"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
শরীয়তপুরে তিনটি সংসদীয় আসনে ২১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৫০ হাজার ৬০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৭ হাজার ৩৮০ জন, নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৪ জন। এবারের নির্বাচনে জেলার তিনটি আসনে ১০টি রাজনৈতিক দলের ১৭ জন দলীয় প্রার্থী এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৫ জুলাই, ২০২৬
যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শরীয়তপুরের ভেদরগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশি-বিদেশি মদ ও মাদক সেবনের সরঞ্জামসহ আনোয়ার হোসেন (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) ভোররাতে ভেদরগঞ্জ পৌরসভার পূর্ব গৈড্যা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভেদরগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর মো. রাহাত কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ভেদরগঞ্জ উপজেলার পূর্ব গৈড্যা এলাকার মৃত মতলব মুন্সির ছেলে।
২৫ জুলাই, ২০২৬
ইয়ুথ এন্ডিং হাঙ্গার' ইবির নতুন নেতৃত্বে গালিব-লুবাত-যারিন
ক্ষুধা, অপুষ্টি, দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে কাজ করা সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন আছাদুল্লাহ আল গালিব। এছাড়াও জয়েন্ট কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইয়াজ লুবাত এবং যারিন তাসমিয়া। গত শুক্রবার (২৩ জানুয়ারি) সংগঠনটির সাংগঠনিক জেলা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে একটি ভোটের আয়োজন করা হয় এবং গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা।
২৫ জুলাই, ২০২৬
জবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, শিক্ষক–সাংবাদিকসহ আহত ৩০
প্রত্যক্ষদর্শী লোকপ্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থী প্রতীক মণ্ডল জানান, ইসলামিক স্টাডিজ বিভাগ টাইব্রেকারে জয়ী হওয়ার পর হঠাৎ করে ওই বিভাগের কয়েকজন শিক্ষার্থী ও খেলোয়াড় উগ্র আচরণে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের দিকে তেড়ে যান। এ সময় এক শিক্ষিকার গায়ে ধাক্কা দেওয়া হয়। ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। এর ধারাবাহিকতায় পরবর্তীতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
২৫ জুলাই, ২০২৬
আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই: ঢাবি উপাচার্য
নিজের দায়িত্ব থেকে সরে দাড়াতে চান বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এই ঘোষণা দেন তিনি। ঢাবি উপাচার্য বলেন, 'এই পর্যায়ে আমি দায়িত্ব থেকে সরে দাড়াতে চাইছি। তবে ধারাবাহিকতা ও শূন্যতা কমাতে যদি অংশীজনরা আমাকে রাখতে চান, তাহলে আমি বিবেচনা করব।'
২৫ জুলাই, ২০২৬
শিক্ষা ও গণতন্ত্রের সংগ্রাম জোরদারের আহ্বান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে
ছাত্র রাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করা এবং শিক্ষা ও গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মিছিল বের করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সমাবেশের সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ।
২৫ জুলাই, ২০২৬
স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রাঙ্গামাটিতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, নতুন বই, স্কুল ড্রেস ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় রাঙ্গামাটি শহরের শান্তিনগর বাস টার্মিনাল এলাকায় অবস্থিত ‘স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ’-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন কেন্দ্রীয় সদস্য ও রাঙ্গামাটি শাখার মনিটর আহমেদ ইসতিয়াক আজাদ।
২৫ জুলাই, ২০২৬
কুবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৭৮.১৩ শতাংশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ৭৮ দশমিক ১৩ শতাংশ। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত কুমিল্লা ও রাজশাহী অঞ্চলে মোট ১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, বি ইউনিটে ৩৭,৬১৪ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২৯,৩৮৬ জন শিক্ষার্থী। যা শতাংশের হিসেবে ৭৮ দশমিক ১৩ শতাংশ। বাকি ৮,২২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি যা, মোট পরীক্ষার্থীর ২১ দশমিক ৮৭ শতাংশ।
২৫ জুলাই, ২০২৬
ভিসির সামনেই ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিকের ওপর ছাত্রলীগ নেতার হামলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ব্যক্তিগত ক্ষোভ থেকে উপাচার্য (ভিসি) ও কোষাধ্যক্ষের (ট্রেজারার) সামনেই দৈনিক আমার দেশ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি মো. লিমন ইসলামকে বেধড়ক মারধর করেছে জবির ইসলামিক স্টাডিজ বিভাগের ১৫তম ব্যাচের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাফিসহ কয়েকজন।
২৫ জুলাই, ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। পোস্টে তিনি একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, 'একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে ‘হ্যাঁ’ দিন।'
২৫ জুলাই, ২০২৬