"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ: চিফ প্রসিকিউটর
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
২৫ জুলাই, ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই
সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত নজরুল ইসলাম চৌধুরী রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী
বিগত শেখ হাসিনা সরকারের আমলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।
২৫ জুলাই, ২০২৬
আগামী এক বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
দেশের ৪ কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে ৪১ লাখ পরিবারকে এ কার্ড দেওয়া হবে এবং আগামী পাঁচ বছরে দেশের সব পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
২৫ জুলাই, ২০২৬
যশোরে র্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আটক ৩
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে বশির উদ্দিন ও মিনহাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯৯ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে ২৩ বোতল উনক্যারেক্স এবং ২৭৬ বোতল স্কাফ সিরাপ রয়েছে। অপর অভিযানে চ্যাংরালী বাউন্ডারী পাড়া থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে আরও ৭৪৪ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
২৫ জুলাই, ২০২৬
সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরনী গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ী থেকে এশিয়ার সর্ববৃহৎ ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরনীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মানিলন্ডারিং মামলায় এই অভিযান চালানো হয়। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান এবং ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
২৫ জুলাই, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ বিতর্কের অবসান হওয়া উচিত এবং আলোচনার মাধ্যমেই এর সমাধান সম্ভব।
২৫ জুলাই, ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একই স্কুলের ৫৩ পরীক্ষার্থীর মধ্যে বৃত্তি পেল ৫২ জন
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দারুণ সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ জনই বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৪০ জন ট্যালেন্টপুল এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুক ডাউন
বিশ্বের বিভিন্ন দেশে রোববার (১৯ জুলাই) ফেসবুক ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশে সমস্যার কথা জানিয়েছেন। অনেকেই অভিযোগ করেছেন, তারা নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না।
২৫ জুলাই, ২০২৬
ইসরাইলে প্রতি ৪ জনে ১ জন মাদকাসক্ত: গবেষণা
গাজায় চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের প্রভাবে ইসরাইলি নাগরিকদের মধ্যে মাদক ও নেশাজাতীয় দ্রব্য ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির প্রতি চারজন নাগরিকের মধ্যে প্রায় একজন বর্তমানে ক্ষতিকর মাত্রায় মাদক ব্যবহার করছেন বলে এক গবেষণায় উঠে এসেছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ–এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। ইসরাইল সেন্টার ফর অ্যাডিকশন অ্যান্ড মেন্টাল হেলথের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর দেশটিতে মাদকের অপব্যবহার দ্রুত বেড়েছে। করোনাভাইরাস মহামারির আগে প্রতি ১০ জনে একজন মাদক ব্যবহার করতেন। মহামারির সময় এ হার বেড়ে প্রতি সাতজনে একজন হয়। আর ২০২৩ সালের অক্টোবরের পর তা বেড়ে প্রায় ২৫ শতাংশে পৌঁছেছে।
২৫ জুলাই, ২০২৬