মতো আরও অনেক পরিবার সর্বস্ব হারাবে। আমার মতো আর কারও যেন না হয়।’ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন,' এ ধরনের হত্যাকাণ্ড আগেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটতে পারে।
২৫ জুলাই, ২০২৬