"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
যুদ্ধের মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প
ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর জরুরি সেবা ও উদ্ধারকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। খুজেস্তান প্রদেশের গভর্নর সাইয়্যেদ মোহাম্মদ রেজা মওলাইজাদেহ জানিয়েছেন, উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত সব সংস্থাকে পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। তিনি বলেন, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারি দলগুলো কাজ করছে।
২৫ জুলাই, ২০২৬
কার ছায়ায় কেরানীগঞ্জে বহাল তবিয়তে নিষিদ্ধ পলিথিনের ডন আনিস ও আমিনুল?
সরকারের কঠোর নিষেধাজ্ঞা, পরিবেশবিদদের উদ্বেগ আর প্রশাসনের তথাকথিত 'নজরদারি'—সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকার কেরানীগঞ্জে দেদারসে চলছে নিষিদ্ধ পলিথিনের রমরমা ব্যবসা। আর এই অবৈধ সাম্রাজ্যের মূল হোতা হিসেবে উঠে এসেছে আনিস ও তার সহযোগী আমিনুল এর নাম। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে তারা আজ কোটি কোটি টাকার মালিক, বানিয়েছেন আলিশান বাড়ি-গাড়ি। কিন্তু প্রশ্ন উঠেছে, কার ইশারায় এবং কোন অদৃশ্য শক্তির জোরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো বহাল তবিয়তে আছেন এই আনিস?
২৫ জুলাই, ২০২৬
ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা
তেহরান ও ওয়াশিংটনের চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই)। রোববার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এইওআই জানায়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় ভোর ৩টা ৩৯ মিনিটে খুজেস্তান প্রদেশে অবস্থিত নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
২৫ জুলাই, ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তির ৬০ বছরের পুরোনো রেকর্ড ছুঁলেন মেসি
আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে প্রথম দিকে গোল করে উল্লাসে মেতে ওঠেন লিওনেল মেসি। তবে লাইনসম্যানের অফসাইডের পতাকায় সেই উদযাপন থেমে যায়। তবে বেশি সময় অপেক্ষা করতে হয়নি আর্জেন্টাইন সমর্থকদের। বাতিল হওয়া গোলের ১২ মিনিট পরই আবার জালের দেখা পান এই তারকা ফরোয়ার্ড।
২৫ জুলাই, ২০২৬
পেনাল্টি মিস লিওনেল মেসির
ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুবর্ণ সুযোগ ছিল লিওনেল মেসির সামনে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বল পোস্টের ডান পাশ ঘেঁষে বাইরে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।
২৫ জুলাই, ২০২৬
ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, বিদায় ইরানের
রোমাঞ্চ, নাটকীয়তা এবং একের পর এক গোলে ভরপুর এক ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে অস্ট্রিয়া ও আলজেরিয়া। এই ফলেই দুই দলই নিশ্চিত করেছে বিশ্বকাপের নকআউট পর্ব। একই সঙ্গে শেষ হয়ে গেছে ইতিহাস গড়ার অপেক্ষায় থাকা ইরানের আশা।
২৫ জুলাই, ২০২৬
হৃদয়ভাঙা বিদায়ে শেষ মদরিচের বিশ্বকাপ
ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মদরিচের সম্ভাব্য শেষ বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে হতাশাজনক পরাজয়ে। শেষ বত্রিশের ম্যাচে পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া।
২৫ জুলাই, ২০২৬
৬ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ছত্তিশগড় ও আশপাশের উত্তর-মধ্য প্রদেশে অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হয়ে বর্তমানে মধ্য প্রদেশ ও সংলগ্ন উত্তর প্রদেশে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।
২৫ জুলাই, ২০২৬
মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার
অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপে দারুণ সূচনা করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে গ্রুপ ‘জে’-এর ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচে শুরু থেকেই আলোচনায় ছিলেন অধিনায়ক লিওনেল মেসি, যিনি এক অনন্য হ্যাটট্রিক উপহার দেন।
২৫ জুলাই, ২০২৬
ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে দুর্দান্ত এক গোল করলেন লিওনেল মেসি। সুন্দর এক আক্রমণভাগের সমন্বয় থেকে নিখুঁত ফিনিশিংয়ে অস্ট্রিয়ার জাল কাঁপান তিনি। একই সঙ্গে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে টপকে ফিফা বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন আর্জেন্টিনার এই তারকা।
২৫ জুলাই, ২০২৬