"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
‘অপমানিত বোধ করছেন’, নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি
আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়ার পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। রয়টার্সকে রাষ্ট্রপতি বলেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজেকে ‘অপমানিত’ মনে করছেন। সংস্থাটি জানায়, দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও রাষ্ট্রপতির পদ মূলত আনুষ্ঠানিক; নির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালিয়ে যাওয়ার পর পরিস্থিতি বদলে গেলে সংসদ ভেঙে যাওয়ার কারণে প্রেসিডেন্টই একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করেন।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক আহত
ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাগর মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
হিন্দুত্ববাদী বিক্ষোভের মুখে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ
পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ-মিছিল নিয়ে গিয়ে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা আজ সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর করেন। এ ঘটনার পর ভিসা কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
জুলাই হামলায় জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিন্ডিকেট, জুলাই হামলায় মদদদাতা শিক্ষক ও পরীক্ষার ফলাফল অনিয়মে জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ১ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। সমাবেশে জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক কাজী মেহরাবের সঞ্চালনায় অন্যান্যরা বক্তব্য রাখেন।
২৫ জুলাই, ২০২৬
পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন
উপদেষ্টা পরিষদ পুলিশ কমিশন গঠনের অধ্যাদেশ অনুমোদন করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকশেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।
২৫ জুলাই, ২০২৬
উদ্ধার করা হলেও বাঁচানো গেল না শিশু সাজিদকে
রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রায় ৪৫ ফুট গভীর গর্ত খননের পর ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তানোর ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান কর্মকর্তা দিদারুল ইসলাম জানান, শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল।
২৫ জুলাই, ২০২৬
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
২৫ জুলাই, ২০২৬
এনসিপি নেতাকে গুলি: ১২ ঘণ্টার মধ্যেই সেই আলোচিত নারী তনিমা আটক
খুলনায় জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় আলোচিত নারী সন্ধিগ্ধ তনিমা ওরফে তন্বীকে আটক করেছে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়। তবে আটক ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
২৫ জুলাই, ২০২৬
আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ
ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কওমী ছাত্র ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে।
২৫ জুলাই, ২০২৬
মঙ্গলবার খুলছে জবি ক্যাম্পাস
ভূমিকম্পের জেরে সৃষ্ট পরিস্থিতির কারণে টানা দুই সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে সশরীরে শিক্ষা কার্যক্রমে ফিরছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামী মঙ্গলবার থেকে ক্যাম্পাসে সশরীরে ক্লাস কার্যক্রম পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে এর এক দিন আগে থেকেই বিভিন্ন বিভাগ চাইলে তাদের সেমিস্টার ফাইনালসহ অন্যান্য পরীক্ষা গ্রহণ করতে পারবে।
২৫ জুলাই, ২০২৬