"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে শাহবাব মণ্ডল (২) ও আবু তোহা মণ্ডল (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। বুধবার (১০ ডিসেম্বর) সকালের দিকে জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়।
২৫ জুলাই, ২০২৬
ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে সীমান্তে গ্রেফতার
ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে বিস্ফোরক মামলার পলাতক আসামি আবুল কালাম আজাদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ইমিগ্রেশন পুলিশের তৎপরতায় তাকে আটক করা হয়।
২৫ জুলাই, ২০২৬
লালমনিরহাটে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর এক সদস্যকে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে বিজিবি। রোববার (২১ ডিসেম্বর) উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাংগাপাড়া এলাকায় বিএসএফ সদস্যকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, আটককৃত ব্যক্তির নাম বেদপ্রকাশ। তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। গরু চোরাকারবারিদের তাড়া করতে গিয়ে কুয়াশার মধ্যে পথ ভুলে বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন।
২৫ জুলাই, ২০২৬
ইবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যোহর নামাজের পরে মাহফিলের আয়োজন করে শাখা ছাত্রদল। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব খন্দকার আশরাফ উদ্দিন খান।
২৫ জুলাই, ২০২৬
ফেব্রুয়ারিতে দেশে উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ইউনূস
আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে 'ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫' এর সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, 'স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কঠোরভাবে কাজ করছে এবং এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে পুরো জাতি গর্বিত হবে।'
২৫ জুলাই, ২০২৬
জোরারগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ঢাকামুখী লেনে বারইয়ারহাট পৌরসদরের হানিফ বাস কাউন্টারের সামনে এলাকা থেকে তাকে আটক করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন গ্রেফতার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২৫ জুলাই, ২০২৬
গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে বিএনপি, স্বাধীনতা ও দায়িত্বে গুরুত্বারোপ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২১ ডিসেম্বর) হোটেল র্যাডিসনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য নেতারা। সভায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, 'দেশে গণমাধ্যমের ওপর হামলার ঘটনার সময় যারা পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও তাদের প্রতি সমর্থন থাকবে। আগের ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিকরা কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। তবে এখন নতুন আশার আলো দেখা যাচ্ছে।'
২৫ জুলাই, ২০২৬
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ফলে আজ থেকে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার অসুস্থতার দায় শেখ হাসিনার: রিজভী
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার মূল কারণ শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬