"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন
এক সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, 'কিচেন কেবিনেটের সদস্যদের অভিজ্ঞতা কম থাকলেও নীতিনির্ধারণী পর্যায়ে তাদের মতামতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হতো।' তিনি বলেন, 'আমি যমুনাতে তাদের একটি বৈঠকে একবার গিয়েছিলাম। পরে জানতে পারি প্রতি মঙ্গলবার তারা বসেন। সিদ্ধান্ত কেউ কেউ নেয় এমন কথাবার্তা আমার কানেও আসত।'
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মালয়েশিয়ায়
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দেশটি সফরে যাচ্ছেন। সফরে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর যাওয়ার প্রস্তুতি চলছে।
২৫ জুলাই, ২০২৬
ভারতের ওপর খুশি নয় বিএনপি সরকার: দ্য হিন্দুর প্রতিবেদন
অন্তর্বর্তী সরকারের পর গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন এ সরকারের ১০০ দিন পূর্ণ হলেও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আগের অবস্থানেই রয়েছে বলে জানিয়েছে দ্য হিন্দু। মঙ্গলবার (৯ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি দাবি করে, বিএনপি সরকার ভারতের কিছু পদক্ষেপে অসন্তুষ্ট। অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া কিছু সিদ্ধান্ত এখনো বহাল থাকায় দুই দেশের সম্পর্কে অগ্রগতি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি আবারও বাতিল
আবেদনে দাবি করা হয়, উপস্থিত না থাকার পেছনে রয়েছে কিছু গোপনীয় ‘নিরাপত্তা ও রাজনৈতিক কারণ’। এসব সংবেদনশীল তথ্য সিলগালা খামে আদালত এবং রাষ্ট্রপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, ২০২০ সালে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গসহ একাধিক অভিযোগে তিনটি পৃথক মামলা চলমান রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তিনি প্রথমবারের মতো সরাসরি আদালতের কাঠগড়ায় দাঁড়ান।
২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি শেখ হাসিনার!
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে থেকেই বন্ধুপ্রতিম দেশ ও শুভাকাঙ্ক্ষীরা দলের সংস্কারের মাধ্যমে বিতর্কিতদের বাদ দিয়ে অপেক্ষাকৃত গ্রহণযোগ্যদের নেতৃত্বে আনার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সভাপতি শেখ হাসিনা তার পদ ছাড়তে নারাজ। বড়জোর সাধারণ সম্পাদকের বিকল্প হিসেবে নিজের পছন্দের ও বিদেশে অবস্থানরত নেতাদের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি, যা সংস্কারপন্থী ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করতে পারেনি।
২৫ জুলাই, ২০২৬
স্কুলের শ্রেণিকক্ষে বিএনপি নেতাদের জুয়ার আসর, ভাইরাল ভিডিও
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিএনপি নেতাদের জুয়ার আসরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে। মঙ্গলবার (২ জুন) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিষয়টি প্রকাশ্যে আসে।
২৫ জুলাই, ২০২৬
নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, ৩ পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা
নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে। শিশুর ওষুধ দেওয়ার কথা বলে ওই নারীকে ডেকে নিয়ে হাসপাতালের ষষ্ঠ তলায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার ভিডিও ধারণ করা হয় এবং প্রকাশ করলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও ভুক্তভোগী অভিযোগ করেছেন।
২৫ জুলাই, ২০২৬
ঈদুল আজহায় ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন
চিঠিতে জানানো হয়, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখতে হবে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, ঈদের আগের সাত দিন, ঈদের দিন এবং পরবর্তী পাঁচ দিন—মোট ১৩ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা সেবা দেবে।
২৫ জুলাই, ২০২৬
মিরপুরের কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় লাগা আগুন রাত ৯টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
২৫ জুলাই, ২০২৬
মিরপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
রাজধানীর মিরপুরে একা বসবাসরত বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে হিসেবে আলোচিত যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বুধবার সকালে তিনি গণমাধ্যমকে ফোনকলে এ তথ্য জানান।
২৫ জুলাই, ২০২৬