"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয়ের পর প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম–এর সঙ্গে সরাসরি সাক্ষাতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার দুই নেতার সঙ্গে দেখা করতে তাঁদের বাসায় যাবেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপে টানা তিন ডাকে লজ্জাজনক রেকর্ড ভারতের অভিষেক শর্মার
আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ ভারতের ওপেনার অভিষেক শর্মার দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ ‘এ’–তে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও শূন্য রানে সাজঘরে ফিরেছেন তিনি। ফলে টুর্নামেন্টে টানা তৃতীয় ডাকের বিব্রতকর রেকর্ড গড়লেন এই বাঁহাতি ব্যাটার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচের প্রথম ওভারেই ডাচ স্পিনার আরিয়ান দত্তের বলে স্টাম্প ভেঙে সাজঘরে ফেরেন অভিষেক। তিন বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিপক্ষেও শূন্য করেছিলেন ভারতীয় এই ওপেনার।
২৫ জুলাই, ২০২৬
আ.লীগ সরকার পতনের দিন বঙ্গভবনে কী ঘটেছিল, জানালেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনটা জনবিস্ফোরণে রূপ নেয়। সেদিন কেউই আঁচ করতে পারেনি যে কী হতে চলেছে। সম্প্রতি বঙ্গভবনে নিজ কার্যালয়ে বেসরকারি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সেই দিনের স্মৃতিচারণা করেন। রাষ্ট্রপতি বলেন, ‘যখন বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে, তখন আমাকে জানানো হলো, যেকোনো মুহূর্তে প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন।
২৫ জুলাই, ২০২৬
খামেনির ‘নিহতের দাবি’ ইসরায়েলি মিডিয়ায়, ইরান বলছে ‘জীবিত’
তেহরানে চলমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন—এমন দাবি করেছে ইসরায়েলের কিছু সংবাদমাধ্যম। তবে ইরান সরকার ও রাষ্ট্রীয় গণমাধ্যম এই দাবি স্পষ্টভাবে নাকচ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আল আলম টিভি জানিয়েছে, খামেনি সম্পূর্ণ অক্ষত আছেন এবং তিনি শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
২৫ জুলাই, ২০২৬
কাতার প্রবাসী বাবলুর মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল
শুক্রবার (৬ মার্চ) বোরহানউদ্দিন উপজেলার হাসানিয়া জামে মসজিদে এই দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন মরহুমের বড় ভাই মোহাম্মদ হারুনুর রশিদ। এতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং এলাকার বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মরহুম ইব্রাহিম খলিল বাবলুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির একটি দলীয় কার্যালয়ে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সাবজেল হোসেন। এর আগে ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত কার্যালয়কে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।
২৫ জুলাই, ২০২৬
রমজানে চাঁদাবাজদের কাছে হেদায়েতের দাওয়াত নিয়ে যাবো: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে। তিনি বলেন, 'আমাদের মেরে ফেললে মেরে ফেলুক, আমরা মুখ বন্ধ করবো না।' বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়া পাটওয়ারী দাবি করেন, নির্বাচনের সময় বিভিন্ন পক্ষ থেকে তাকে আপসের প্রস্তাব দেওয়া হয়েছিল।
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে তাদের উদ্ধার করে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়। দগ্ধদের সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দগ্ধরা হলেন: মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)।
২৫ জুলাই, ২০২৬
ইরানে নিহত বেড়ে ৭৩
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে অন্তত ৭৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে এক প্রদেশেই মারা গেছেন কমপক্ষে ৭০ জন। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশ–এ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একটি প্রাক-প্রাথমিক বালিকা বিদ্যালয় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। শুরুতে সেখানে পাঁচজনের মৃত্যুর খবর এলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৩ জনে।
২৫ জুলাই, ২০২৬
ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া যুদ্ধ থামবে না: ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পক্ষ থেকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া এই যুদ্ধ বন্ধ করার আর কোনো বিকল্প পথ নেই। তেহরান যদি এই দাবি মেনে নেয় এবং নতুন নেতৃত্ব নিয়োগ করে, তবে দেশটির অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
২৫ জুলাই, ২০২৬