"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলার নির্দেশ আদালতের
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং আদালতে মিথ্যা হলফনামা দেওয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। এ মামলায় আদালত নিজেই বাদী হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
কানে কানে পুলিশ বলেছে ‘মোদি সরকারের পতন ঘটাও’: রাহুল গান্ধী
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে আটক হওয়ার পর বিস্ফোরক দাবি করেছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। বুধবার (২২ জুলাই) নিজের আটকের ঘটনা তুলে ধরে রাহুল দাবি করেন, তাকে যখন পুলিশ আটক করে নিয়ে যাচ্ছিল, তখন এক পুলিশ সদস্য কানে কানে নাকি বলেছিলেন, “এই সরকারের পতন ঘটিয়ে দিন।”
২৫ জুলাই, ২০২৬
ইসরাইলি কারাগারে ধর্ষণের শিকার ফ্লোটিলার অধিকারকর্মী
ইসরাইলি কারাগারে আটক থাকার সময় তিন দফা বেআইনিভাবে নগ্ন করে তল্লাশি এবং ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন আনা লিডকে (২৫) নামে এক জার্মান মানবাধিকারকর্মী। গত শরৎকালে ইউরোপ থেকে মানবিক সহায়তা নিয়ে গাজামুখী ত্রাণবাহী জাহাজ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়ার সময় আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরাইলি বাহিনী তাদের নৌযান আটক করে। এরপর আনাকে পাঁচ দিন আটক রাখা হয়।
২৫ জুলাই, ২০২৬
মন্ত্রণালয়ের জরুরি ব্রিফিং: দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই
দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে জ্বালানি নিয়ে ছড়ানো বিভিন্ন তথ্যকে গুজব বলে দাবি করেছে জ্বালানি বিভাগ।
২৫ জুলাই, ২০২৬
ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কায় দেশের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে জানিয়ে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে প্রকাশিত সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে সরকারি সংস্থাটি।
২৫ জুলাই, ২০২৬
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: মির্জা ফখরুল
আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আসন্ন ইউপি নির্বাচনে কোনো দলীয় প্রভাব বা বিশেষ সুবিধার সুযোগ থাকবে না। জনগণের ভোট ও সমর্থনেই চেয়ারম্যান, সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যরা নির্বাচিত হবেন।
২৫ জুলাই, ২০২৬
ঢাবিতে বহিরাগতদের অনিয়ন্ত্রিত উল্লাস, দুর্ঘটনায় আহত সর্বমিত্র চাকমা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর্জেন্টিনার ম্যাচ শেষে বহিরাগতদের উল্লাসের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা। এ ঘটনায় তার পা, হাঁটু ও মাথায় আঘাত লেগেছে। ভেঙে গেছে ব্যবহৃত চশমাও। ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে আর্জেন্টিনার ম্যাচ শেষে স্যার এ এফ রহমান হলের সামনে দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় বহিরাগতদের একটি দল হঠাৎ তার বাইকের সামনে চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি। ঘটনার পর প্রক্টরিয়াল টিম কয়েকজনকে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যায়।
২৫ জুলাই, ২০২৬
মোদির ওপর চাপ বাড়ছে: রয়টার্স
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে চলমান শিক্ষার্থী আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ওপর চাপ বাড়ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। বুধবার (২২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানায়, প্রশ্নফাঁস ইস্যুতে শুরু হওয়া বিক্ষোভ চলতি সপ্তাহে মোদি সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনাপ্রধান
দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টসহ যেখানে যেখানে সেনাবাহিনীর অবস্থান রয়েছে, সেসব স্থানে বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
প্লট বরাদ্দের নামে প্রতারণা: বেস্টওয়ে সংশ্লিষ্ট ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির মামলা
প্লট বরাদ্দের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিয়ে প্রতিশ্রুত প্লট বুঝিয়ে না দেওয়া এবং অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২৫ জুলাই, ২০২৬