"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
৫৮ জেলায় তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের মোট ৫৮টি জেলায় সোমবার সকাল ১১ থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বজ্রপাত সহ পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারচেয়ে বেশি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এদিকে আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশকিছু স্থানে; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বজ্র-বৃষ্টি হতে পারে।
২৫ জুলাই, ২০২৬
৩৯ দেশের চিকিৎসকদের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র
মার্কিন প্রশাসন ৩৯টি দেশের চিকিৎসকদের ওপর আরোপিত ভ্রমণ ও কর্মসংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। গত সপ্তাহের শেষ দিকে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) তাদের ওয়েবসাইট হালনাগাদ করে এ তথ্য জানায়। এতে বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর চিকিৎসকদের ভিসা, ওয়ার্ক পারমিট ও গ্রিন কার্ডসহ বিভিন্ন অভিবাসন আবেদন আর স্থগিত রাখা হবে না।
২৫ জুলাই, ২০২৬
মমতার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলো সিপিএম
সেলিম অভিযোগ করে বলেন, 'তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে। তাই এমন কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে জোটে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। বিজেপির বিরোধিতা করতে গিয়ে সিপিএম কোনো দুর্নীতিগ্রস্ত শক্তির হাত ধরবে না। বরং, স্বতন্ত্রভাবেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে।' দলটির তরুণ প্রজন্ম ও সাবেক ছাত্রনেতারাও এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বলেছেন, সব জাতিসত্তার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সামাজিক উৎসবগুলো শুধু আনন্দ আয়োজন নয়, বরং এগুলো ঐতিহ্য, রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।
২৫ জুলাই, ২০২৬
ছদ্মনামে কুরিয়ারে চাকরি নিয়ে গ্রাহকের টাকা আত্মসাত, চালক রুবেল কারাগারে
পরিচয় গোপন করে কুরিয়ার সার্ভিসে চালকের চাকরি নেওয়া এবং সুপরিকল্পিতভাবে গ্রাহকের প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে রুবেল গাজী (৩৭) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেল গাজী বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার লোচনাবাদ এলাকার মৃত মো. মালেক গাজীর ছেলে। মামলা ও পুলিশি তদন্ত সূত্রে জানা যায়, রুবেল গাজী অত্যন্ত সুকৌশলে তার আসল নাম-পরিচয় গোপন রেখে 'ফারুক হোসেন' সেজে 'এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস' লিঃ এ চালক হিসেবে যোগ দেয়।
২৫ জুলাই, ২০২৬
জেমসের গানে মাতবে লিসবন; কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলার মেগা আয়োজন
আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৬ জুলাই ২০২৬ তারিখে লিসবনের প্রখ্যাত ভেন্যু ‘Lisboa Ao Vivo’-তে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই আয়োজনে জেমস তাঁর কালজয়ী সব গান দিয়ে দর্শকদের মাতাবেন। কনসার্টটি সফল করতে এবং বিস্তারিত তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় লিসবনের এভিনিউ রোমাস্থ ‘লিটন’স টার্কিশ গ্রিল’-এ একটি বিশেষ সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
রিট আবেদনে চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী বলে উল্লেখ করা হয়েছে। এতে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় ব্যর্থ। পাশাপাশি, সংবিধান অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করেই চুক্তিটি সম্পাদন করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ইরানি জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি আইআরজিসির
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে বলেন, 'পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা কূটনৈতিক সমাধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছে।' অন্যদিকে হামলার দায় নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানি ট্যাংকারগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করছিল। তবে তেহরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং বিষয়টিকে “রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা” হিসেবে অভিহিত করেছে।
২৫ জুলাই, ২০২৬
জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ায় কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে। পদত্যাগের পর কমিশনের সদস্যরা গণমাধ্যমে একটি খোলাচিঠিও পাঠিয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
বাসে ও লঞ্চে কতো শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব এলো?
বাস মালিক সমিতির খসড়া প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামসহ মহানগর এলাকায় বাস ভাড়া ৬৪ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়টি আলোচনায় তোলা হবে। একই সঙ্গে দূরপাল্লার বাসের ভাড়া ৩৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে। অন্যদিকে, অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা।
২৫ জুলাই, ২০২৬