"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৭-এ মূল বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র রাষ্ট্রদূত মাইকেল মিলার এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত এ সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ারও সুযোগ সৃষ্টি হবে।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় একযুগ পর দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা কিবরিয়া সোহেল
দীর্ঘ একযুগ পর দেশে ফিরেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা গোলাম কিবরিয়া (সুহেল)।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় রেলস্টেশন সড়কে তীব্র যানজট, বিকল্প সড়ক নির্মাণের দাবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়কবাজার ও রেলওয়ে জংশন স্টেশন সড়কে নিত্যদিনের তীব্র যানজট জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যানজটের কারণে অনেক ট্রেনযাত্রী সময়মতো রেলস্টেশনে পৌঁছতে না পেরে ট্রেন মিস করছেন। এতে যাত্রীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় সড়কবাজার এলাকার যানজট নিরসনে মসজিদপাড়া থেকে রেলস্টেশনমুখী একটি বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মসজিদপাড়া থেকে স্টেশন গেট পর্যন্ত প্রায় ১৫০ মিটার সড়ক নির্মাণের জন্য কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের কাছে লিখিত আবেদন করেছেন যুবদল নেতা গালিব ভূঁইয়া।
২৫ জুলাই, ২০২৬
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেল ৩টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
২৫ জুলাই, ২০২৬
শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার
ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদ্রোগ ও বক্ষ শল্যচিকিৎসা বিভাগের রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। বর্তমানে তিনি ফেজ-বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী ছিলেন। এর আগে ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
২৫ জুলাই, ২০২৬
স্যুটকেসে মিলল জনপ্রিয় মডেল-অভিনেত্রীর মৃতদেহ
কলম্বিয়ার রাজধানী বোগোটার অভিজাত এল চিকো এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে জনপ্রিয় মডেল ও সমাজমাধ্যমের পরিচিত মুখ নাতালিয়া ভিয়ালবা (৩৬)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি স্যুটকেসের ভেতরে তার মরদেহ পাওয়া যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩ জুন তিনি ওই অ্যাপার্টমেন্টে ওঠেন। তার ২১ জুন কক্ষ ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর ২২ জুন এক পরিচ্ছন্নতাকর্মী ফ্ল্যাটে প্রবেশ করে স্যুটকেসের ভেতরে মরদেহ দেখতে পান। এরপরই ঘটনাটির তদন্ত শুরু করে পুলিশ।
২৫ জুলাই, ২০২৬
গাজার প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হামাসের
গত অক্টোবরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই সংগঠনটি বারবার জানিয়েছে, তারা দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে তাদের নিরস্ত্রীকরণের প্রশ্নটি এখনো অমীমাংসিত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, সংগঠনটি গাজার শাসন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, যিনি গাজার জন্য গঠিত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।
২৫ জুলাই, ২০২৬
পাঁচ দিন পর স্বাভাবিক হলো চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ
টানা ভারী বৃষ্টিতে পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল। রোববার (১২ জুলাই) সকাল থেকে এ রুটে স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ।
২৫ জুলাই, ২০২৬
ই-কমার্সে ধাক্কা, দারাজ বন্ধ করল ১৬ হাব
দেশের শীর্ষস্থানীয় অনলাইন বাণিজ্যভিত্তিক প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ তাদের ১৬টি হাব স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার (১৪ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিক্রেতাদের জানানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া অধিকাংশ জেলা শহরে বন্ধ হওয়া হাবগুলোর জন্য কোনো বিকল্প ব্যবস্থাও রাখা হয়নি। দারাজের বিক্রেতাদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার চকবাজার-২, পল্টন ও সাভার হাব বন্ধ করা হয়েছে। এসব হাবের পরিবর্তে যথাক্রমে চকবাজার-১, মালিবাগ এবং সাভারের নতুন ঠিকানার হাব ব্যবহার করতে বলা হয়েছে। একইভাবে চট্টগ্রামের নিউমার্কেট হাবের পরিবর্তে আগ্রাবাদ হাবকে বিকল্প হিসেবে নির্ধারণ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপের মাঝেই শোক, না ফেরার দেশে আর্জেন্টাইন ফুটবলার লাউতারো
ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ২০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কোলন দে সান জাস্তো ক্লাবের তরুণ ফুটবলার লাউতারো ফাজিওলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২২ বছর।
২৫ জুলাই, ২০২৬