"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ওসিকে না পেয়ে থানায় তার চেয়ারে বসলেন এমপি, ভিডিও ঘিরে বিতর্ক
থানায় পৌঁছে ওসিকে না পেয়ে তিনি তার কক্ষে প্রবেশ করেন। সেখানে অন্য কোনো চেয়ারে না বসে ওসির চেয়ারে বসেন এবং উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কিছুক্ষণ মতবিনিময় করেন। পরে তিনি সেখান থেকে চলে যান। যদিও ঘটনার ভিডিও সেদিন প্রকাশ পায়নি, তবে গত সোমবার সন্ধ্যার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ওসির চেয়ারে বসে সংসদ সদস্য উপস্থিত কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন।
২৫ জুলাই, ২০২৬
সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব
চ্যানেল আইয়ের প্রবীণ সাংবাদিক রউফ জালাল এর মৃত্যুর পর তার পরিবারের খোঁজ-খবর নিতে বগুড়া সফর করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। শুক্রবার বাদ জুমা তিনি মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
২৫ জুলাই, ২০২৬
বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক, উন্নত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর এই পবিত্র ঈদ আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
২৫ জুলাই, ২০২৬
মোটরসাইকেলে কক্সবাজার যাচ্ছিলেন দুই বন্ধু, বাসের ধাক্কায় প্রাণহানি
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শরীফুল ও রাইসুল মোটরসাইকেলে করে ঢাকা থেকে কক্সবাজারে ঘুরতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আরও কয়েকজন বন্ধু পৃথক মোটরসাইকেলে একই গন্তব্যে রওনা হয়েছিলেন। ভোরে চট্টগ্রামমুখী ‘লাল-সবুজ পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস বানিয়ারছড়া এলাকায় পৌঁছে সামনে থাকা একটি মোটরসাইকেল ও ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
২৫ জুলাই, ২০২৬
রাজধানীর শ্যামপুরে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ: দগ্ধ ৮ শ্রমিক
শ্রমিকদের বরাতে জানা গেছে, সকালে তারা কারখানার বয়লারে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় ভালো লোহার সঙ্গে ত্রুটিযুক্ত লোহা বয়লারে দেওয়ায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে উত্তপ্ত তরল লোহা ছিটকে পড়ে তাদের শরীরে, ফলে তারা দগ্ধ হন। দুর্ঘটনার পরপরই সহকর্মীরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মানিক মিয়ার শরীরের প্রায় ৪০ শতাংশ এবং হিরার ১৭ শতাংশ পুড়ে গেছে।
২৫ জুলাই, ২০২৬
সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরুর তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান শুরু হবে। বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে এই কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ঘোষণা করেছিলাম আগামী ৩ মে থেকে সারাদেশে টিকা দেওয়া হবে।
২৫ জুলাই, ২০২৬
মির্জা আব্বাসের কিছু হলে দায়ী থাকবেন পাটওয়ারী: মেঘনা আলম
মির্জা আব্বাসের নিরাপত্তা ও সুস্থতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী মেঘনা আলম। শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তিনি মন্তব্য করেছেন, “মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা।”
২৫ জুলাই, ২০২৬
তারুণ্যের চোখে ঈদ আনন্দ
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আসে আনন্দ ও আত্মোপলব্ধির বার্তা নিয়ে। বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ প্রজন্মের কাছে ঈদ মানে কেবল উৎসব নয়, বরং শেকড়ের টানে নস্টালজিয়ায় ফেরার এক গভীর আকুলতা।সময়ের আবর্তে শৈশবের সেই চাঁদ দেখা, নতুন টাকার ঘ্রাণ আর দলবেঁধে ঘোরার চিরচেনা আমেজ ম্লান হলেও, হারানো ঐতিহ্যকে পুনর্জীবিত করার স্বপ্ন দেখেন তারা।
২৫ জুলাই, ২০২৬
মেসির প্রত্যাবর্তনে জমে উঠছে আর্জেন্টিনা ক্যাম্প, বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যস্ত আলবিসেলেস্তেরা
সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেসি। নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে তার অসাধারণ ফ্রি-কিক গোল ছিল ক্যারিয়ারের ৭০তম। পুরো ম্যাচে ৯০ মিনিট খেলে তিনি ফিটনেসের দিক থেকেও নিজেকে প্রস্তুত প্রমাণ করেছেন। ফলে আসন্ন ম্যাচগুলোতে তাকে পূর্ণ সময় মাঠে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। স্পেনের বিপক্ষে ফিনালিসিমা বাতিল হওয়ায় নিজেদের মাটিতেই প্রস্তুতি সারার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। বুয়েনোস আইরেসের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি।
২৫ জুলাই, ২০২৬
৪ জেলার ডিসি প্রত্যাহার
দেশের চার জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। প্রত্যাহারকৃত কর্মকর্তাদের পরবর্তী পদায়ন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আদেশটি অনতিবিলম্বে কার্যকর হবে। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন: পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের ইশরাত ফারজানা, রংপুরের মোহাম্মদ এনামুল আহসান এবং রাজবাড়ীর সুলতানা আক্তার।
২৫ জুলাই, ২০২৬