"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
তিস্তার ভাঙন রোধে মানববন্ধন ও সমাবেশ
তিস্তা নদীর ভাঙনে বসতভিটা ও আবাদি জমি হারানো ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের পলাশপুর গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের উদ্যোগে তিস্তা নদীর তীরবর্তী পলাশপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভাঙনকবলিত মানুষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
২৫ জুলাই, ২০২৬
সাধারণ সভা এবং নির্বাচনের দাবিতে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও সিনিয়র ড্রাইভার মুকুল মিয়া। তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত। শ্রমিকদের অধিকার নিয়ে কেউ কথা বলছে না। দ্রুত নির্বাচন না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।' আরেক শ্রমিক নেতা নুর হোসেন বলেন, 'ইউনিয়নকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমরা ন্যায্য ভোটাধিকার চাই।'
২৫ জুলাই, ২০২৬
তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী–স্ত্রী
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ আবদুস সালাম শিকদার ও নাসিমা বেগমের টিনশেড ও কাঠের তৈরি বাড়িটিতে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে দম্পতির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় দম্পতি কোনোভাবে তাদের তিন সন্তানকে ঘর থেকে বের করে নিরাপদ স্থানে পৌঁছে দেন। কিন্তু নিজেরা বের হতে না পারায় আগুনের মধ্যেই আটকে পড়েন তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
২৫ জুলাই, ২০২৬
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
হত্যাচেষ্টা মামলায় কারাগারে থাকা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাঁর জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী। গত ৭ এপ্রিল এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সেদিন ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর ধানমন্ডি ৮/এ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শিরীন শারমিনকে আটক করে। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
২৫ জুলাই, ২০২৬
এবার বন্ধ হলো চট্টগ্রামের ডিএপি সার কারখানা
সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতির উন্নতি না হওয়া এবং কাঁচামাল সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত উৎপাদন শুরু করা সম্ভব নয়। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই কারখানাটি দেশের কৃষি খাতে সুষম সারের ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এখানে নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ ডিএপি সার উৎপাদন করা হয়, যা ফসলের উৎপাদন বাড়াতে বিশেষভাবে সহায়ক।
২৫ জুলাই, ২০২৬
একবার উচ্ছেদ, আবার নির্মাণ—দুই প্রভাবশালী পক্ষের দ্বন্দ্বে অস্থির বাজার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাঙ্গরা বাজার এখন দখল ও উচ্ছেদের অন্তহীন চক্রে বন্দি হয়ে পড়েছে। শত বছরের পুরোনো এই বাজারে প্রতিদিন ৪০ থেকে ৫০টি গ্রামের মানুষের সমাগম ঘটে। এটি স্থানীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। তবে দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ৬০০ দোকানকে ঘিরে চলছে অদৃশ্য কোটি টাকার লেনদেনের অভিযোগ।
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ
এদিকে, অবরোধের কারণে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন ৪০ মিনিট আটকা পড়ে। একইসাথে জামালপুর-মাদারগঞ্জ সড়কে চলাচল করা যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে ট্রেন ও সড়ক পথে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
২৫ জুলাই, ২০২৬
গাজীপুরে এক পরিবারের ৫ জনক হত্যা: লাশগুলোর ওপরে চিরকুট, কী লেখা ছিল তাতে
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগপত্রটি আদৌ থানায় আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছিল কি না, নাকি এটি শুধুই একটি লিখিত চিরকুট—তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগে ফোরকান মিয়া দাবি করেন, তার স্ত্রী শারমিন খানম তার উপার্জিত ১০ লাখ টাকা আত্মসাৎ করে বাবার বাড়িতে জমি ক্রয় করেন। একই সঙ্গে তিনি তার খালাতো ভাই রাজু আহমেদের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে আর নেই
ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে আর নেই। প্রজন্মের পর প্রজন্মকে তাঁর চিরসবুজ ও বহুমাত্রিক কণ্ঠে মুগ্ধ করা এই শিল্পী রোববার ৯২ বছর বয়সে মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তিনি আর আমাদের মাঝে নেই। আগামীকাল বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
২৫ জুলাই, ২০২৬
১২টি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ১০ হাজার কর্মী নিয়ে হরমুজ অবরোধ করেছে যুক্তরাষ্ট্র
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে ১২টির বেশি যুদ্ধজাহাজ সরাসরি অংশ নিচ্ছে। পাশাপাশি ১০ হাজারেরও বেশি দক্ষ সামরিক সদস্য এবং অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যা এই অভিযানের ব্যাপকতা ও গুরুত্বকে স্পষ্ট করে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে ইরান-সংশ্লিষ্ট অন্তত ২৩টি জাহাজকে মাঝপথ থেকে ফেরত পাঠানো হয়েছে এবং সেগুলোকে হরমুজ প্রণালির দিকে যেতে বাধ্য করা হয়েছে। এছাড়া নিয়মিত তল্লাশি, সন্দেহভাজন জাহাজের গতিপথ পরিবর্তনসহ বিভিন্ন কার্যক্রম জোরদার করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬