"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উদযাপনে পেট্রোল দিয়ে অভিনব শুভেচ্ছা
দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের গৌরবময় এক যুগ পূর্তি উপলক্ষে রংপুরে অনুষ্ঠিত হয়েছে তাৎপর্যপূর্ণ এক অনুষ্ঠান। জ্বালানি তেলের চলমান সংকটকে সামনে রেখে পেট্রোলসহ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, যা ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় যমুনা টেলিভিশনের রংপুর বিভাগীয় কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
২৫ জুলাই, ২০২৬
বিক্ষোভকারীদের ‘শত্রু’ হিসেবে দেখার হুঁশিয়ারি ইরানের পুলিশ প্রধানের
রাদান বলেন, 'যদি কেউ শত্রুর ইচ্ছার সঙ্গে মিল রেখে এগিয়ে আসে, আমরা আর তাদের শুধু প্রতিবাদকারী হিসেবে দেখব না। আমরা তাদেরকে শত্রু হিসেবে দেখব। আর যেভাবে শত্রুর সঙ্গে মোকাবিলা করি, সেভাবেই তাদের মোকাবিলা করা হবে।' তিনি আরও বলেন, 'দেশের নিরাপত্তা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। “আমাদের সব বাহিনী প্রস্তুত, ট্রিগার হাতে। আমাদের বিপ্লবকে রক্ষা করতে আমরা প্রস্তুত।'
২৫ জুলাই, ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, নিশ্চিত করলো জাতিসংঘ
ইরানের বুশেহর শহরে অবস্থিত একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ‘শত্রুপক্ষের বিস্ফোরকবাহী উড়ন্ত বস্তু’ আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা (আইএইএ) ও ইরান সরকার। মঙ্গলবার (১৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে। পৃথক বিবৃতিতে উভয় পক্ষই হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে আঘাতকারী বস্তুটি ঠিক কী ছিল, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ড্রোন হতে পারে।
২৫ জুলাই, ২০২৬
রেল ও রেলযাত্রীদের নিরাপত্তা বিধানে ভূমিকা রাখায় এনামুল হককে পুরস্কৃত করল রেলওয়ে
মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে তাঁর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থ তুলে দেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।
২৫ জুলাই, ২০২৬
৯ মাস গোপন ছিল হ্যাকিং তথ্য, কর্তৃপক্ষের খামখেয়ালিতে ঝুঁকিতে স্বপ্নের ৪০ লাখ গ্রাহক
আব্দুল হাকিম বাংলাদেশের একটি করপোরেট প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত। ২০২৫ সালের নভেম্বর মাসে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩৭ হাজার টাকা উত্তোলন করে হ্যাকাররা। এ বিষয়ে ব্যাংকে জানালে কর্তৃপক্ষ বিষয়টি দেখবে বলে জানায়। এদিকে আব্দুল হাকিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির সূত্র ধরে পুলিশ জানায়, একটি প্রতারক চক্র তার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করেছে। আব্দুল হাকিম স্বপ্নের নিয়মিত গ্রাহক। একই মোবাইল নম্বর ও তথ্য ব্যবহার করে তিনি স্বপ্ন এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন।
২৫ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র পথ যুদ্ধবিরতি: চীন
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সমস্যা সমাধানের ‘একমাত্র ও প্রধান উপায়’ হলো একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনালাপে ওয়াং ই এ মন্তব্য করেন।
২৫ জুলাই, ২০২৬
সাংবাদিক আনিস আলমগীরের জামিন, কারামুক্তিতে নেই বাধা
এর আগে, গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান গত ২৫ জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৮ জানুয়ারি তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান।
২৫ জুলাই, ২০২৬
ইরানে লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন আজ
ইরানের প্রয়াত জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেমানির জানাজা ও দাফনের আনুষ্ঠানিক অনুষ্ঠান আজ বুধবার তেহরানে সম্পন্ন হবে। সোমবার (১৭ মার্চ) রাতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এই দুই শীর্ষ নেতা নিহত হন। এই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরান ইতিমধ্যে পাল্টা জবাব দিতে শুরু করেছে।
২৫ জুলাই, ২০২৬
ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক ফোনালাপে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। বিষয়টি সম্পর্কে অবহিত সূত্রগুলোর মতে, সৌদি যুবরাজ মনে করছেন, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র নতুনভাবে বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তাঁর মতে, ইরানের বর্তমান শাসনব্যবস্থা দুর্বল বা অপসারণ না করা পর্যন্ত উপসাগরীয় অঞ্চলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
২৫ জুলাই, ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য হিসেবে নিয়োগ পেলেন জাবি শিক্ষক , ভিসির অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে এক অভিনন্দন বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ড. সাখাওয়াত হোসেনকে অভিনন্দন জানান।
২৫ জুলাই, ২০২৬