ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬ ১৯:১৮:৫১
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার মো. মিরাজ উদ্দিন মিয়ার বয়স ৫০ বছর। তিনি তুরাগ থানার ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তুরাগ থানার শুক্রভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মিরাজ উদ্দিন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তুরাগ থানার ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি বলে জানা গেছে। এ ছাড়া নথিপত্র যাচাই করে উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবেও তাঁর নাম পাওয়া গেছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’