"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে নিহত ১৪ শিশু
পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মঙ্গলবার ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়। পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানান, হাসপাতালে নেওয়া শিশুদের মধ্যে ১৪ জন মারা গেছে। আহত পাঁচজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
শিক্ষার্থীদের অভিযোগে নতুন মোড়, চাপে নোবিপ্রবির পরিসংখ্যান বিভাগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইফতেখার পারভেজ পুইয়ান ও তাঁর স্ত্রী প্রভাষক মীম্মা তাবাসসুমের বিরুদ্ধে ওঠা অনিয়ম, নম্বর মূল্যায়নে অসঙ্গতি, মানসিক হয়রানি এবং শিক্ষার্থীদের সঙ্গে আচরণ নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট ও মন্তব্যে নানা অভিযোগ প্রকাশ করায় বিষয়টি ক্যাম্পাসজুড়ে আলোচনার কেন্দ্রে এসেছে। এর আগে সিলেবাসে অনুমোদন না থাকা সত্ত্বেও শিক্ষা সফরের বিল উত্তোলন এবং নম্বর টেম্পারিংয়ের অভিযোগ সামনে আসে। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের উদ্যোগ নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন। তাঁদের অনেকের দাবি, দীর্ঘদিন ধরে বিভাগে এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে মতভিন্ন শিক্ষার্থীরা একাডেমিক ও মানসিক চাপে থাকতেন।
২৫ জুলাই, ২০২৬
বাবা হত্যার প্রতিশোধ নেবই: মোজতবা খামেনি
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত জানাজার দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে খামেনির তিন ছেলে মোস্তফা, মেয়সাম ও মাসুদকে নামাজের অগ্রভাগে দেখা যায়। ওই জানাজায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
মোহাম্মদপুরে নিজ উদ্যোগে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি: ববি হাজ্জাজ
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে নিজের উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরা ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হয়ে গেছে বলে জানিয়েছেন ববি হাজ্জাজ। শুক্রবার (১৯ জুন) মোহাম্মদপুরের রিং রোড এলাকার সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা–১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন আতঙ্ক
সাম্প্রতিক সময়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের একাধিক ঘটনা ঘটেছে। বুধবার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক নিহত হন। এর কয়েকদিন আগেও একই সীমান্ত এলাকায় আরেকজনের মৃত্যু হয়। এর আগে গত ২৪ মে নাইক্ষ্যংছড়ির ভালুকিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গাসহ চারজন নিহত হওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকা থেকে জেলেদের অপহরণের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ ও অস্থিরতা দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। নিজ দেশের ভূখণ্ডে অবস্থান করেও তারা প্রতিবেশী দেশের সংঘাতের ঝুঁকির মুখে পড়ছেন।
২৫ জুলাই, ২০২৬
বিদেশি ঋণের শর্ত সংসদে প্রকাশের দাবি বিরোধী এমপিদের
অধিবেশনে ৫৯টি মন্ত্রণালয় ও বিভাগের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রীরা মঞ্জুরি দাবি উত্থাপন করেন। কয়েকটি ছাড়া অধিকাংশ দাবির বিপরীতে বিরোধী দলের সদস্যরা প্রতীকী ছাঁটাই প্রস্তাব দেন। মোট ৪৩ জন সংসদ সদস্য এক হাজার ৪৩টি ছাঁটাই প্রস্তাব জমা দিলেও সময়ের সীমাবদ্ধতা ও বিরোধী দলের সম্মতিতে সব প্রস্তাবের ওপর আলোচনা হয়নি। কিছু প্রস্তাব আলোচনার বাইরে রাখা হয় এবং কিছু নোটিশ প্রত্যাহার করা হয়। শেষ পর্যন্ত কোনো ছাঁটাই প্রস্তাবই গৃহীত হয়নি।
২৫ জুলাই, ২০২৬
সারা দেশে আ.লীগের পার্টি অফিস আমরা ধ্বংস করেছি: ছাত্রদল সভাপতি রাকিব
‘সারা দেশের আওয়ামী লীগের দলীয় কার্যালয় আমরা পুড়িয়ে দিয়েছিলাম। আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। ৪ আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ী, শাহবাগসহ বিভিন্ন স্থানে ছাত্রদল, যুবদল ও বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে’—এমন দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকা দ্বিতীয় দিনের মতো পরিদর্শনে হাবীব আজম
টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের কারণে রাঙ্গামাটি জেলায় ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার স্বার্থে হাজারো মানুষকে নিজ নিজ বসতভিটা ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এবং ক্ষতিগ্রস্ত এলাকার মোট ৪ হাজার ৩৬৫ জন মানুষ বর্তমানে জেলার ৩৪টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
২৫ জুলাই, ২০২৬
সালিশ বৈঠকে এমপি হানজালার উত্তেজিত আচরণ, ভিডিও ভাইরাল
ভাইরাল প্রায় এক মিনিটের ওই ভিডিওতে এমপি হানজালাকে বলতে শোনা যায়, “কথা বললেন কেন? এখানে কাউন্টার দিলেন কেন?” পরে তিনি টেবিল চাপড়ে বলেন, “এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। আমি বিচার করতে এসেছি, এখানে কাউন্টার দিলে আমি দিবো।
২৫ জুলাই, ২০২৬
শেরপুরে ট্রান্সফরমারের তামার তার চুরি, বিদ্যুৎহীন কয়েকটি এলাকা
স্থানীয়দের ভাষ্য, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার তার খুলে নিয়ে যায়। পরদিন সকালে বিদ্যুৎ না থাকায় এলাকাবাসী বিষয়টি জানতে পারেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দা মো. রহমত আলী জানান, সকালে বিদ্যুৎ না থাকায় খোঁজ নিয়ে তারা জানতে পারেন ট্রান্সফরমারের তামার তার চুরি হয়েছে। এতে দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬