"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
মঙ্গলবারের সময়সীমাই চূড়ান্ত, ইরানের প্রস্তাব যথেষ্ট নয়: ট্রাম্প
যুদ্ধের বিরোধিতা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এই সংঘাতের মূল বিষয় হলো ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তাঁর দাবি, যারা যুদ্ধের বিরোধিতা করছে, তারা বিষয়টি সঠিকভাবে বুঝছে না। ইরানের তেল নিয়ে রয়টার্স-এর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের তেল বর্তমানে দখলের অপেক্ষায় রয়েছে এবং এ বিষয়ে তেহরানের কিছু করার নেই। তিনি আরও বলেন, আমেরিকান জনগণের একটি অংশ যুদ্ধ থেকে ফিরে আসতে চাইলেও পরিস্থিতি তাঁর ওপর নির্ভর করলে তিনি ইরানের তেল নিয়েই অর্থ উপার্জনের কথা ভাবতেন।
২৫ জুলাই, ২০২৬
সংসদের নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত ব্যারিস্টার কায়সার কামাল
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে তাঁর নাম প্রস্তাব করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রস্তাবটি সমর্থন করেন আরেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম। সংসদের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি সংসদের সামনে উত্থাপন করেন। পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয় এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
২৫ জুলাই, ২০২৬
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার (১৯ মার্চ) স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'ঈদগাহে নারীসহ প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজ আদায়ের সুযোগ থাকবে। জামাত শেষে সাধারণ মুসল্লিরা প্রধানমন্ত্রীকে সরাসরি ঈদ শুভেচ্ছা জানাতে পারবেন। প্রতিবন্ধক আবহাওয়ার কারণে যদি ঈদগাহে নামাজ আদায় করা সম্ভব না হয়, তবে বিকল্প স্থান হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।'
২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবির সাত কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “ভাটারা প্রিমিয়ার লীগ (বিপিএল)” সিজন-৭ এর ফাইনাল খেলা। বুধবার দুপুরে ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।
২৫ জুলাই, ২০২৬
বাবার বাড়ি থেকে এনে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদা আক্তার নবম শ্রেণিতে পড়াশোনার সময় থেকেই তানভীর আহমেদের সঙ্গে তার পরিচয় হয়। শুরুতে তানভীর প্রায়ই পথে ঘাটে নাহিদাকে বিরক্ত করতেন। এক পর্যায়ে বিরক্তির সেই সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠতায় রূপ নেয়। কথা বলা থেকে শুরু হয়ে গোপন যোগাযোগ-এভাবেই শুরু হয় তাদের প্রেমের গল্প। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারেই উত্তেজনা তৈরি হয়। বিশেষ করে নাহিদার পরিবার শুরুতে এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়।
২৫ জুলাই, ২০২৬
বয়লার দুর্ঘটনায় মিরসরাইয়ের যুবক নিহত
বয়লার দুর্ঘটনায় ঝরে গেল চট্টগ্রামের মিরসরাই উপজেলার এক যুবকের প্রাণ। তার নাম ফরহাদ হোসেন (৩৮)। রাজধানীর আশুলিয়া জিরাবো এলাকার ট্যাক্সটাউন ডাইং অ্যান্ড গার্মেন্টসে বয়লার পরিচারক হিসেবে কর্মরত ছিলেন তিনি। বয়লার দুর্ঘটনায় আহত হয়ে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (৬ এপ্রিল) নিহত হন ফরহাদ। তিনি মিরসরাইয়ের ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদার গ্রামের তমিজ উদ্দিন মিজি বাড়ির মৃত রফিকুল ইসলামের বড় ছেলে।
২৫ জুলাই, ২০২৬
নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নতুন স্পিকার পদে প্রথমে শপথ নেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এরপর রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার পদে শপথ করান ব্যারিস্টার কায়সার কামালকে। জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একমাত্র মনোনয়ন জমা পড়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এই মনোনয়ন গ্রহণ করেন। প্রস্তাব সংসদ সদস্য নুরুল ইসলাম উত্থাপন করেন এবং রকিবুল ইসলাম তা সমর্থন করেন। প্রস্তাব সংসদে হ্যাঁ ভোটের মাধ্যমে পাশ হয়।
২৫ জুলাই, ২০২৬
গুপ্তহত্যা ইরানকে আরও শক্তিশালী করবে: মোজতবা খামেনি
বিবৃতিতে খামেনি বিশেষভাবে শহীদ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, তাঁর পুত্র এবং অন্যান্য সঙ্গীদের স্মরণ করেন। লারিজানিকে ‘জ্ঞানী, দূরদর্শী, বুদ্ধিমান ও দায়বদ্ধ’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, 'গত পাঁচ দশক ধরে লারিজানির রাজনৈতিক, সামরিক ও প্রশাসনিক অভিজ্ঞতা ইরানকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।' খামেনি আরও বলেন, 'লারিজানির মতো ব্যক্তিত্বকে লক্ষ্যবস্তু করা প্রমাণ করে ইসলামের শত্রুরা তাঁকে কতটা ভয় পেত এবং তাঁর গুরুত্ব কতটা গভীর ছিল।'
২৫ জুলাই, ২০২৬
৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ে গেল বাস, দুজনের লাশ উদ্ধার
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেল পাঁচটার কিছু পর সৌহার্দ্য পরিবহনের বাসটি ঘাটে পৌঁছায়। সে সময় একটি ফেরি ছেড়ে যাওয়ায় বাসটি পরবর্তী ফেরির জন্য পন্টুনে অপেক্ষা করছিল। পরে ‘হাসনা হেনা’ নামের একটি ছোট ইউটিলিটি ফেরি এসে জোরে পন্টুনে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৫৪
ইসরায়েলের কাছে তথ্য সরবরাহ এবং ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ইরান। মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুগুলোর ছবি তুলে তা ‘জায়নিস্টদের মিডিয়া সদর দপ্তরে’ পাঠিয়েছে।
২৫ জুলাই, ২০২৬