"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জাকসুর উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচির উদ্বোধন
জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, "আমরা বিভিন্ন সময়ে ময়লা সমস্যার সমাধানের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে অনেকবার আলোচনা করেছি। কিন্তু বারবারই একটি কথা উঠে আসে যে, জনবল সংকটের কারণে আমরা সঠিকভাবে কাজ করতে পারছি না। মুক্তমঞ্চের মতো গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো হয়, তার পাশেই একটি ময়লার ভাগাড় আছে। আগে বিশ্ববিদ্যালয়ের ময়লার ভাগাড় ছিল একটি, যেটিকে আমরা রাঙ্গামাটি নামে চিনি। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে অসংখ্য জায়গা। আমরা দেখেছি জেনারেটর বাজারের পাশে সেখানেও ময়লার ভাগাড় গড়ে উঠেছে। তাই আমাদের সকলের প্রচেষ্টায় এই সমস্যা থেকে মুক্তি পেতে হবে। আমাদের সবাইকে সচেতন হতে হবে।"
২৫ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জে পুলিশের পর ছিনতাইয়ের শিকার যুবশক্তির নেতা
ভুক্তভোগী সোহাইল হোসেন ইফতি জানান, অফিসের কাজে তিনি শিবু মার্কেট এলাকা থেকে একটি ইজিবাইক (মিশুক) করে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলেন। স্টেডিয়াম পার হয়ে নম পার্ক এলাকায় পৌঁছালে তার পাশে বসা এক ব্যক্তি চালককে উদ্দেশ করে বলে, 'বন্ধু, জোরে টান দে।' পরে মোবাইল ফোন ব্যবহার করার সময় পাশে বসে থাকা ব্যক্তি ধারালো সুইচগিয়ার তার গলায় ধরে এবং সঙ্গে থাকা সবকিছু দিতে বলে। পরে তার কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ, কুরিয়ারের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অফিসের দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
ইবি সায়েন্স ক্লাবের ৫ দিনব্যাপী ‘পাইথন প্রোগ্রামিং বুটক্যাম্প’ সম্পন্ন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আইইউএসসি)-এর উদ্যোগে আয়োজিত ৫ দিনব্যাপী অনলাইন ‘পাইথন প্রোগ্রামিং বুটক্যাম্প (আইইউএসসি এডিশন)’ সম্পন্ন হয়েছে। শনিবার (৭ মার্চ) থেকে গুগল মিট প্ল্যাটফর্মে শুরু হওয়া ই বুটক্যাম্পে দেশের ১৫ টিরও বেশি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ২২০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক (ইন্সট্রাক্টর) হিসেবে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মো. আবু তালহা।
২৫ জুলাই, ২০২৬
ইরান যুদ্ধ: বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের প্রয়োজনীয় তেলের প্রায় ৯৮ শতাংশই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করা হয়। গত তিন সপ্তাহে দেশটিতে একাধিকবার জ্বালানি তেলের দাম বেড়েছে এবং যুদ্ধ শুরুর পর থেকে ডিজেল ও পেট্রোলের মূল্য দ্বিগুণের বেশি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ইরানে কি পারমাণবিক হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? তথ্য ফাঁস করলেন জাতিসংঘ কূটনীতিক
জাতিসংঘের এক উচ্চপদস্থ মিত্র কূটনীতিক মোহাম্মদ সাফা বৈশ্বিক সংস্থাটির সব ধরনের দাপ্তরিক দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, সংস্থাটি বর্তমানে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্স–এ দেওয়া পোস্টে মোহাম্মদ সাফা ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য হুমকির কথা জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন। প্রায় ১২ বছর ধরে তিনি প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশন (পিভিএ) হিসেবে জাতিসংঘে দায়িত্ব পালন করছেন।
২৫ জুলাই, ২০২৬
সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনেই সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানে 'মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' পুনর্বহালের দাবি জানান, যা পঞ্চম সংশোধনীর মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের মূলনীতি এবং আর্টিকেল এইটে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে অন্তর্ভুক্ত করেছিলেন। পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার তা বাতিল করে দেয়। তিনি রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে এটি পুনঃস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
২৫ জুলাই, ২০২৬
৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী, বাড়ছে উদ্বেগ
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, বর্তমান সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘মৃত্যু ও ধ্বংসের’ হুমকি বিবেচনায় রেখে এই নিখোঁজ বোমাগুলো শত্রু রাষ্ট্রের হাতে পড়ার সম্ভাবনা জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই পারমাণবিক বহনকারী ‘ডুমসডে প্লেন’ ইরানের দিকে পাঠিয়েছে। বোয়িং ৭০৭ এয়ারফ্রেমের ওপর ভিত্তি করে তৈরি এই বিমানগুলো মূলত পারমাণবিক হামলা পরিচালনা এবং প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
শাওয়ালের চাঁদ দেখা নিয়ে কাল বৈঠকে বসছে জাতীয় কমিটি
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে সন্ধ্যা ৬টায় বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম শিমরাইল গ্রামের সফিকুর ইসলামের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেজ পরিচালনা করতেন এবং মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করতেন।
২৫ জুলাই, ২০২৬
চুক্তি না হলে ইরানকে ধ্বংস করে দেব: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত সমাধানের জন্য সম্ভাব্য চুক্তিতে আশাবাদী। তবে আলোচনা ব্যর্থ হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ এবং প্রধান রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ সম্পূর্ণ ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক পোস্টে ট্রাম্প এ হুমকি দিয়েছেন। তিনি লিখেছেন, ইরানের নতুন নেতাদের সঙ্গে সামরিক অভিযান বন্ধের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আলোচনায় অগ্রগতি দেখা দিলেও যদি কোনো কারণে চুক্তি না হয় এবং হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়া না হয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ ও খারগ দ্বীপ পুরোপুরি ধ্বংস করবে। ট্রাম্প উল্লেখ করেছেন, গত ৪৭ বছরের ‘সন্ত্রাসী শাসনামলে’ ইরান যে মার্কিন সেনাদের হত্যা করেছে, তার প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র।
২৫ জুলাই, ২০২৬