"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ইনুকে ফোনে শেখ হাসিনা বলেছিলেন ‘আকাশ থেকে নেমে ধরবে’
একসময় প্রভাবশালী তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু। ১৪ দলীয় জোটের অন্যতম শরিক নেতা হিসেবে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলন দমনের সময় তাদের মধ্যে একাধিক ফোনালাপ হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। সরকার পতনের পর এসব কথোপকথন প্রকাশ্যে আসে এবং পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন আপন চার ভাই
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল প্রায় এক মাস ধরে আকুয়া ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। অভিযোগ রয়েছে, গত শুক্রবার পারুল আক্তারকে ধর্ষণ করেন তিনি। পরে শনিবার ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর রোববার স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে একটি মদের বোতলও জব্দ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: জামায়াত আমির
ডা. শফিকুর রহমান বলেন, গণভোট বাস্তবায়নের দাবি থেকে তাঁদের সরিয়ে নেওয়ার জন্য নানা ধরনের কথা বলা হচ্ছে। তবে জাতির সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করা হবে না। তিনি বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোট বাস্তবায়নের আন্দোলন অব্যাহত থাকবে এবং এ দাবিতে তাঁরা অনড় থাকবেন। রংপুরে জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
২৫ জুলাই, ২০২৬
উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি, উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা
উজানে অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। শনিবার (২০ জুন) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন পর্যন্ত আরও বৃদ্ধি পেতে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া
বিশ্বকাপ ২০২৬-এর ‘ডি’ গ্রুপে প্যারাগুয়ের বিপক্ষে ০-০ গোলে ড্র করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে এটি তাদের সপ্তম অংশগ্রহণে তৃতীয়বারের মতো শেষ ষোলোতে ওঠা। অন্যদিকে গ্রুপের তৃতীয় স্থানে থাকা প্যারাগুয়েকে এখন অন্য গ্রুপগুলোর ফলাফলের অপেক্ষায় থাকতে হবে।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে অবৈধ ভবন নির্মাণে কঠোর চউক, কল্পলোকে অভিযান
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন দায়িত্ব গ্রহণের পরপরই নগরীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার অবৈধ ও নকশাবহির্ভূত স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চউক। মঙ্গলবার নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সহযোগিতা করে।
২৫ জুলাই, ২০২৬
অ্যাটর্নি জেনারেলকে হুমকির, চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ
শোকজপ্রাপ্তরা হলেন— মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)। অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে কর্মরত অবস্থায় ওই চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে অসংযত আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বিচারপ্রার্থী ও কার্যালয়ের অন্য আইন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসসহ অন্তত চারটি যানবাহনে আগুন ধরিয়ে দেন। শনিবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সোয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থানীয় বাসিন্দা।
২৫ জুলাই, ২০২৬
রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!
‘মিশ্রণ’ শব্দটি যেন ‘ককটেল’ ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে সার্থক নামকরণ। মানবসম্পর্ক যেমন নানা অনুভূতি, দ্বন্দ্ব ও আবেগের মিশেলে গড়ে ওঠে, তেমনি প্রেম ও বন্ধুত্বের সমন্বয়েই গড়ে উঠেছিল ‘ককটেল’ সিনেমার জগৎ। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘ককটেল’ নিছক বিনোদনের ছবি ছিল না; বরং ভারতীয় উপমহাদেশের তরুণ প্রজন্মের সম্পর্কচিন্তার এক নতুন ব্যাখ্যা হয়ে উঠেছিল। প্রেম, বন্ধুত্ব, আকর্ষণ ও প্রত্যাখ্যানের জটিল আবহে নির্মিত সেই গল্পে দর্শক খুঁজে পেয়েছিল নিজেদেরই প্রতিচ্ছবি ভারোনিকা, মীরা ও গৌতমের চরিত্রে।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় বস্তাভর্তি গাঁজাসহ লোকোমাস্টার আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কন্টেইনার ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার শাহজাহানকে আটক করা হয়েছে। তবে সহকারী লোকোমাস্টার পালিয়ে গেছেন।
২৫ জুলাই, ২০২৬