"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি করালেন প্রেমিকা!
জাতীয়

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি করালেন প্রেমিকা!

ঘটনার পর তদন্তে নেমে পুলিশ চাঞ্চল্যকর তথ্য পায়। জানা যায়, পিতল ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের মেয়ে আরিবা দীর্ঘদিন ধরে আমরাহ জেলার বাসিন্দা আরশাদ ওয়ারসির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। পরিবারের আপত্তি থাকায় তারা বিয়েতে বাধা পেয়ে একসঙ্গে বাড়ি থেকে টাকা লুট করে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেন তারা। তদন্তে আরও জানা যায়, আরিবা আগে থেকেই বাড়ির অর্থনৈতিক অবস্থার তথ্য তার প্রেমিককে দেন। এমনকি এক মাস আগে তিনি বাড়ির প্রধান ফটকের চাবিও সরবরাহ করেন এবং ঘটনার রাতে ডিজিটাল লক খুলে দেন, যাতে ডাকাত দল সহজেই ভেতরে প্রবেশ করতে পারে।

২৫ জুলাই, ২০২৬

ইরানকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন
আন্তর্জাতিক

ইরানকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের বরাতে জানা গেছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে অবগত তিনটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে উসকানিমূলক হিসেবে দেখতে পারে। কারণ, এর আগে বেইজিং দাবি করেছিল যে তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি স্থিতিশীল করতে মধ্যস্থতার ভূমিকা রাখছে। একই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে বৈঠকের প্রস্তুতিও চলছে।

২৫ জুলাই, ২০২৬

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
রাজনীতি

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার

মোহাম্মদ ইসহাক সরকার এর আগে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন রাজপথের আন্দোলনে সক্রিয় থাকলেও সম্প্রতি তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।

২৫ জুলাই, ২০২৬

জুলাই সনদের প্রতিটি দফা ও অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

জুলাই সনদের প্রতিটি দফা ও অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, বিয়ামের প্রতিষ্ঠা থেকে বর্তমান সময় পর্যন্ত অগ্রযাত্রা প্রমাণ করে, বিএনপি সরকার সবসময় দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে আগ্রহী ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তার মতে, বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ ও আবাসন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কেবল একটি অবকাঠামো নির্মাণ নয়; এটি প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং মানবসম্পদ উন্নয়নের দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় প্রতিশ্রুতির প্রতিফলন।

২৫ জুলাই, ২০২৬

৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা কাঁধে নিয়ে যাত্রা শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা কাঁধে নিয়ে যাত্রা শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বৈশ্বিক ও আঞ্চলিক অস্থিরতাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, 'যুদ্ধ পরিস্থিতির প্রভাব থেকে কোনো দেশই মুক্ত নয়। তবে জনগণের ভোগান্তি কমিয়ে কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।' প্রধানমন্ত্রী জানান, দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও স্পোর্টস কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

মুখ্যমন্ত্রী হয়ে তৃষাকে বিয়ে করতে পারেন থালাপতি বিজয়!
বিনোদন

মুখ্যমন্ত্রী হয়ে তৃষাকে বিয়ে করতে পারেন থালাপতি বিজয়!

ভারতের তামিলনাড়ু-তে সরকার গঠনের খবরের মধ্যেই অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়-কে ঘিরে নতুন করে ব্যক্তিজীবনের আলোচনা শুরু হয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করছে, মুখ্যমন্ত্রী হওয়ার পর অভিনেত্রী তৃষা কৃষ্ণান-কে বিয়ে করতে পারেন তিনি। নির্বাচনে জয়ের পর তৃষা কৃষ্ণানের বিজয়ের বাসায় যাওয়াকে কেন্দ্র করে তাঁদের সম্পর্ক ও বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে। এর আগেও বিজয়ের স্ত্রী সংগীতার সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসার পর একই ধরনের আলোচনা শুরু হয়েছিল।

২৫ জুলাই, ২০২৬

ওয়ানডেতে ফেরা নিয়ে যা বললেন মুশফিকুর রহিম
খেলাধুলা

ওয়ানডেতে ফেরা নিয়ে যা বললেন মুশফিকুর রহিম

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন সিলেটে দলের হয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি এ বিষয়ে কথা বলেন। সেখানে তাকে ওয়ানডে দলে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানান, তাকে প্রস্তাব দেওয়া হলেও ফেরার সিদ্ধান্তে তিনি অনড়।মুশফিক বলেন, 'ওয়ানডে আর ফেরার পরিকল্পনা নেই, যদিও অফার এসেছিল। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে দলটা এখন খুবই ব্যালেন্সড।'

২৫ জুলাই, ২০২৬

ইরানের জব্দ অর্থ ছাড়ে সম্মত হয়েছে আমেরিকা : রয়টার্সের প্রতিবেদন
আন্তর্জাতিক

ইরানের জব্দ অর্থ ছাড়ে সম্মত হয়েছে আমেরিকা : রয়টার্সের প্রতিবেদন

কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে জানিয়েছে এক জ্যেষ্ঠ ইরানি সূত্র। আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া ওই সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তানের ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় এটি তেহরানের কাছে “গুরুত্বপূর্ণ আন্তরিকতার” ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে। সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানান, এই সম্পদ অবমুক্ত করার বিষয়টি হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার সঙ্গে সরাসরি সম্পর্কিত, যা আসন্ন আলোচনার একটি প্রধান ইস্যু হতে পারে।

২৫ জুলাই, ২০২৬

চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত!
আন্তর্জাতিক

চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত!

সূত্র অনুযায়ী, ইরান ও রাশিয়ার তেল সমুদ্রপথে কেনাবেচায় ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করে যুক্তরাষ্ট্র। মূলত যুদ্ধ পরিস্থিতির কারণে বেড়ে যাওয়া বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণে আনতেই গত মাসে ওয়াশিংটন এই সিদ্ধান্ত নেয়। এই সুযোগেই ইরান থেকে তেল আমদানিতে আগ্রহ দেখায় ভারতীয় শোধনাগারগুলো। জানা গেছে, চলতি মাসের শুরুতে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল করপোরেশন প্রায় নয় বছর পর প্রথমবারের মতো ইরান থেকে ২০ লাখ ব্যারেল তেল কিনেছে। এই চালানের মূল্য প্রায় ২০ কোটি ডলার।

২৫ জুলাই, ২০২৬

গণভোট প্রচারণায় বাংলাদেশ ব্যাংক ১ কোটি টাকা দিয়েছে: রিফাত রশিদ
রাজনীতি

গণভোট প্রচারণায় বাংলাদেশ ব্যাংক ১ কোটি টাকা দিয়েছে: রিফাত রশিদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার জন্য সাত দিনের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ১ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন সদ্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি এ কথা জানান।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন