"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বিশ্বমঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায়
বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতো দেখা গেল পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে। স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় পর্তুগাল, আর সেই সঙ্গে শেষ হয় বিশ্বকাপে রোনালদোর দীর্ঘ ও গৌরবময় পথচলা। ম্যাচের আগে তিনি নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে শুরুতে জমে ওঠে লড়াই। তবে শেষ দিকে পর্তুগালের রক্ষণভাগের একটি ভুলের সুযোগ নেয় স্পেন। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে মিকেল মেরিনোর গোলে পর্তুগালের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়।
২৫ জুলাই, ২০২৬
সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
নারীদের আত্মনির্ভরশীল করতে মিরকাদিম পৌরসভায় সেলাই মেশিন বিতরণ
নারীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। পৌরসভার আয়োজনে পরিচালিত সেলাই প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ।সোমবার (১৫ জুন) এক দুস্থ নারীর মাঝে একটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মিরকাদিম পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিনটি তুলে দেন মিরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
২৫ জুলাই, ২০২৬
নকআউটের সম্ভাব্য প্রতিপক্ষ জাপানকে ভয় পাচ্ছে ব্রাজিলের সমর্থকেরা
বিশ্বকাপে তিউনিসিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ের পর নতুন করে আলোচনায় এসেছে জাপান। নকআউট পর্বে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এশিয়ার দলটির নাম সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। একই সঙ্গে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে টিকে আছে তারা। অন্যদিকে ‘সি’ গ্রুপে চার পয়েন্ট ও তিন গোল ব্যবধানে শীর্ষে রয়েছে ব্রাজিল, সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো।
২৫ জুলাই, ২০২৬
গ্রুপ পর্ব থেকে বিদায়, হতাশ করল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা
২০২৬ বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের শেষ দিনে নাটকীয় সমীকরণে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। স্পেনের কাছে ১-০ গোলে হেরে গ্রুপ পর্বেই থেমে গেছে তাদের যাত্রা। অন্যদিকে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই শেষ ৩২ নিশ্চিত করেছে কেপ ভার্দে। নকআউট পর্বে আফ্রিকার দলটির প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল স্পেনের। অন্যদিকে শেষ ৩২ নিশ্চিত করতে অন্তত এক পয়েন্ট প্রয়োজন ছিল উরুগুয়ের। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধের বেশির ভাগ সময় গোলশূন্য ছিল ম্যাচ।
২৫ জুলাই, ২০২৬
সিরাজদিখানে ৫২ দিন পর নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার, খামারের মেঝেতে ছিল পুঁতে রাখা লাশ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে নিখোঁজের ৫২ দিন পর আওলাদ হোসেন শেখ (৬০) নামে এক বৃদ্ধের পুঁতে রাখা গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জমিজমা নিজের নামে লিখে না দেওয়া এবং দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তের জেরে স্ত্রী ও ভায়রার পরিকল্পিত ষড়যন্ত্রে তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। গত ৩০ জুন গভীর রাতে চাইনপাড়া গ্রামের একটি গরুর খামারের রান্নাঘরের মেঝে খুঁড়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। আজ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
এলএনজি সরবরাহ কমায় দেশজুড়ে গ্যাস সংকটের শঙ্কা
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে পাইপলাইনের গ্যাসের চাপ হ্রাস পেতে পারে বলে সতর্ক করেছে পেট্রোবাংলা। মঙ্গলবার (৭ জুলাই) এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালে নির্ধারিত গ্যাসবাহী জাহাজ থেকে গ্যাস খালাস কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ফলে ভাসমান পুনর্গ্যাসীকরণ কেন্দ্র থেকে দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে গেছে।
২৫ জুলাই, ২০২৬
জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা: সংসদে অর্থমন্ত্রী
তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২৫ জুলাই, ২০২৬
‘ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী’ যা বলেননি বাবর
ইসলামী ব্যাংকের পরিচালনা নিয়ে দ্বন্দ্বের মধ্যে আলোচনায় এসেছে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের একটি বক্তব্য। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসলামী ব্যাংক থেকে শুধু নিজের নামেই ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। অনুসন্ধানে জানা গেছে প্রকৃতপক্ষে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, লুৎফুজ্জামান বাবর এমন কোনো মন্তব্য করেননি। কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তিনি বলিয়ারপুর এলাকার পাচানি পাড়ার বাসিন্দা মৃত বুদ্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম ওরফে কুটি ব্যাপারী (৫৪)। তিনি ওই কৃষিজমির মালিক ছিলেন। বাকি দুজনের একজনের নাম দুলাল বলে জানা গেলেও তার পূর্ণ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অন্যজন এখনো অজ্ঞাত।
২৫ জুলাই, ২০২৬