প্রধানমন্ত্রীর জাপান ফেরত ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্তে পাখায় সমস্যা শনাক্ত

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬ ১৫:০২:৪৩
ছবি: সংগৃহীত

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে পাঁচ ধরনের কারিগরি ত্রুটি শনাক্ত হয়েছে। গত ২৯ অক্টোবর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে এসব সমস্যা ধরা পড়ে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতিকালে যান্ত্রিক সমস্যার মুখে পড়ে। পরে বিমানের প্রকৌশলী ও জাপানি প্রযুক্তিবিদদের দীর্ঘ প্রচেষ্টায় ত্রুটিগুলো মেরামত করা হয়। এতে নির্ধারিত সময়ের তুলনায় প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশে যাত্রা করে উড়োজাহাজটি।

ঘটনার পরদিন, ৩০ অক্টোবর চার সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে বিমান কর্তৃপক্ষ। তদন্তের অংশ হিসেবে উড়োজাহাজটির কারিগরি লগবুক ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত নথিপত্র পরীক্ষা করা হয়। এতে পাঁচটি কারিগরি ত্রুটির তথ্য উঠে আসে।

তদন্ত কমিটির পর্যবেক্ষণে স্পয়লার ও ফ্ল্যাপ সম্প্রসারণ ব্যবস্থায় সমস্যা, পিটট হিটিং সিস্টেমে ত্রুটি এবং উড়োজাহাজের ডান ও বাম পাশের র‍্যাম এয়ার ফ্যান ব্যবস্থায় ত্রুটির প্রমাণ পাওয়া গেছে।

বিমানের একটি সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এদিকে, উড়োজাহাজের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজ উদ্দিনের মতে, স্পয়লার ঠিকভাবে কাজ না করা সেন্সর কিংবা উড়োজাহাজের কারিগরি সমস্যার কারণে হতে পারে। যাত্রীদের নিরাপত্তাই সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির যাত্রার ক্ষেত্রে উড়োজাহাজের প্রতিটি ব্যবস্থা যথাযথভাবে পরীক্ষা করা প্রয়োজন ছিল। তদন্তে কোনো ত্রুটি বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও মত দেন তিনি।

তদন্ত প্রতিবেদন জমা পড়লেও এ ঘটনায় দায় নির্ধারণ বা পরবর্তী ব্যবস্থা গ্রহণের বিষয়ে এখনো মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’