"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী সাধারণ আমির ডা. শফিকুর রহমান সরকারের জ্বালানি নীতি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে। সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
২৫ জুলাই, ২০২৬
শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন, দগ্ধ ৩
বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় আব্দুস সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনে বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে ভবনের কয়েকটি কক্ষে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান, ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে হুড়োহুড়ি করে দৌড়ে পালানোর সময় কয়েকজন পড়ে গিয়ে আহত হন।
২৫ জুলাই, ২০২৬
২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস চলাচল শুরু করলে এ রুটে ট্রেন চলাচল পুনরায় চালু হয়। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। সন্ধ্যায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়। রাতভর অভিযান চালিয়ে লাইনচ্যুত বগিগুলো অপসারণ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
জমি কম পাওয়ায় বাবার কবর গুড়িয়ে দিল ছেলে
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দেন। তবে দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার নামে তুলনামূলক বেশি জমি দেওয়া হয়েছে—এ অভিযোগ তুলে পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু ক্ষোভ প্রকাশ করেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি তার বাবার কবরের ওপর উঠে বেড়া ভাঙচুর করেন। কবরটি ইকবাল মিয়ার জমিতে হওয়ায় শাহ আলম সেটিকে নিজের দাবি করে এ ভাঙচুর চালান বলে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
ঢাকাসহ দেশের আরও ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ১৫ মার্চ দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনে জানানো হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘জেলা পরিষদ আইন, ২০০০’-এর বিধান অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা সংশ্লিষ্ট জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
২৫ জুলাই, ২০২৬
‘সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’
শফিকুর রহমান বলেন, 'আপনারা বলবেন জনগণ আপনাদের ভোট দিয়েছে, তার প্রমাণ কী? ৭০ ভাগ জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছে—এটাই তার প্রমাণ। আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে ছিলাম, আছি এবং থাকব। সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব।' তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছরে বারবার ফ্যাসিবাদী শাসনব্যবস্থা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। তবে ‘চব্বিশের বিপ্লবীরা’ সেই ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে বলেও উল্লেখ করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
দেশের ৮ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, রাজশাহী–যশোর–সিলেটে ঝড়ের সম্ভাবনা
গতকাল রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, যশোর ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
২৫ জুলাই, ২০২৬
পারমাণবিক বিপর্যয়ের শঙ্কায় প্রস্তুতি নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ডব্লিউএইচও’র ইস্টার্ন মেডিটেরানিয়ান অঞ্চলের পরিচালক হানান বালখি সম্প্রতি পলিটিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হবে পারমাণবিক দুর্ঘটনা বা হামলা। তিনি জানান, এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হলেও এর ক্ষয়ক্ষতি পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয় এবং এর প্রভাব কয়েক দশক পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সতর্কতা এমন সময় এসেছে, যখন গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা—নাতানজ, ইসফাহান ও ফোরডোতে হামলা চালায়।
২৫ জুলাই, ২০২৬
জুলাই সংক্রান্ত চারটি অধ্যাদেশে সবাই একমত: আইনমন্ত্রী
আইনমন্ত্রী বলেন, 'ইতোমধ্যে ১২০টি অধ্যাদেশের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। পর্যালোচনার ক্ষেত্রে জুলাই সনদ ও দেশের সংবিধানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে জুলাই-সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়ে কমিটির সদস্যদের মধ্যে পূর্ণ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।' তিনি আরও জানান, অবশিষ্ট ১৩টি অধ্যাদেশ নিয়ে আগামী ২৯ মার্চ পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করা হবে।
২৫ জুলাই, ২০২৬
হাজার কোটি টাকার প্রকল্পে জবাবদিহিতা নিশ্চিত হবে: পানিসম্পদ মন্ত্রী
মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত এ সভায় মন্ত্রী বলেন, 'বিশ্ব পানি দিবসের গুরুত্ব সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে হবে। নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা, পানি সংরক্ষণ, দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এ লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে।' খাল খনন কর্মসূচির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, 'বর্তমানে এ কর্মসূচি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৮১ সাল পর্যন্ত চলমান কার্যক্রম পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬