"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
নির্বাচনে বিএনপির প্রার্থীদের ৫৯ শতাংশ ঋণগ্রস্ত: টিআইবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থার তথ্য অনুযায়ী, বিএনপির প্রার্থীদের মধ্যে ৫৯.৪১ শতাংশ ঋণগ্রস্ত, যা সকল দলগুলোর মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রার্থীদের ইশতেহার নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন। মূল প্রতিবেদনটি উপস্থাপন করেন সংস্থার কমিউনিকেশন ও আউটরিচ বিভাগের পরিচালক তৌহিদুল ইসলাম।
২৫ জুলাই, ২০২৬
নিজের মৃত্যু নিয়ে ট্রাম্পের ভবিষ্যদ্বাণী, হতবাক ঘনিষ্ঠরা
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজের মৃত্যু নিয়ে দেওয়া এক মন্তব্যে ঘনিষ্ঠ মহল ও মিত্রদের মধ্যে বিস্ময় ও অস্বস্তি সৃষ্টি করেছেন। নিউইয়র্ক ম্যাগাজিনে প্রকাশিত এক দীর্ঘ প্রতিবেদনে বলা হয়েছে, ৭৯ বছর বয়সী ট্রাম্প ফ্লোরিডার মার-এ-লাগোতে এক ঘনিষ্ঠ আড্ডায় শান্ত স্বরে ধারণা দেন যে আগামী ১০ বছরের মধ্যেই তাঁর মৃত্যু হতে পারে।
২৫ জুলাই, ২০২৬
যশোরে সুখবর পেল বিএনপির ৬ নেতা
যশোর জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্ত ছয়জন প্রভাবশালী নেতার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা জেলা বিএনপির সিদ্ধান্তে বাতিল করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
টঙ্গীবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩ বন্ধু
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সিপাহিপাড়া–দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)। তারা সবাই বন্ধু ছিলেন এবং একই মোটরসাইকেলে যাতায়াত করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে যাওয়ার সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির ভেতরে ঢুকে পড়ে।
২৫ জুলাই, ২০২৬
যেসব আসনে জয় পেতে পারে শাপলা কলি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। গত ২২ জানুয়ারি থেকে টানা ২০ দিন সারাদেশে প্রার্থীরা ব্যাপক প্রচারণা চালান। এই সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে তাদের প্রার্থীদের প্রচারণায় উল্লেখযোগ্য সাড়া পাওয়ার দাবি করেছে। পথসভা ও জনসভাগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাঠপর্যায়ের পরিস্থিতি ও বিভিন্ন জরিপের হিসাব মিলিয়ে একাধিক আসনে শাপলা কলি প্রতীকের জয় প্রত্যাশা করছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
২৫ জুলাই, ২০২৬
ক্ষমতায় এলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান
ক্ষমতায় এলে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, পরিবারের প্রধান নারীকে এই কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে ২–২.৫ হাজার টাকা অর্থ সাহায্য এবং খাদ্যসামগ্রী সরবরাহ করা হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভা শুরুর আগে ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্তরের শতাধিক তরুণ শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
২৫ জুলাই, ২০২৬
চাঁদা না দেওয়ায় ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর হামলা
চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়মে বড় পরিবর্তন আনে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়। তবে সাংবাদিকদের তীব্র আপত্তির মুখে গত বৃহস্পতিবার নাসির উদ্দিন কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। সিদ্ধান্ত পরিবর্তনের আগেই প্রায় ১৪ হাজার সাংবাদিক কার্ড ও স্টিকার পেতে ইসির অনলাইন সিস্টেমে আবেদন করেছিলেন। পরবর্তীতে ওই সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য ইসির নির্দিষ্ট ওয়েবসাইটে উন্মুক্ত হয়ে যায়।
২৫ জুলাই, ২০২৬
ইরানে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
ইরানে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি সতর্কবার্তা জারি করা হয় বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। সতর্কবার্তায় বলা হয়েছে, যারা তাৎক্ষণিকভাবে ইরান ছাড়তে সক্ষম নন, তারা যেন দ্রুত কোনো নিরাপদ স্থানে আশ্রয় নেন। প্রয়োজনে নিজ বাসভবন বা অন্য কোনো সুরক্ষিত ভবনে অবস্থান করার পরামর্শও দেওয়া হয়েছে। এ সতর্কতার মধ্যেই শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
দলের সব পদ থেকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
২৫ জুলাই, ২০২৬