"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
পদোন্নতি বোর্ডের দাবিতে ফের অবস্থান কর্মসূচিতে বেরোবির কর্মকর্তারা
দীর্ঘদিন ধরে পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত না হওয়ার প্রতিবাদে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা। তাদের অভিযোগ, একাধিকবার পদোন্নতি বোর্ডের তারিখ ঘোষণা এবং উপাচার্য ও রেজিস্ট্রারের আশ্বাস সত্ত্বেও তা বাস্তবায়ন হয়নি। ফলে দীর্ঘদিন ধরে তারা অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে রয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
মা বলতেন, প্রতিশোধ নয় দেশকে ঐক্যবদ্ধ করো : প্রধানমন্ত্রী
গত ১৭ বছরে নিজের পরিবারের ওপর হওয়া অন্যায়-অত্যাচারের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি যদি তার মাকে জিজ্ঞেস করতে পারতেন প্রতিশোধ নেওয়া উচিত কি না, তাহলে তার মা অবশ্যই বলতেন—প্রতিশোধ নয়, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এ সম্মেলনের আয়োজন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
সরকার উপসচিব ও সমপর্যায়ের ১৭২ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত রেওয়াজ অনুযায়ী পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি অথবা ইলেকট্রনিক ডাকের মাধ্যমে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
সংসদ সদস্যদের ঋণখেলাপি হওয়ার তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা সংসদে আছেন তারা ঋণগ্রস্ত হতে পারেন, তবে ঋণখেলাপি নন। বৃহস্পতিবার বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম–এর পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, আইন অনুযায়ী কোনো ব্যক্তি আদালত কর্তৃক ঋণখেলাপি হিসেবে ঘোষিত হলে তিনি নির্বাচনে অযোগ্য হন। এ বিষয়ে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডারসহ প্রচলিত বিধানে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৩২৩টি মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ২ হাজার ৩২৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। একই সময়ে ৪৭৯টি যানবাহন ডাম্পিং এবং ৩৪৫টি যানবাহন রেকার করা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর এলাকায়। বুধবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে একযোগে দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১০০ পরীক্ষার্থী
জামালপুরে ২০২৬ সালের পরীক্ষার্থীদের মধ্যে ১০০ জন শিক্ষার্থী ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীরা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী। পরীক্ষার্থী তিলা জামালি বলেন, “পরীক্ষা শেষ করার পর আমি দেখতে পাই, প্রশ্নপত্রের ওপরে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী লেখা রয়েছে। অর্থাৎ এই প্রশ্ন আমাদের জন্য ছিল না। পরে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে কলেজ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হয়। আমি দুই বছর ধরে এই তিন ঘণ্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। তাদের একটি ভুলের কারণে আমার এ প্লাস কেটে যাবে না—এর নিশ্চয়তা কী?”
২৫ জুলাই, ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দেওয়া বক্তব্যকে তিনি অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন।
২৫ জুলাই, ২০২৬
চাঞ্চল্যকর পরীমনি কাণ্ডে এডিসি সাকলায়েনের বাধ্যতামূলক অবসর
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েন শিথিলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বিয়েতে রাজি না থাকায় হবু স্বামীকে হত্যা করলেন কিশোরী
ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার ঐতিহাসিক লোহাগাড দুর্গে বেড়াতে নিয়ে গিয়ে হবু স্বামীকে গভীর খাদে ফেলে হত্যার অভিযোগে এক কিশোরী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী নভেম্বরে কেতন আগারওয়াল ও সিয়া গোস্বালের বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে পরিবারগুলো জোরেশোরে প্রস্তুতিও শুরু করেছিল। রাজস্থানের জয়পুরে বিপুল ব্যয়ে একটি প্রাসাদ ভাড়া করা হয় এবং অতিথিদের যাতায়াতের জন্য ব্যক্তিগত উড়োজাহাজের ব্যবস্থাও করা হয়েছিল।
২৫ জুলাই, ২০২৬