"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
৪ অপরাধে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ঢাবি শিক্ষকের
মোট চারটি অপরাধের জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এ মামলা করার ঘোষণা দেন তিনি। অধ্যাপক কার্জন বলেন, ‘কয়েকটি কারণে ইউনূস অ্যান্ড গংদের বিচার হওয়া উচিত।
২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইসরায়েলে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে রণক্ষেত্রের ছবি ফুটে উঠেছে। ইরান থেকে ইসরায়েলের দিকে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। ইসরায়েলি নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ সময়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে। এদিকে, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় উত্তেজনা এতটাই বৃদ্ধি পেয়েছে যে কাতার এয়ারওয়েজসহ বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইন তাদের ফ্লাইট স্থগিত করেছে।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
"আজকের পদক্ষেপ,আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বড় দিন: ইইউ পর্যবেক্ষক দল প্রধান
আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে ভোটগ্রহণের প্রক্রিয়া সরেজমিনে দেখে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তিনি। তিনি জানান, কেন্দ্রটিতে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে এবং সকাল থেকেই ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে অংশগ্রহণ করছেন।
২৫ জুলাই, ২০২৬
আসিফ মাহমুদের সময়ে একাধিক ফেডারেশনে অনিয়ম, বেড়েছিল অযোগ্য ব্যক্তিদের উপস্থিতি'
বাংলাদেশের ক্রীড়াঙ্গন মানেই উচ্ছ্বাস, বিজয় আর আন্তর্জাতিক সাফল্যের গর্বগাঁথা। মাঠে গোলের আনন্দ কিংবা রেকর্ড ভাঙার মুহূর্ত যেমন আলোচনায় থাকে, তেমনি কখনো কখনো মাঠের বাইরের প্রশাসনিক অন্দরমহলও হয়ে ওঠে তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দু। জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনকে ঘিরে যে আলোচনা ও অভিযোগ সামনে এসেছে, তা ক্রীড়া প্রশাসনের কাঠামোগত বাস্তবতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। এই আলোচনায় উঠে এসেছে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম।
২৫ জুলাই, ২০২৬
আসিফ নজরুলকে এবার ‘মিথ্যুক’ বললেন কোচ সালাউদ্দিন
নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ দল। ফলে লাল-সবুজের প্রতিনিধিদের বাদ দিয়েই টুর্নামেন্ট আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এ সিদ্ধান্তকে ঘিরে সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এবার এ ইস্যুতে সরব হলেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
বইমেলায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি
আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা-২০২৬ ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মো. সরওয়ার বলেন, 'সুনির্দিষ্ট কোন হুমকি না থাকলেও পুলিশ তার সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মেলা প্রাঙ্গণ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।'
২৫ জুলাই, ২০২৬
ইরানে ক্ষমতায় বসাতে ট্রাম্পের পছন্দের তালিকায় তিন নেতা
ইরানে গত শনিবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। দেশটিতে এখন নেতৃত্ব শূন্যতার সৃষ্টি হয়েছে। রোববার (১ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তার কাছে তিনটি খুব ভালো পছন্দের নাম আছে। তবে এখনই নাম প্রকাশ করছি না। আগে কাজটা শেষ হোক, তারপর প্রকাশ করব।'
২৫ জুলাই, ২০২৬
হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুজনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শনিবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এসটিএফের বরাতে জানিয়েছে, বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ গুরুতর অপরাধে জড়িত থাকার পর দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারা বনগাঁ সীমান্ত এলাকায় আত্মগোপনে ছিলেন এবং সুযোগ বুঝে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
২৫ জুলাই, ২০২৬
ভোটকেন্দ্রের পাশে জামায়াত নেতার বাড়ি থেকে ২০০ লাঠি উদ্ধার
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী) আসনের একটি ভোটকেন্দ্রের পাশের বাড়ি থেকে বিপুল পরিমাণ বাঁশ ও গাছের লাঠি উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় বাড়িতে কাউকে উপস্থিত না থাকার কারণে কাউকে আটক করা যায়নি। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের উত্তর পাশে একতলা ভবনে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২০০টি বাঁশ ও গাছের ডালের লাঠি উদ্ধার করা হয়।
২৫ জুলাই, ২০২৬