"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জবি প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পেলেন শাহরিয়ার হোসেন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব-এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ শাহরিয়ার হোসেন। শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতার মূলমন্ত্র ধারণ করে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রগতিশীল চিন্তার সাংবাদিকদের সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। গত বছর থেকে দীর্ঘদিন মো. মেহেদী হাসান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির দায়িত্ব শেখ শাহরিয়ার হোসেনের কাছে অর্পণ করেন।
২৫ জুলাই, ২০২৬
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, পরিস্থিতি উদ্বেগজনক
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৫৯ জনে। এর মধ্যে ৪ হাজার ২৩১ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ের মধ্যে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ১৯ হাজার ৭০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৫২৭ জন। প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ১৯৮ জন।
২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে এখন আর শীর্ষ সন্ত্রাসী নেই: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার বলেন, 'সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা একটি চলমান প্রক্রিয়া এবং এটি নিয়মিতভাবেই করা হচ্ছে। রাজধানীতে এখন শীর্ষ সন্ত্রাসী তেমন নেই। যারা তৎপরতা চালানোর চেষ্টা করছে, তারা মূলত শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী অথবা তাদের নাম ব্যবহার করে সক্রিয় কিছু অসাধু চক্র।' তিনি আরও বলেন, 'এসব চক্র পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলেও পুলিশ তাদের দমনে সম্পূর্ণভাবে সক্রিয় রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।'
২৫ জুলাই, ২০২৬
বহু নাটকীয়তার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়
দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ার পর দলটির সমর্থন সংখ্যা দাঁড়িয়েছে ১১৯-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সীমা অতিক্রম করেছে।
২৫ জুলাই, ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ মোশাররফ হোসেন
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত হবে। দায়িত্ব পালনকালে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় এমপিকে কৃষকদলের সংবর্ধনা
চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য নুরুল আমিন এমপিকে সংবর্ধনা দিয়েছে মিরসরাই উপজেলা কৃষকদল। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার মিরসরাই মডেল স্কুল মাঠ-এ আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সংবর্ধনা দেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, 'আপনারা অবগত আছেন যে, গত শুক্রবার (১৭ এপ্রিল) শুশুন্ডা বাজারের বাখরাবাদ রোডে এক মানববন্ধনে এক শ্রেনির কিছু অসাধু গ্রাম্য সালিশকারী আমার ও আমার বাবার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে অপপ্রচার করেছে এবং আমাদের পরিবারের সুনাম ক্ষুন্ন করেছে। তারা স্থানীয় জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে আমার ও আমার বাবার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছে। আমি এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'
২৫ জুলাই, ২০২৬
‘টাকা দিয়ে সব ম্যানেজ করতো’; ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ অরুণা বিশ্বাসের
অরুণা বিশ্বাস বলেন, 'আমি আমার দেশটাকে মিস করি। কোথাও কাজ করতে পারতাম না, কোথাও ঢুকতে পারতাম না। যেখানেই গেছি, সেখানেই ফারুকী। টাকা দিয়ে সব ম্যানেজ করে রাখতো।' একটি অনুষ্ঠানে ফারুকীর স্ত্রীর আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই অভিনেত্রী। পাশাপাশি তিনি বলেন, 'দেশের নাগরিক হিসেবে শিল্পীদের যেসব অধিকার রয়েছে, সেগুলো থেকে তাদের বঞ্চিত করা হয়েছে।'
২৫ জুলাই, ২০২৬
কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন
রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর চারটি ইউনিট। শুক্রবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
২৫ জুলাই, ২০২৬
ঝালকাঠিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার শ্বশুর
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূ সম্প্রতি জলবসন্তে (চিকেন পক্স) আক্রান্ত হওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বামীর থেকে আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। এর সুযোগ নিয়ে রাতে ভুক্তভোগীর শ্বশুর নুরুল ইসলাম ঘরে প্রবেশ করেন এবং তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।
২৫ জুলাই, ২০২৬