"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
এনসিপির প্রার্থী তালিকায় নেই সামান্তা শারমিন নাম!
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপে ১২৫ প্রার্থীর মনোনয়ন তালিকা ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) ঘোষিত তালিকায় কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ সব নেতার নাম অন্তর্ভুক্ত থাকলেও দলের আলোচিত নেতা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের নাম এই তালিকায় দেখা যায়নি। বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, এবারের নির্বাচনে রংপুর-১ থেকে মনোনয়ন নিতে পারেন তিনি। তবে, শেষ পর্যন্ত প্রথম দফার তালিকায় তার নাম না থাকা অনেকে অবাক করেছে।
২৫ জুলাই, ২০২৬
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন প্রায় ১৭৫ থেকে ২০০ জন নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে পাঠাবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ও পরে বিভিন্ন ধাপে ইইউর পর্যবেক্ষক দল বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণ করবে।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে একজন চোরাকারবারিও আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
২৫ জুলাই, ২০২৬
হাসিনা কন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড
পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
২৫ জুলাই, ২০২৬
দেবিদ্বার হানাদার মুক্ত দিবস আজ
আজ দেবিদ্বার হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর পাকিস্তানী সেনাদের রক্তক্ষয়ী যুদ্ধে পরাস্ত করে হানাদার দেবিদ্বার মুক্ত হয় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা। মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ অভিযানের ধারাবাহিকতায় ৩ ডিসেম্বর বিকেল থেকে হানাদারদের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালানো হয়। মিত্রবাহিনীর ২৩ মাউন্টেন ডিভিশনের জেনারেল আর ডি হিরার নেতৃত্বে বৃহত্তর কুমিল্লায় অভিযান পরিচালিত হয়।
২৫ জুলাই, ২০২৬
বেগম রোকেয়াকে 'মুরতাদ-কাফির' আখ্যা: বিএনপি তীব্র নিন্দা
বেগম রোকেয়া দিবসে সামাজিক মাধ্যমে বিশিষ্ট নারী শিক্ষার্থী ও লেখক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে 'মুরতাদ কাফির' আখ্যা দেয়ায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবি ইনস্টিটিউট মিলনায়তনে ৭দিনব্যাপি 'দেশ গড়ার পরিকল্পনা'র পঞ্চম দিনের কর্মশালায় এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
২৫ জুলাই, ২০২৬
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে জাবিতে শিক্ষানবিশ সাংবাদিকের ওপর মব চেষ্টার অভিযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক শিক্ষানবিশ সাংবাদিকের ওপর হামলা, মব সৃষ্টি ও হুমকির অভিযোগ উঠেছে আফম কামালউদ্দীন হলের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। ভুক্তভোগী তানজীর হোসাইন সাকিব বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী। তিনি একই সঙ্গে একটি অনলাইন নিউজ পোর্টালের ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ অনুযায়ী, সংবাদ প্রকাশের জেরে তাকে ঘিরে ধরে ভয়ভীতি দেখানো হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
জাবিতে ভর্তি পরীক্ষায় নকল করতে গিয়ে আটক পরীক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষা চলাকালে মোবাইল দিয়ে নকল করার সময় এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক।
২৫ জুলাই, ২০২৬
এনসিপির শাপলা কলির স্কেচ যুক্ত করল ইসি
নাগরিক পার্টি (এনসিপি)-র দলীয় প্রতীক ‘শাপলা কলি’র স্কেচ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্ধারিত এই স্কেচই ব্যবহার করা হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে। বুধবার (২৬ নভেম্বর) ইসি 'শাপলা কলি' প্রতীকের স্কেচ নির্ধারণ করেছে বলে জানিয়েছেন দলটির এক দায়িত্বশীল নেতা।
২৫ জুলাই, ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে বিদায়ী ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল মি. টিমোথি ডাকেট।
২৫ জুলাই, ২০২৬