"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

নেইমারের পর অবসরের ইঙ্গিত আরেক তারকা ফুটবলারের
খেলাধুলা

নেইমারের পর অবসরের ইঙ্গিত আরেক তারকা ফুটবলারের

ম্যাচ শেষে সাংবাদিকদের দানিলো বলেন, ‘বয়স এবং বর্তমান ফুটবলের চাহিদার কথা বিবেচনা করলে বিষয়টি খুবই স্বাভাবিক। আগামী সপ্তাহে আমার বয়স ৩৫ বছর হবে। এখন থেকে গ্যালারির প্রথম সারিতে বসে ব্রাজিলের একজন সমর্থক হিসেবেই দলকে উৎসাহ দেব। জীবনে যা কিছু অর্জন করেছি, তার জন্য আমি কৃতজ্ঞ। নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম বলেই এত দূর আসতে পেরেছি। আমি চাই, সবাই নিজের স্বপ্নের জন্য একইভাবে লড়ে যাক।’

২৫ জুলাই, ২০২৬

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় ভয়াবহ বন্যা, মৃত্যু বেড়ে ৪৪
জাতীয়

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় ভয়াবহ বন্যা, মৃত্যু বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত বন্যা ও পাহাড়ধস-সংশ্লিষ্ট ঘটনায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। পানিবন্দি রয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবারের সদস্য এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২২ হাজার ৯৬৩।

২৫ জুলাই, ২০২৬

জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় মালদ্বীপ-বাংলাদেশ উদ্যোগে গুরুত্বারোপ
প্রবাস

জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় মালদ্বীপ-বাংলাদেশ উদ্যোগে গুরুত্বারোপ

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের স্বাধীনতার ৬০তম বার্ষিকী উপলক্ষে হুলহুমালে সেন্ট্রাল পার্কে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদ্‌যাপন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সোমবার (১৫ জুন) আয়োজিত অনুষ্ঠানে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী ড. আলী শরীফ উপস্থিত ছিলেন। এ ছাড়া সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, পরিবেশ বিশেষজ্ঞ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। এই কর্মসূচি পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা অর্জনে মালদ্বীপ ও তার আন্তর্জাতিক অংশীদারদের সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।

২৫ জুলাই, ২০২৬

কানাডায় মসজিদের বাইরে ইমামের ওপর হামলা, শঙ্কায় মুসলিমরা
আন্তর্জাতিক

কানাডায় মসজিদের বাইরে ইমামের ওপর হামলা, শঙ্কায় মুসলিমরা

কানাডার ভিক্টোরিয়া শহরে বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটিকে ইসলামোফোবিয়া বা মুসলিমবিদ্বেষমূলক হামলা হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস। রোববার (২১ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

২৫ জুলাই, ২০২৬

বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত
সারাদেশ

বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত

পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় বিএনপির দাবি, নিহত মঞ্জু শেখ দলটির একজন কর্মী ছিলেন। শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান চর এলাকায় এ ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬

ইতিহাসের এই দিনে শুরু হয় ‘জুলাই আন্দোলন’
জাতীয়

ইতিহাসের এই দিনে শুরু হয় ‘জুলাই আন্দোলন’

আজ থেকে ঠিক দুই বছর আগে, ২০২৪ সালের ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সূচনা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া সেই কর্মসূচি পরবর্তীতে ‘জুলাই আন্দোলন’ নামে পরিচিতি পায়। সময়ের পরিক্রমায় আন্দোলনটি একটি বৃহৎ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নেয়। সেই ঐতিহাসিক সূচনার দ্বিতীয় বর্ষপূর্তি আজ স্মরণ করছে দেশ।

২৫ জুলাই, ২০২৬

খাগড়াছড়িতে রক্তক্ষয়ী গোলাগুলি, নিহত ৩
সারাদেশ

খাগড়াছড়িতে রক্তক্ষয়ী গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন সূত্রে মধুমঙ্গলপাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নিহতদের পরিচয় এবং হামলার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি

২৫ জুলাই, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী; ফল দেখবেন যেভাবে
শিক্ষা

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী; ফল দেখবেন যেভাবে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল রোববার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন। রোববার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশের উদ্বোধন করেন।

২৫ জুলাই, ২০২৬

প্রশংসায় বাংলাদেশের স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে ইউএনএফপিএ  এর অভিনন্দন
প্রবাস

প্রশংসায় বাংলাদেশের স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে ইউএনএফপিএ এর অভিনন্দন

বাংলাদেশের স্বাস্থ্য সেবায় আমূল পরিবর্তনের লক্ষ্যে আগামী ২০৩০ সালের মধ্যে দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ২৫,০০০ পেশাদার মিডওয়াইফ (ধাত্রী) প্রশিক্ষণ ও নিয়োগের এক ঐতিহাসিক ঘোষণা দিয়ে পর্তুগালের লিসবনে চলমান বিশ্ব স্বাস্থ্য অঙ্গনের মূল কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বাংলাদেশ। লিসবনে আয়োজিত আন্তর্জাতিক মিডওয়াইফ সংঘের (আইসিএম) ৩৪তম ত্রিবার্ষিক কংগ্রেসে বাংলাদেশের পক্ষ থেকে এই স্মরণকালের বৃহত্তম বিনিয়োগের অঙ্গীকার করা হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ। সংস্থাটি জানিয়েছে, ঘোষিত এই কর্মসূচির ফলে দেশে ২৫,০০০-এরও বেশি নতুন মিডওয়াইফ পদ তৈরি হবে, যা বাংলাদেশের মাতৃমৃত্যু হ্রাসের লক্ষ্যমাত্রাকে সম্পূর্ণ নাগালের মধ্যে নিয়ে আসবে।

২৫ জুলাই, ২০২৬

পিলখানা-পরবর্তী অভিযানে ১০ বিডিআর সদস্যকে হত্যার অভিযোগ , ট্রাইব্যুনালে জিয়াউলের দেহরক্ষীর সাক্ষ্য
জাতীয়

পিলখানা-পরবর্তী অভিযানে ১০ বিডিআর সদস্যকে হত্যার অভিযোগ , ট্রাইব্যুনালে জিয়াউলের দেহরক্ষীর সাক্ষ্য

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান-এর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। রোববার (২১ জুন) ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে তিনি দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডের পর পরিচালিত ‘অপারেশন রেবেল হান্ট’-এ প্রায় ১০ জন বিডিআর সদস্যকে হত্যা করা হয়, যার সঙ্গে জিয়াউল আহসানের সম্পৃক্ততা ছিল। সাক্ষ্যে আরও বলা হয়, ২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলী-কে গুমের ঘটনাতেও জিয়াউল আহসান জড়িত ছিলেন। এ সময় তিনি জিয়াউল আহসান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী-র মধ্যকার কথোপকথনের বিষয়ও তুলে ধরেন।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা