বিনোদন

নির্দোষ দাবি করে রাষ্ট্রের জবাব চাইলেন পরীমণি

নির্দোষ দাবি করে রাষ্ট্রের জবাব চাইলেন পরীমণি

পরীমণির বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি এখনো বিচারাধীন। তবে গ্রেপ্তারের ঘটনা নিয়ে তিনি এতদিন সরাসরি কোনো মন্তব্য করেননি। সম্প্রতি এক সরাসরি সম্প্রচারিত আলোচনায় পরীমণির বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী র‍্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) খাইরুল ইসলাম বলেন, পরীমণিকে গ্রেপ্তারের কোনো যৌক্তিক কারণ ছিল না। তাঁর দাবি, তৎকালীন র‍্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নির্দেশেই ওই অভিযান পরিচালিত হয়েছিল। এ নিয়ে সে সময়ও তিনি প্রশ্ন তুলেছিলেন বলে জানান।

২৫ জুলাই, ২০২৬
প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

এবার প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৫ জুন) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

২৫ জুলাই, ২০২৬
২২ বছরেই থেমে গেল অভিনেত্রীর সঞ্চিতার জীবন

২২ বছরেই থেমে গেল অভিনেত্রীর সঞ্চিতার জীবন

আচোলে থানার সহকারী পুলিশ পরিদর্শক বিনোদ বাঘ ভারতীয় গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন সঞ্চিতা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

২৫ জুলাই, ২০২৬
অভিনয়ে নয়, নিজের বায়োপিকেই আগ্রহী পপি

অভিনয়ে নয়, নিজের বায়োপিকেই আগ্রহী পপি

সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে। ভক্তরা তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকলেও আপাতত নিয়মিত অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। পপি গণমাধ্যমকে বলেন, বর্তমানে তিনি স্বামী ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে পারিবারিক জীবনেই মনোযোগ দিতে চান। তাঁর ভাষায়, সুখী দাম্পত্য জীবনই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই বিভিন্ন সময় অভিনয়ের প্রস্তাব পেলেও সেগুলো গ্রহণ করার ইচ্ছা নেই।

২৫ জুলাই, ২০২৬
অভিনেত্রী কৃষি থাপান্ডার ফ্ল্যাটে ব্যবসায়ীর মরদেহ, আত্মহত্যার সন্দেহে তদন্ত

অভিনেত্রী কৃষি থাপান্ডার ফ্ল্যাটে ব্যবসায়ীর মরদেহ, আত্মহত্যার সন্দেহে তদন্ত

কৃষি থাপান্ডা–র বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে বেঙ্গালুরু–এর রাজারাজেশ্বরী নগর এলাকায় অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ী বৈশাখের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বৈশাখ গত এক সপ্তাহ ধরে ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন। তবে ঘটনার সময় কৃষি থাপান্ডা ফ্ল্যাটে উপস্থিত ছিলেন না।

২৫ জুলাই, ২০২৬
জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

বলিউডে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা নতুন কিছু নয়। কখনও একটি লকেট, কখনও একটি ছবি, আবার কখনও একটি সাধারণ পোশাকের বার্তাই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। এবার এমনই একটি কারণে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে গোলাপি রঙের রাতের পোশাকের ওপর ধূসর জ্যাকেট পরা অবস্থায় দেখা যায় জাহ্নবীকে। তবে তার পোশাকের চেয়ে বেশি নজর কাড়ে গায়ে থাকা জামায় লেখা একটি বার্তা। সেখানে লেখা ছিল, ‘যদি আমি হারিয়ে যাই, তাহলে আমাকে শিখর পাহাড়িয়ার কাছে ফিরিয়ে দিও।’ ছবিটি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয় এবং শুরু হয় নতুন করে সম্পর্কের গুঞ্জন।

২৫ জুলাই, ২০২৬
যে অভিনয়ে প্রশংসিত সারিকা

যে অভিনয়ে প্রশংসিত সারিকা

প্ল্যাটফর্ম হইচই-এ সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী সারিকা সাবরিন। সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজে তিনি ‘দোলন’ চরিত্রে অভিনয় করেছেন। সাংবাদিকতা, সত্য অনুসন্ধান এবং নানা সংকটকে ঘিরে নির্মিত গল্পে দোলন একজন আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নারী। একজন সাংবাদিকের স্ত্রী হিসেবে হঠাৎ একটি জটিল রহস্যের সঙ্গে জড়িয়ে পড়ে তার জীবন আমূল বদলে যায়। এরপর নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের মূল্যবোধ ও বিশ্বাসকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার লড়াই চালিয়ে যায় সে।

২৫ জুলাই, ২০২৬
স্যুটকেসে মিলল জনপ্রিয় মডেল-অভিনেত্রীর মৃতদেহ

স্যুটকেসে মিলল জনপ্রিয় মডেল-অভিনেত্রীর মৃতদেহ

কলম্বিয়ার রাজধানী বোগোটার অভিজাত এল চিকো এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে জনপ্রিয় মডেল ও সমাজমাধ্যমের পরিচিত মুখ নাতালিয়া ভিয়ালবা (৩৬)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি স্যুটকেসের ভেতরে তার মরদেহ পাওয়া যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩ জুন তিনি ওই অ্যাপার্টমেন্টে ওঠেন। তার ২১ জুন কক্ষ ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর ২২ জুন এক পরিচ্ছন্নতাকর্মী ফ্ল্যাটে প্রবেশ করে স্যুটকেসের ভেতরে মরদেহ দেখতে পান। এরপরই ঘটনাটির তদন্ত শুরু করে পুলিশ।

২৫ জুলাই, ২০২৬
জন্মদিনে কেক না কাটার কারণ জানালেন জয়া আহসান

জন্মদিনে কেক না কাটার কারণ জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আজ জন্মদিন পালন করছেন। দীর্ঘদিন ধরে অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকের মন জয় করে আসা এই তারকার জীবনযাপন ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েও রয়েছে ব্যাপক আলোচনা। একসময় জন্মদিনে কেক কেটে উদযাপন করলেও ২০১৭ সালের হোলি আর্টিজান হামলার পর থেকে তিনি আর কেক কাটেন না। এ দিন শুভাকাঙ্ক্ষীদের পাঠানো কেক তিনি ভবনের নিরাপত্তাকর্মী এবং আশপাশের মানুষের মধ্যে বিলিয়ে দেন।

২৫ জুলাই, ২০২৬
স্পাইডারম্যানের সঙ্গে চলচ্চিত্রে অভিনয়ে মেসি, পারিশ্রমিক নিয়ে তুমুল আলোচনা

স্পাইডারম্যানের সঙ্গে চলচ্চিত্রে অভিনয়ে মেসি, পারিশ্রমিক নিয়ে তুমুল আলোচনা

ভিডিওতে শুরুতে দেখা যায়, পিটার পার্কার একটি কফিশপে বসে ফোনে কথা বলছেন। এ সময় হাতে একটি ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়ে সেখানে উপস্থিত হন মেসি। পরে পিটার পার্কার স্পাইডারম্যানের রূপে হাজির হলে ভিডিওর শেষ দৃশ্যে নিউইয়র্কের আকাশে স্পাইডারম্যানের জালে ভর করে দুলতে দেখা যায় মেসিকে।হলিউডভিত্তিক কয়েকটি গণমাধ্যমের দাবি, মাত্র ২০ সেকেন্ডের উপস্থিতির জন্য মেসি প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। তবে এ বিষয়ে সনি পিকচার্স বা মেসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

২৫ জুলাই, ২০২৬
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমণি

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমণি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি।

২৫ জুলাই, ২০২৬
তারকা থেকে নিঃস্ব ভারত ভূষণ

তারকা থেকে নিঃস্ব ভারত ভূষণ

একসময় হিন্দি চলচ্চিত্রের রোমান্টিক নায়কদের অন্যতম ছিলেন ভারত ভূষণ। তাঁর ছবি মানেই ছিল দর্শকদের ভিড়, আর গান মানেই সুরের মুগ্ধতা। উনিশশ পঞ্চাশের দশকে ভারতীয় সিনেমার উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিতি পাওয়া এই অভিনেতার জীবন শেষ হয়েছিল চরম আর্থিক সংকট ও নিঃসঙ্গতার মধ্য দিয়ে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার