"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাজা নাদির পারভেজ আর নেই
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রবীণ রাজনীতিক মেজর (অব.) রাজা নাদির পারভেজ খান মারা গেছেন। বুধবার (২১ জানুয়ারি) ফয়সালাবাদে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজা নাদির পারভেজ পাকিস্তানের গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি তিনি পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন। জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি একজন অভিজ্ঞ ও প্রভাবশালী সংসদ সদস্য হিসেবে পরিচিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
চুয়াডাঙ্গায় ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৫
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা–১ আসনের আলমডাঙ্গা উপজেলার যুগিরহুদা গ্রামে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জামায়াতের অভিযোগ, রোববার দুপুরে তাদের কয়েকজন নারী কর্মী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছিলেন।
২৫ জুলাই, ২০২৬
ধানের শীষে ভোটের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: তারেক রহমান
সামনের নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে—এমন আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলমত নির্বিশেষে সবাইকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
জীবনমান উন্নয়নে মাসিক ভাতা, ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ড চালুর পরিকল্পনা: তারেক রহমান
সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দরিদ্র নারীদের জন্য মাসিক ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার কার্ড এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি নেন ভারতের নয়াদিল্লিভিত্তিক সাংবাদিক শাহাদাৎ স্বাধীন। এতে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন, অর্থনীতি, পরিবেশ, পররাষ্ট্রনীতি এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরেন তারেক রহমান।
২৫ জুলাই, ২০২৬
জাতীয় নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গন যখন ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে, তখন জাতীয় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তরুণ প্রজন্ম—বিশেষ করে শিক্ষার্থীদের ভাবনা, প্রত্যাশা ও শঙ্কা। ভোটাধিকার নিশ্চিতকরণ, গণতান্ত্রিক মূল্যবোধের পুনর্চর্চা, সুশাসন ও রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে তারা আর নীরব থাকতে চায় না। গ্রহণযোগ্য, স্বচ্ছ ও জনগণের আস্থাভাজন একটি নির্বাচনই এখন তাদের প্রধান দাবি।
২৫ জুলাই, ২০২৬
হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় চাল আমদানি
দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম নিয়ন্ত্রণে রাখতে প্রায় এক মাস ২০ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে চালবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে পুনরায় চাল আমদানি কার্যক্রম শুরু হয়। এদিন হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান ডিপি ইন্টারপ্রাইজ দুটি ট্রাকে মোট ৭৭ টন ৬৩৬ কেজি চাল আমদানি করে। দীর্ঘদিন পর চাল আমদানি শুরু হওয়ায় হিলি স্থলবন্দরে আবারও কর্মচাঞ্চলতা ফিরতে শুরু করেছে।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় ব্যক্তিগত জেট বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় একটি ব্যক্তিগত জেট বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বিমানটিতে মোট আটজন আরোহী ছিলেন। তবে দুর্ঘটনায় তাদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এফএএ জানায়, রোববার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোফ্যান জেট বিমান বম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানটিতে ব্যাপক আগুন ধরে যায়।
২৫ জুলাই, ২০২৬
রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শুক্রবার ওই এলাকার একটি আবাসিক বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। ইতি মেহেরচণ্ডীর ওই বাসায় তার মায়ের সঙ্গে বসবাস করতেন।
২৫ জুলাই, ২০২৬
জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ ইসলাম
ভারতের সাপ্তাহিক ম্যাগাজিন দ্য উইক-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করলেও বাংলাদেশ কোনোভাবেই ধর্মরাষ্ট্রে পরিণত হবে না। ভারতীয় ম্যাগাজিন 'দ্য উইক' এর ব্যুরোপ্রধান নম্রতা বিজি আহুজাকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম দাবি করেন, জামায়াতে ইসলামী তাদের অতীতের কট্টর অবস্থান থেকে সরে এসে বর্তমানে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও জাতীয় সরকার গঠনের কথা বলছে।
২৫ জুলাই, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কুবি ছাত্রনেতাদের প্রত্যাশা
বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের শাসনামলে ভোটাধিকার সংকুচিত থাকার পর বাংলাদেশ আবারও একটি গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। দীর্ঘ সময় পর নির্বাচনকে ঘিরে ছাত্ররাজনীতিতে যেমন নতুন করে সক্রিয়তা বেড়েছে, তেমনি সাধারণ শিক্ষার্থীদের মাঝেও তৈরি হয়েছে কৌতূহল ও প্রত্যাশার আবহ। এটি যেন জাতির জন্য একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার শ্রেষ্ঠ সময়।
২৫ জুলাই, ২০২৬