"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার
বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচেই অস্ট্রেলিয়া দারুণ এক জয় পেল। তারা তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে। এই জয়ে গ্রুপ ডি-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতে তুরস্ক ভালো খেলছিল। বল দখলে তারা এগিয়ে ছিল। ইন্টার মিলানের মিডফিল্ডার হাকান চালহানোগ্লু মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করছিলেন। প্রথম ২২ মিনিট কোনো দলই গোল করতে পারেনি।
২৫ জুলাই, ২০২৬
ভারতপন্থি দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে: কর্নেল অলি
রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশে ভারতপন্থি দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিডি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। শনিবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা ময়দানে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের বিক্ষোভ সমাবেশ
পর্তুগালে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগাল-এর উদ্যোগে ৭ বছরের শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই দিনে সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দূতাবাসে উপস্থিত হয়ে দূতালয় প্রধান গোলাম সারোয়ারের কাছে স্মারকলিপি জমা দেন। এ সময় তারা রামিসা হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন।
২৫ জুলাই, ২০২৬
মোটরসাইকেল চালানো ও চুল কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে কলেজছাত্র শাকিল খুন
সিরাজগঞ্জে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো ও চুল কাটাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে কলেজছাত্র শাকিল (২৩) খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। একইসঙ্গে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে মামলার মূল আসামি মো. রাকিব (২৫) কে কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান।
২৫ জুলাই, ২০২৬
উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে। রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টার দিকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুরু থেকেই নির্বাচন ছিল তুলনামূলকভাবে শান্ত ও উত্তাপহীন। ভোট শুরুর প্রায় ৩৫ মিনিট পর প্রথম ভোট প্রদান করা হয়।
২৫ জুলাই, ২০২৬
শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা বিচারাধীন: শিক্ষামন্ত্রী
শিক্ষা খাতের উন্নয়নে নানামুখী উদ্যোগ নেয়া হলেও আইনি জটিলতার কারণে অনেক পদক্ষেপ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমানে শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন রয়েছে। এই আইনি জটিলতার কারণেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
ব্যাংককে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ৮
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে অন্তত আটজন নিহত হয়েছে। এছাড়াও এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন আহত হয়েছেন। শনিবার( ১৬ মে) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা আশপাশের কয়েকটি যানবাহনেও ছড়িয়ে পড়ে।
২৫ জুলাই, ২০২৬
রামিসাসহ সারা দেশে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন
মানববন্ধনে নবীনগর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক হাজী মো. কাউছার আহমেদের সভাপতিত্বে এবং নিরাপদ নবীনগর চাই সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক ও চিত্রশিল্পী সঞ্জয় শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার খোকন, নবীনগর সাংবাদিক ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মিহাদ বাবুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
২৫ জুলাই, ২০২৬
বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগ কল্পনাপ্রসূত: তাসনিম জারা
জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। আজ সোমবার দুপুরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি করেন। পোস্টে তিনি লেখেন, তার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে যে তার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়েছে এবং তিনি একটি চ্যানেলের মাধ্যমে বিএনপির সঙ্গে যোগাযোগ রাখেন ও বিএনপি তাকে সবুজ সংকেত দিয়েছে। এ ধরনের সব দাবি সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা বলে তিনি উল্লেখ করেন।
২৫ জুলাই, ২০২৬
ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উপস্থাপন ১১ জুন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন ১১ই জুন থেকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শুরু করবেন।রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটিই সংসদের প্রথম বাজেট অধিবেশন।
২৫ জুলাই, ২০২৬