"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

মোহাম্মদপুরে মা-মেয়ে জোড়া খুনের আসামী গৃহকর্মী গ্রেফতার
রাজধানী

মোহাম্মদপুরে মা-মেয়ে জোড়া খুনের আসামী গৃহকর্মী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়েকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'অভিযুক্ত আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে যথাযথ প্রক্রিয়ায় তাকে আদালতে তোলা হবে।'

২৫ জুলাই, ২০২৬

বিজয় দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির পুষ্পস্তবক অর্পণ
ক্যাম্পাস

বিজয় দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির পুষ্পস্তবক অর্পণ

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (ইবিরিউ)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্ত বাংলায় পুষ্পস্তবক অর্পণ করেন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। এ সময় ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলীর নেতৃত্বে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক সাকিব আসলাম, কোষাধ্যক্ষ রবিউল আলম, কার্যনির্বাহী সদস্য এস.এম. শাহরীয়ার স্বাধীন, মনিরুজ্জামান তুহিন, মাশুক এলাহী, মিজানুর রহমান, সামিউল ইসলাম ও আশরাফুল ইসলাম।

২৫ জুলাই, ২০২৬

ওসমান হাদিকে কারা হত্যা করেছে, জনগণের বুঝতে বাকি নেই: গোলাম পরওয়ার
রাজনীতি

ওসমান হাদিকে কারা হত্যা করেছে, জনগণের বুঝতে বাকি নেই: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ওসমান হাদি চেয়েছিলেন দেশ যেন আধিপত্যবাদী শক্তির প্রভাবমুক্ত থাকে। তাঁর ভাষায়, যারা দিল্লির আধিপত্যবাদীদের খুশি করতে চায়, তারাই এই হত্যার মদদদাতা। তিনি বলেন, বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েই ওসমান হাদি ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ গড়ে তুলেছিলেন। যারা জাতিসত্তা, ইসলামি মূল্যবোধ ও সুস্থ স্বদেশীয় জাতীয় সংস্কৃতির বিরোধিতা করে এবং বিজাতীয় সংস্কৃতি চাপিয়ে দিতে চায়, তারাই হাদির খুনের পক্ষে অবস্থান নিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

বন্দর ইজারার চুক্তি বাতিল করতে হবে: সাইফুল হক
রাজনীতি

বন্দর ইজারার চুক্তি বাতিল করতে হবে: সাইফুল হক

চট্টগ্রাম বন্দরে বিদেশিদের সঙ্গে কনটেইনার টার্মিনাল চুক্তি সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে অভিযোগ করে ইজারার চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, আওয়ামী লীগের আদানি চুক্তির মতো এই সরকারও একই পথে হাঁটছে।

২৫ জুলাই, ২০২৬

জাবির কেন্দ্রীয় মন্দিরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনাসভা
ক্যাম্পাস

জাবির কেন্দ্রীয় মন্দিরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনাসভা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫–কে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে শিবির-সমর্থিত প্যানেলের দুই শীর্ষ পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন।

২৫ জুলাই, ২০২৬

নির্বাচনে যে তিন আসনে লড়বেন আখতার–পাটওয়ারী–জারা
রাজনীতি

নির্বাচনে যে তিন আসনে লড়বেন আখতার–পাটওয়ারী–জারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথম ধাপে ১২৫টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দলের বাংলামটর কার্যালয়ে এ তালিকা ঘোষণা করা হয়। প্রাথমিক তালিকা অনুযায়ী, ঢাকা-৯ আসন থেকে লড়বেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। রংপুর-৪ আসনে প্রার্থী হচ্ছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

২৫ জুলাই, ২০২৬

যথাযথ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত
ক্যাম্পাস

যথাযথ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে প্রশাসন ভবন চত্বরে বিএনসিসি কর্তৃক প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। পাশাপাশি হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করা হয়।

২৫ জুলাই, ২০২৬

দক্ষিণ সুদানে শহীদ ছয় শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে
জাতীয়

দক্ষিণ সুদানে শহীদ ছয় শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ ছয় বাংলাদেশি সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহীদ শান্তিরক্ষীদের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে শহীদদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারযোগে শহীদদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

২৫ জুলাই, ২০২৬

শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন
রাজধানী

শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন

রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

২৫ জুলাই, ২০২৬

বেগম জিয়ার চিকিৎসায় যোগ দিচ্ছে আরও দুটি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দল
জাতীয়

বেগম জিয়ার চিকিৎসায় যোগ দিচ্ছে আরও দুটি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডকে আরও সহযোগিতা দেওয়ার জন্য বিদেশ থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসকদল ঢাকায় আসছে।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা