"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মা নদীতে বাসডুবিতে
সারাদেশ

রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মা নদীতে বাসডুবিতে

স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে নাসিমা তার ভাগনি, ভাগনি জামাই ও শিশুকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে বাসে রওনা হন। দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ভাগনি জামাই আব্দুল আজিজকে তৎক্ষণাৎ জীবিত উদ্ধার করা গেলেও নাসিমাসহ অন্য তিনজন নিখোঁজ থাকেন। প্রায় ছয় ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

২৫ জুলাই, ২০২৬

নবীনগরে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সারাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ জামাল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পাশের প্রবাসী খোকন মিয়ার বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কেউ পানি দিয়ে, কেউ বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের সব চেষ্টা ব্যর্থ হয়। অল্প সময়ের মধ্যেই দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬

মুসলিমদের বোকা বানানো খুব সহজ'; ভোটের আগে হুমায়ুন কবীরের ‘গোপন ভিডিও’ ঘিরে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তোলপাড়
আন্তর্জাতিক

মুসলিমদের বোকা বানানো খুব সহজ'; ভোটের আগে হুমায়ুন কবীরের ‘গোপন ভিডিও’ ঘিরে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তোলপাড়

ভাইরাল হওয়া ওই ভিডিওতে হুমায়ুন কবীরকে আরও বলতে শোনা যায়, ‘মুসলিমদের বোকা বানানো খুব সহজ... এই কারণেই আমি জেনেশুনে বাবরি মসজিদ নাম বেছে নিয়েছি।’ উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে তিনি আলোচনায় এসেছিলেন। তৃণমূলের দাবি, ধর্মীয় আবেগকে পুঁজি করে ভোট কেনাবেচার লক্ষ্যেই তিনি এই পরিকল্পনা করেছেন।

২৫ জুলাই, ২০২৬

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয়

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় ছয় মাসে ১২০০ কিলোমিটার নদী-নালা ও খাল খনন করা হবে। পর্যায়ক্রমে পাঁচ বছরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা হবেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

মাদারীপুরে জাল টাকা উদ্ধার, যুবক আটক
সারাদেশ

মাদারীপুরে জাল টাকা উদ্ধার, যুবক আটক

পুলিশ জানায়, উপজেলার উত্তর রমজানপুর এলাকায় এক ব্যক্তি জাল টাকা বিক্রয় ও বিনিময়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫০০ টাকার মোট ৫১ পিস জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৫০০ টাকার ১৬২ পিস জাল নোট উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ২১৩ পিস জাল ৫০০ টাকার নোট উদ্ধার করে পুলিশ।

২৫ জুলাই, ২০২৬

ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঘটনায় ইসরায়েলকে ‘চড়া মূল্য’ দিতে হবে: আরাগচি
আন্তর্জাতিক

ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঘটনায় ইসরায়েলকে ‘চড়া মূল্য’ দিতে হবে: আরাগচি

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, শুক্রবার দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল একটি ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র এবং ভারী পানির চুল্লি। এছাড়া ইসফাহানে দুটি ইস্পাত কারখানাতেও হামলার খবর পাওয়া গেছে। আরাগচি দাবি করেছেন, এই হামলা ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সময়সীমা বাড়ানোর কথা বললেও, ইসরায়েলের এই হামলা তার সঙ্গে সাংঘর্ষিক।

২৫ জুলাই, ২০২৬

মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী
জাতীয়

মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী

ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে জিগাতলার বিজিবি সীমান্ত সম্ভার সিনেমা হলে যান। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী সন্ধ্যায় জিগাতলার বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে চলচ্চিত্রটি দেখতে যান এবং তার সঙ্গে কন্যাও উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬

যুদ্ধবিরতিতে জ্বালানি সরবরাহে স্বস্তি: এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরও ৫ জাহাজ
অর্থনীতি

যুদ্ধবিরতিতে জ্বালানি সরবরাহে স্বস্তি: এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরও ৫ জাহাজ

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে স্বস্তির আভাস মিলছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে দেশে অন্তত পাঁচটি জ্বালানিবাহী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী, এসব জাহাজে মহেশখালীর ভাসমান টার্মিনালের জন্য এলএনজি এবং চট্টগ্রামের জন্য এলপিজি আনা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬

কসবা-আখাউড়ায় ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার প্রদান
সারাদেশ

কসবা-আখাউড়ায় ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার প্রদান

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুশফিকুর রহমান ব্যক্তিগত পক্ষ থেকে দুটি উপজেলায় ১১০৫ জন ইমাম-মুয়াজ্জিনদের কে নগদ অর্থ ঈদ উপহার দিয়েছেন। এরমধ্যে আখাউড়া উপজেলার ৩৬৪ জন এবং কসবা উপজেলার ৭৪১ জন ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার সামগ্রী দেয়া হয়। রোববার (১৫ মার্চ) আখাউড়া মডেল মসজিদে উপজেলার ৮২ জন সন্মানিত ইমামগণের হাতে ঈদ উপহার (অর্থ) তুলে দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬

কুমিল্লার রেল দুর্ঘটনায় নিহত ১২, ফোনালাপে কান্নায় ভেঙে পড়লেন এমপি মনিরুল হক
সারাদেশ

কুমিল্লার রেল দুর্ঘটনায় নিহত ১২, ফোনালাপে কান্নায় ভেঙে পড়লেন এমপি মনিরুল হক

কুমিল্লার পদুয়ার বাজার অরক্ষিত রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে ফোনে কথা বলেন। ফোনে কান্নাজড়িত কণ্ঠে এমপি বলেন, 'গত ১০০ বছর ধরে এ ধরনের দুর্ঘটনা ঘটছে, কিন্তু কোনো বিচার হয় না। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, কিন্তু কাজ সম্পন্ন করতে পারিনি।'

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর