"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ইউএনও ফুয়েল কার্ড চাইতেই ফাঁকা আধা কিলোমিটার মোটরসাইকেলের লাইন
জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা বাস্তবায়নে সকালেই সেখানে উপস্থিত হন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম। এ সময় পাম্পটিতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেলেও ফুয়েল কার্ড যাচাই কার্যক্রম শুরু হতেই অল্প সময়ের মধ্যে অধিকাংশ মোটরসাইকেল সরে যায়। স্থানীয়দের অভিযোগ, আগে তেল নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই বঞ্চিত হতেন। লাইসেন্সবিহীন বা কাগজপত্রহীন মোটরসাইকেল নিয়ম ভেঙে আগে তেল নিয়ে চলে যেত।
২৫ জুলাই, ২০২৬
এক মাসের কম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু: প্রধানমন্ত্রী
নতুন নির্দেশনায় তেল সংগ্রহের ক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। অ্যাপভিত্তিক তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত পেশাদার চালকরাই বর্ধিত সুবিধা পাবেন। ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের ব্যক্তিগত তথ্য সংশ্লিষ্ট রাইড শেয়ারিং অ্যাপের তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই করতে হবে। এছাড়া, তেল কেনার সময় ধরন, পরিমাণ ও মূল্যের রসিদ নেওয়া বাধ্যতামূলক। পরবর্তী সময়ে আবার তেল নিতে হলে আগের রসিদের মূল কপি জমা দিতে হবে, অন্যথায় তেল সরবরাহ করা হবে না।
২৫ জুলাই, ২০২৬
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এনসিপির এমপি
রংপুরের কাউনিয়া উপজেলার বেইলী ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কুড়িগ্রাম সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুর রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ঢাকা থেকে ফেরার পথে তিনি কাউনিয়ার বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার ব্যবহৃত গাড়ির সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৭৫% বৃদ্ধির দায় একমাত্র ট্রাম্পের
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুমার জানান, মাত্র এক মাসেরও কম সময়ে দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় মূল্য ২.৯৩ ডলার থেকে বেড়ে ৩.৯৪ ডলারে পৌঁছেছে। এ বিষয়ে চাক শুমার বলেন, 'এই পরিস্থিতির জন্য কেবল একজন মানুষ দায়ী—ডোনাল্ড ট্রাম্প।' ডেমোক্রেটিক পার্টির এই জ্যেষ্ঠ নেতা শুরু থেকেই মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপের বিরোধিতা করে আসছেন। তিনি অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, এই ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ পরিচালনায় রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয় হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
স্বাস্থ্যখাতে কোনো দুর্নীতি মেনে নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, যত সংকটই থাকুক, স্বাস্থ্যখাতে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি মেনে নেওয়া হবে না। স্বাস্থ্যখাতে নানা সংকট রয়েছে। এগুলো ঠিক করতে সবার সহযোগিতা লাগবে। তবে আমরা কোনো দুর্নীতি মেনে নেব না। দুর্নীতি রোধে সবার সহযোগিতা চাই।
২৫ জুলাই, ২০২৬
ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল-কুয়েতে ইরানের হামলা
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের পর। স্থানীয় সময় রোববার ভোরে ইরান ইসরায়েল ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ তথ্য জানিয়েছে এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার এক দিন আগে ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন। অন্যথায় দেশটির ওপর ‘চরম বিপর্যয়’ নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
সতর্ক করার পরও ইরান ভুল পদক্ষেপ নিচ্ছে: এরদোগান
সোমবার (৯ মার্চ) মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, 'তুরস্ক ইরানকে ঘিরে চলমান পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের উদ্বেগ সরাসরি তেহরানের কাছে জানানো হয়েছে।' তিনি বলেন, 'ইরানকে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু সেই সতর্কবার্তার পরও তারা ভুল পদক্ষেপ নিতে থাকছে।' এরদোগান আরও জোর দিয়ে বলেন, 'তুরস্কের লক্ষ্য হলো দেশটিকে যেকোনো যুদ্ধ থেকে দূরে রাখা এবং কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেওয়া।'
২৫ জুলাই, ২০২৬
‘পাকিস্তানের সঙ্গে আর আলোচনা নয়’, প্রতিশোধের পথে আফগানিস্তান
তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি এই হামলাকে ‘নির্মম’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান। এ ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে আফগানিস্তান। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আর কোনো কূটনৈতিক আলোচনা করা হবে না। বরং এই হামলার জবাবে প্রতিশোধ নেওয়া হবে।
২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে পেজেশকিয়ানকে পরামর্শ শেহবাজের
বিবৃতিতে বলা হয়, ইরানের জাতীয় উৎসব ‘নওরোজ’ এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার (২২ মার্চ) প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শেহবাজ। উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই ফোনালাপে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানান। জবাবে শেহবাজ শরিফ ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং চলমান সংঘাতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
২৫ জুলাই, ২০২৬
ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছি: ট্রাম্প
এ দাবি এমন এক সময়ে এলো, যখন গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের এক মাস পূর্ণ হয়েছে। টানা বিমান হামলা ও অর্থনৈতিক অবরোধের মুখে ইরানের কট্টরপন্থী নেতৃত্ব দুর্বল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে, ইরানের সম্ভাব্য নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে অনিশ্চয়তা আরও বেড়েছে। এর আগে ট্রাম্প তার জীবিত থাকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন। বিশ্লেষকদের মতে, এতে ইঙ্গিত মিলছে যে, যুক্তরাষ্ট্র হয়তো তেহরানের আড়ালে থাকা অন্য কোনো শক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে।
২৫ জুলাই, ২০২৬