"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
অমর নায়ক সালমান শাহর কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ আদালতের
চলচ্চিত্র অভিনেতা অমর নায়ক বলে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ (লাশ) কবর থেকে উত্তোলনে করে ময়নাতদন্ত ও সুরতহাল অনুমতি দিয়েছেন আদালত। বুধবার (৯ জুন) তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃতদেহ (লাশ) কবর থেকে উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন। কিছু কার্যক্রম আছে, তা শেষ করে আমরা লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করব।
২৫ জুলাই, ২০২৬
আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, 'দেশের যেকোনো সংকট ও প্রয়োজনের মুহূর্তে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাহিনীর সদস্যরা প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।' তিনি আরও বলেন, 'দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ এখন গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান সরকার কাজ করছে। এ যাত্রায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি গুরুত্বপূর্ণ শক্তি।'
২৫ জুলাই, ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের পূর্বাভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে দেশের আট বিভাগেই দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগর বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।
২৫ জুলাই, ২০২৬
থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগে ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই নেতার নাম রাকিবুল ইসলাম রাকিব। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর সদর উপজেলা কমিটির সদস্যসচিব।
২৫ জুলাই, ২০২৬
রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেলে বাংলাদেশ আই হাসপাতালের পাশের ওই ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
২৫ জুলাই, ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। এতে বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তাদের নাম, আগের পদ এবং নতুন সংযুক্তির তথ্য উল্লেখ করা হয়েছে। যদিও প্রজ্ঞাপনটি ১৯ মে জারি করা হয়েছে, তবে এর কার্যকারিতা ভূতাপেক্ষভাবে ১০ এপ্রিল থেকে কার্যকর দেখানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
মুরাদনগরে ঈদ সহায়তার অর্থ লুটপাটের অভিযোগে উত্তাল যাত্রাপুর ইউনিয়ন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতরণ তালিকার ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কয়েকজন উপকারভোগীর নামে ২ হাজার টাকা করে বরাদ্দ দেখানো হলেও স্থানীয়দের দাবি, প্রকৃত সুবিধাভোগীদের অনেকেই টাকা পাননি। আবার কারও নামে স্বাক্ষর বা টিপসই থাকলেও তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে অভিযোগ করেন।
২৫ জুলাই, ২০২৬
পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ–হত্যা মামলার রায় ৭ জুন
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আট বছরের শিশুকে ধর্ষণ ও গলা কেটে হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেকীন আগামী ৭ জুন এই মামলার রায় ঘোষণার দিন–তারিখ নির্ধারণ করেছেন।
২৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জে এনসিপি থেকে পদত্যাগ করলেন যুগ্ম সমন্বয়কারী ফারজানা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী ফারজানা আক্তার দলটির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে পদত্যাগ করেছেন। পারিবারিক ব্যস্ততা এবং সাংগঠনিক কার্যক্রমে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (৯ জুন) কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের কাছে পাঠানো এক পদত্যাগপত্রে তিনি বিষয়টি অবহিত করেন।
২৫ জুলাই, ২০২৬
ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস
ম্যাচের শেষ দিনে পাকিস্তানের আশা হয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে দুর্দান্ত বোলিংয়ে সেই স্বপ্ন ভেঙে দেন বাংলাদেশের বোলাররা। প্রথমে সাজিদ খানকে ফিরিয়ে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর গুরুত্বপূর্ণ সময়ে রিজওয়ানের উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। ৯৪ রান করে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন রিজওয়ান, আর তাতেই কার্যত শেষ হয়ে যায় পাকিস্তানের প্রতিরোধ।
২৫ জুলাই, ২০২৬