"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বগুড়া-৬ আসনে জয়ী তরেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বিএনপির প্রতীক “ধানের শীষ” নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। শেষ অফিসিয়াল না আসা পর্যন্ত বগুড়া-৬ আসনের ১৫০টি কেন্দ্রের পুরো ফলাফলে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট।
২৫ জুলাই, ২০২৬
পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
নতুন মন্ত্রিসভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে, ৮ম ও ৯ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথ নেন।
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৫ নারীসহ আটক ছয়জন
পুলিশ জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাঁরা সহযোগিতার আবেদন জানাতে সেখানে যান। দায়িত্বে থাকা বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা তাঁদের স্থান ত্যাগের অনুরোধ জানালেও তাঁরা অনড় থাকেন। পরে বিষয়টি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) থেকে গুলশান থানাকে জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল, নতুন কিউএমজি শাহীনুল হক
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের রদবদলের চার দিন পর আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। এর আগে গত রোববারও এক দফা শীর্ষ পর্যায়ে রদবদল হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)–এর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সাক্ষাৎকালে মহান মুক্তিযুদ্ধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। মন্ত্রী তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা, সক্রিয় অংশগ্রহণ এবং যুদ্ধের চ্যালেঞ্জিং মুহূর্তের বর্ণনা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের সরকার ও সাধারণ জনগণের অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ জন্য মন্ত্রী ভারতের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২৫ জুলাই, ২০২৬
জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি
সিইসি আরও বলেন, সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে যেভাবে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, তাতে দেশের নির্বাচনী ইতিহাসে যেকোনো মানদণ্ডে এটিকে একটি ভালো নির্বাচন হিসেবে বিবেচনা করা যায়। তিনি উল্লেখ করেন, উৎসবমুখর পরিবেশে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা গেছে বলে নির্বাচন কমিশন বিশ্বাস করে এবং এ স্বীকৃতি সবার কাছ থেকেই মিলছে।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত কয়েকজন সংসদ সদস্য মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তবে শপথের ফোন পাননি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)–র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে তাকে নিয়ে জোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ আসেনি।
২৫ জুলাই, ২০২৬
গোলাম আজমের স্বীকৃতি জাতি আজও দিতে পারেনি: জামায়াত নেতা হামিদুর রহমান
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের হরতালে ১৪৪ ধারা উপেক্ষা করে যারা পিকেটিং করেছিলেন এবং পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন, তাঁদের একজন ছিলেন অধ্যাপক গোলাম আজম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জাতি আজও সেই স্বীকৃতি দিতে পারেনি। তিনি বলেন, গোলাম আজম অনুশোচনা করেছিলেন যে ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন পুলিশ কমিশনার যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ারকে কমিশনারের দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের তৃণমূলের আর্তনাদ: প্রধানমন্ত্রীকে খোলা চিঠিতে রাজনৈতিক পরিচয়ের আকুতি
সাক্ষাৎকালে মহান মুক্তিযুদ্ধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। মন্ত্রী তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা, সক্রিয় অংশগ্রহণ এবং যুদ্ধের চ্যালেঞ্জিং মুহূর্তের বর্ণনা তুঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ কর্মীরা দলের নেতৃত্বের কাছে তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও রাজনৈতিক পরিচয়ের অভাব নিয়ে চিঠি প্রেরণ করেছেন। তারা উল্লেখ করেছেন যে, বিগত দশ বছরে একাধিক কমিটি গঠনের পরও তারা এখনো পূর্ণাঙ্গ রাজনৈতিক পরিচয় পাননি। চিঠিতে বলা হয়েছে, “মিছিলের শেষ ছেলেটিও একদিন রাজনৈতিক পরিচয় পাবে,”—এই বক্তব্য তাদের দীর্ঘ প্রতীক্ষিত আশা ও সাহস জুগিয়েছে।
২৫ জুলাই, ২০২৬