"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর
বসন্তের বিদায় আর নতুন বছরের আবাহনে মুখরিত হয়ে উঠেছে সবুজ পাহাড়ের প্রতিটি জনপদ। প্রকৃতির রুক্ষতা মুছে নতুন কুঁড়ির আগমনে সেজেছে অরণ্য। ঠিক এই সময়েই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের জীবনে বছরের শ্রেষ্ঠ সময়ের উপভোগ্য উৎসব—বিজু, সাংগ্রাই, বিষু, চাংলান, চাংক্রান, বৈসু ইত্যাদি চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ শুরু হচ্ছে। এ যেন পাহাড়ের বৈচিত্র্যে একই সুতোয় গাঁথা মানবিক ঐক্যের তান, লয় ও সুরের মূর্ছনা।
২৫ জুলাই, ২০২৬
প্রধান তেল ডিপোগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ
বার্তায় বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো থেকে কিছু ক্ষেত্রে ডিলারদের হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ডিপোগুলোর মধ্যে রয়েছে: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান তেল স্থাপনা, খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপো।
২৫ জুলাই, ২০২৬
জার্মানি ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে সহায়তা দিয়েছিল: হারেৎজের প্রতিবেদন
ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক চুল্লির অস্তিত্ব প্রথমবার প্রকাশ্যে আসে ১৯৬০ সালের ডিসেম্বরে। এরপর থেকে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে বহু গবেষণা, বই ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই প্রকল্পে জার্মানি গোপনে অর্থায়ন করেছিল। ইসরায়েলি দৈনিক হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাভনার কোহেনের ‘ইসরায়েল অ্যান্ড দ্য বোম্ব’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং সিমুর হার্শ, জাকি শালোম ও আদম রাজের গবেষণায় এই কর্মসূচির উৎস, বিকাশ ও গোপনীয়তা নিয়ে বিস্তৃত বিশ্লেষণ রয়েছে। ২০২৪ সালে সাংবাদিক শ্যানি হাজিজার প্রামাণ্যচিত্র সিরিজ ‘দ্য অ্যাটম অ্যান্ড মি’ বিষয়টিতে ব্যক্তিগত ও সামাজিক মাত্রাও যুক্ত করেছে।
২৫ জুলাই, ২০২৬
তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেতে পারে: মির্জা ফখরুল
সোমবার (২৩ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'সামনে কঠিন সময়। যুদ্ধ আমাদের খুব ক্ষতি করছে। তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এসব সহ্য করে আমাদের এগোতে হবে।' মন্ত্রী আরও বলেন, 'একটি দলের নেতারা এবার বেহেশতে যেতে পারল না, আমরা কাজ করে বেহেশতে যাব। ধর্মকে ব্যবহার করা যায় না। এ দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক, কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমরা কাজ করতে এসেছি এবং কাজ করে যাব।'
২৫ জুলাই, ২০২৬
১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমানে দায়িত্ব পালনরত ১১ জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন: দ্য টেলিগ্রাফ
মার্কিন নিষেধাজ্ঞা বিশেষজ্ঞদের মতে, চলমান সংঘাতে ইরান দ্রুত তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ পুনর্গঠনের চেষ্টা করছে এবং এই ধরনের আমদানি সেই প্রচেষ্টারই অংশ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র সিএনএনকে জানিয়েছে, ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এখনো অক্ষত রয়েছে, যা পূর্বের কিছু দাবির সঙ্গে সাংঘর্ষিক। এই পরিস্থিতিতে নতুন করে কাঁচামাল আমদানি ইঙ্গিত দিচ্ছে, আংশিক ক্ষতির পরও ইরান পুরোপুরি উৎপাদনক্ষমতা হারায়নি। বরং বিকল্প বা ছড়িয়ে থাকা উৎপাদন ব্যবস্থার মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিশ্লেষকেরা।
২৫ জুলাই, ২০২৬
ধামরাইয়ে এনসিপির পদ বঞ্চিত নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুরে এনসিপির ঢাকা জেলা উত্তর শাখার কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে কালামপুর বাসস্টেশন এলাকার হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। কার্যালয় উদ্বোধন ও বক্তব্য চলাকালীন সময়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
২৫ জুলাই, ২০২৬
২ মাসের চেষ্টায় মালিককে খুঁজে বের করে সোনার গহনা ফিরিয়ে দিলেন মুদি দোকানি
জানা যায়, জীবিকার তাগিদে কয়েক বছর আগে তিনি পর্তুগালে পাড়ি জমান। সেখানে ভিলা নোভা দে মিলফন্তেস এলাকায় বসবাস করতেন এবং একটি স্থানীয় রেস্তরাঁয় কর্মরত ছিলেন। প্রবাস জীবনে পরিবারের আর্থিক উন্নতি ও ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ভিলা নোভা দে মিলফন্তেস এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।
২৫ জুলাই, ২০২৬
গাজীপুরে গাছা-খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে গাছা খাল পুনঃখনন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। আজ গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের নিমতলী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, এমপি।
২৫ জুলাই, ২০২৬
ট্রাম্প, তোমাকে বরখাস্ত করা হলো'
জুলফাগারির এই মন্তব্য ট্রাম্পের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর বিখ্যাত উক্তি ব্যবহার করে দেওয়া হয়েছে। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এটি নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য বন্ধ রাখার হুমকি ও ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সম্ভাব্য প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এই মন্তব্যকে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬