"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

মুরাদনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিয়েছে ধর্ষকের বাবা
সারাদেশ

মুরাদনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিয়েছে ধর্ষকের বাবা

কুমিল্লার মুরাদনগরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে শিশুটির মামার পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে অভিযুক্তের বাবার বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির বাবার দায়ের করা মামলায় শুক্রবার দুপুরে অভিযুক্ত মেহেদী হাসানকে (২০) জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মেহেদী হাসান উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলালের ছেলে।

২৫ জুলাই, ২০২৬

মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
রাজধানী

মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

রাজধানীর মিরপুর-২ এলাকার একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। সোমবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম। তিনি জানান, দুপুর ১টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

২৫ জুলাই, ২০২৬

যে কারণে মামদানি ও তার স্ত্রীকে ঘিরে নতুন বিতর্ক
আন্তর্জাতিক

যে কারণে মামদানি ও তার স্ত্রীকে ঘিরে নতুন বিতর্ক

ডানপন্থি সংবাদমাধ্যম ওয়াশিংটন ফ্রি বিকন প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, ২৮ বছর বয়সী ফ্রিল্যান্স ইলাস্ট্রেটর রামা দুয়াজি গাজা থেকে লেখকদের লেখা নিয়ে তৈরি একটি অনলাইন সংকলনের একটি গল্পের জন্য চিত্রাঙ্কন করেছিলেন। সংকলনটির নাম ছিল ‘এভরি মোমেন্ট ইজ এ লাইফ’। এতে থাকা ‘এ ট্রেইল অব সোপ’ নামের ছোটগল্পে যুদ্ধবিধ্বস্ত গাজায় বাস্তুচ্যুত এক বাসিন্দার দৈনন্দিন দুর্ভোগ তুলে ধরা হয়। বিশেষ করে অস্থায়ী পাবলিক টয়লেট ব্যবহারের কঠিন পরিস্থিতি সেখানে বর্ণনা করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

বিশ্ব অর্থনীতি বড় ঝুঁকিতে, জ্বালানি সংকট নিয়ে সতর্কতা আইইএ প্রধানের
আন্তর্জাতিক

বিশ্ব অর্থনীতি বড় ঝুঁকিতে, জ্বালানি সংকট নিয়ে সতর্কতা আইইএ প্রধানের

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট অতীতের যেকোনো সংকটের তুলনায় আরও ভয়াবহ রূপ নিয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফতিহ বিরল। তিনি বলেছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ব অর্থনীতি এক গভীর ঝুঁকির মুখে পড়তে পারে। সোমবার (২৩ মার্চ) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬

শিগগিরই আমরা ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসবো: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

শিগগিরই আমরা ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসবো: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানে “বেশিরভাগ সামরিক লক্ষ্য অর্জন করেছে” এবং কেউ চাইলে বলতে পারে যে লক্ষ্যগুলো ইতোমধ্যে পূরণ হয়েছে। তবে তিনি স্বীকার করেন, এই সাফল্য স্থায়ী নাও হতে পারে। এজন্য প্রেসিডেন্ট আরও কিছুদিন অভিযান চালিয়ে যেতে চান, যাতে ভবিষ্যতে আবার যুদ্ধ করতে না হয়।

২৫ জুলাই, ২০২৬

রাজধানীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
রাজধানী

রাজধানীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলী চৌরাস্তা, আল বারাকা হাসপাতালের পাশে অবস্থিত ওই কারখানার ভেতরে ধোঁয়া দেখা দিলে স্থানীয়রা আতঙ্কিত হন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতরে ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে তিনটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

২৫ জুলাই, ২০২৬

আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী
আন্তর্জাতিক

আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

উত্তর আরব সাগরে বিপদাপন্ন একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। শুক্রবার (১০ এপ্রিল) নৌবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, এমভি গোল্ড অটাম নামের একটি জাহাজ থেকে জরুরি বিপদ সংকেত পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। জাহাজটি পাকিস্তানের উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে অবস্থান করছিল। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।

২৫ জুলাই, ২০২৬

যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সারাদেশ

যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

যান্ত্রিক ত্রুটির কারণে যশোরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। তবে পাইলট নিরাপদে আছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। সোমবার (৯ মার্চ) দুপুরে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

ইসরাইলের আল-আকসা মসজিদ বন্ধের ঘটনায় আরব লিগের তীব্র নিন্দা
আন্তর্জাতিক

ইসরাইলের আল-আকসা মসজিদ বন্ধের ঘটনায় আরব লিগের তীব্র নিন্দা

আরব লিগ তাদের বিবৃতিতে জানায়, ইসরাইলের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। একই সঙ্গে এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে বলেও সতর্ক করা হয়েছে। জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ইসরাইলের অবৈধ কার্যক্রম বন্ধে তাদের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি সব ধর্মের মানুষের উপাসনার স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনেরও দাবি জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এনবিসির জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্য প্রেসে বেসেন্ট বলেন, 'হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সামরিক অভিযান শুরু করেছে। এসব স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে।'

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫