"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম
ক্যাম্পাস

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জনি আলম। বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার( অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন এর দায়িত্বের মেয়াদ পূর্ণ হওয়ায় তদস্থলে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জনি আলম-কে উক্ত হলের প্রভোস্ট হিসেবে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়।

২৫ জুলাই, ২০২৬

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোকজ
ক্যাম্পাস

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোকজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসা কিশোর ও তরুণদের কানে ধরে ওঠবস করানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।

২৫ জুলাই, ২০২৬

আপিল খারিজ, কুমিল্লা-৪ আসনে ভোটে দাঁড়াতে পারছেন না মঞ্জুরুল আহসান মুন্সী
রাজনীতি

আপিল খারিজ, কুমিল্লা-৪ আসনে ভোটে দাঁড়াতে পারছেন না মঞ্জুরুল আহসান মুন্সী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনি এবার আর এই আসনে নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ঋণ খেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

২৫ জুলাই, ২০২৬

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনামুখী আন্দোলনকারীরা, পুলিশের টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
রাজধানী

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনামুখী আন্দোলনকারীরা, পুলিশের টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা রাজধানীর শাহবাগে আন্দোলন করেছেন। আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দফায় দফায় তাদের বাধা দেয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে জড়ো হওয়া আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের জলকামান ও সাউন্ড গ্রেনেড দিয়ে সরানোর চেষ্টা করে। তবে পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা কিছুক্ষণ বাসভবনের সামনের রাস্তায় অবস্থান নেন।

২৫ জুলাই, ২০২৬

এনসিপির নেতারা কে কোথায় ভোট দেবেন
রাজনীতি

এনসিপির নেতারা কে কোথায় ভোট দেবেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য মনোনীত জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ও নেতাদের ভোটকেন্দ্র এবং ভোটদানের সময়সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬

ব্যাংকের বোর্ড সভায় না যেতে খুনের হুমকিসহ চিরকুট পেলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক
রাজধানী

ব্যাংকের বোর্ড সভায় না যেতে খুনের হুমকিসহ চিরকুট পেলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক

রাজধানীর ধানমন্ডি এলাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য অশোক কুমার সাহার বাসায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা একটি হুমকিমূলক চিরকুট রেখে যায়, যেখানে তাকে ব্যাংকের আসন্ন সভায় অংশ না নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চিরকুটে লেখা ছিল, 'মি. অশোক, ২৫ তারিখ স্ট্যান্ডার্ড ব্যাংকের সভায় তুমি যাচ্ছো না। যদি যাও, তাহলে তোমার ফেরার রাস্তা বন্ধ। আর যদি ফিরে আসো, তাহলে সারাজীবন নিরাপত্তাহীনতায় ভুগবে। কথার বাইরে গেলে তোমার শ্রাদ্ধ খেতে আসবো আমরা।পুঁজিবাদের দোসর হয়ে আমাদের হত্যা করতে বাধ্য করো না। পরিবার সবারই আছে।'

২৫ জুলাই, ২০২৬

ঢাকা-১৮ এনসিপির আরিফুলের ‘আজাদী যাত্রা’ থেকে চাপাতিসহ যুবক গ্রেফতার
রাজধানী

ঢাকা-১৮ এনসিপির আরিফুলের ‘আজাদী যাত্রা’ থেকে চাপাতিসহ যুবক গ্রেফতার

রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোট–সমর্থিত প্রার্থী মো. আরিফুল ইসলামের আজাদী যাত্রা থেকে মো. মানিক নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার পর ময়মনসিংহ–ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২৫ জুলাই, ২০২৬

উত্তাল পাকিস্তানের বেলুচিস্তান, নিরাপত্তাবাহিনীর সদস্য সহ নিহত ১২৫
আন্তর্জাতিক

উত্তাল পাকিস্তানের বেলুচিস্তান, নিরাপত্তাবাহিনীর সদস্য সহ নিহত ১২৫

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১২৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ১৮ জন বেসামরিক নাগরিক এবং ৯২ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য রয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, শনিবার (৩১ জানুয়ারি) ভারত-সমর্থিত সন্ত্রাসীদের সমন্বিত হামলার পর বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্লিয়ারেন্স অভিযান চালানো হয়।

২৫ জুলাই, ২০২৬

পুলিশের সঙ্গে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার
রাজধানী

পুলিশের সঙ্গে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের পর তারা মিছিল করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হন।

২৫ জুলাই, ২০২৬

শ্রীপুরে ভোটের আগের রাতে টাকা বিলির সময় ৫ লাখ টাকাসহ বিএনপির দুই কর্মী আটক
সারাদেশ

শ্রীপুরে ভোটের আগের রাতে টাকা বিলির সময় ৫ লাখ টাকাসহ বিএনপির দুই কর্মী আটক

আগামী ১২ ফ্রেবুয়ারী (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগের দিন বুধবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুরে নির্বাচনী টাকা বিলির সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর দুই কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের নাম জহিরুল ইসলাম পায়েল, আর রিয়েল আহমেদ। তারা নগদ পাঁচ লাখ টাকা নিয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং