"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ব্যাডমিন্টন এশিয়া দক্ষিণ এশীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয়ে প্রতিমন্ত্রীর অভিনন্দন
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে পুরুষ ডাবলসে স্বর্ণপদক জয়ের কৃতিত্ব অর্জন করায় সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। বুধবার (০৮ এপ্রিল) এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, 'আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ শাটলারদের এ অর্জন জাতির জন্য গর্বের।'
২৫ জুলাই, ২০২৬
ইফতার মাহফিল থেকে আ.লীগ নেতা গ্রেফতার
নওগাঁয় ইফতার মাহফিল থেকে রফিকুল ইসলাম রফিক নামে একাধিক মামলার আসামি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের আরজি নওগাঁ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
২৫ জুলাই, ২০২৬
যাত্রী কল্যাণ সমিতির হিসাব নিয়ে ক্ষোভ মালিক শ্রমিক সমন্বয় পরিষদের
শুক্রবার (২০ মার্চ) রাজধানীর পরীবাগের বোরাক টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, 'যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর দেওয়া ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের তথ্য সম্পূর্ণ অসত্য, কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিত।' তিনি বলেন, 'এ ধরনের ভিত্তিহীন বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'
২৫ জুলাই, ২০২৬
হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। অন্যদিকে, আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৫ জুলাই, ২০২৬
আইএসও ৯০০১:২০১৫ সার্টিফিকেট অর্জন করল প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এক্সপার্ট’
গুণগত মানদণ্ড বজায় রাখায় দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান 'আজওয়া টেক' এর নিজস্ব ব্র্যান্ড 'এক্সপার্ট' আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুণমান ব্যবস্থাপনা সনদ আইএসও ৯০০১:২০১৫ অর্জন করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সার্টিফিকেশন প্রদানের আগে প্রতিষ্ঠানটির অপারেশনাল প্রক্রিয়া, গুণমান নিয়ন্ত্রণ এবং ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন ধাপ মূল্যায়ন করা হয়। এই মূল্যায়নের মাধ্যমে যাচাই করা হয় যে প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা।
২৫ জুলাই, ২০২৬
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আলী হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার ধবলগুড়ি বিওপির অধীন সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার সরকারহাট জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল গফুরের ছেলে।
২৫ জুলাই, ২০২৬
সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, দেশের জনগণ উন্নয়ন ও সমৃদ্ধির আশায় বিএনপিকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করেছে এবং তারা সঠিক কাজটি করছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতিমধ্যেই ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচি।
২৫ জুলাই, ২০২৬
ভালুকায় চতুর্মুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩০
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ চতুর্মুখী সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ এলাকার জালাল উদ্দিনের স্ত্রী মুশি আক্তার (৪০) এবং অজ্ঞাতনামা প্রায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধ। তারা দুজনই বাসের যাত্রী ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
আইআরজিসি নৌ-কমান্ডার তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের
প্রতিবেদনে এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র বন্দর আব্বাসে একটি লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়। ওই হামলায় তাংসিরিকে নিশানা করা হয়। ওই কর্মকর্তা আরও দাবি করেন, হরমুজ প্রণালি বন্ধের পরিকল্পনার সঙ্গে তাংসিরি জড়িত ছিলেন। তবে এ ঘটনার বিষয়ে এখনো ইরান বা ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
২৫ জুলাই, ২০২৬
রোববার থেকে হামের জরুরি টিকাদান শুরু করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় আগামী রোববার থেকে জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'প্রাথমিকভাবে বেশি সংক্রমণপ্রবণ উপজেলাগুলোতে এই বিশেষ কর্মসূচি চালু হবে। পরবর্তী পর্যায়ে ছয় মাস থেকে ১০ বছর বয়সী সব শিশুকে টিকাদানের আওতায় আনা হবে।'
২৫ জুলাই, ২০২৬