"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
হাদির জানাজার নিরাপত্তায় ৮৭০ আনসার মোতায়েন
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ইনকিলাব মঞ্চের নেতা হাদির নামাজে জানাজা। সংসদ ভবন ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানাজার সময় যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংসদ ভবন এলাকায় ৮৭০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত আনসাররা জানাজা এলাকায় জড়ো হন। জানাজা সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার আগে তাদের প্রয়োজনীয় ব্রিফিং ও প্রশিক্ষণ দেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি, চিকিৎসকের ডাকেও সাড়া দিচ্ছেন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে এবং তিনি তা গ্রহণও করতে পারছেন। শয্যাপাশে থাকা ছোট পুত্রবধূ শর্মিলা রহমানের সঙ্গে মাঝেমধ্যে কথা বলছেন খালেদা জিয়া। চিকিৎসকের ডাকেও সাড়া দিচ্ছেন তিনি। টানা চার দিন ধরে তিনি হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে আছেন। মেডিকেল বোর্ড জানিয়েছে, নতুন কোনো জটিলতা দেখা দেয়নি, এটাকেই তারা উন্নতি হিসেবে দেখছেন।
২৫ জুলাই, ২০২৬
জাবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সাইমুন ও তৌফিকুর
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯ তম আবর্তনের তানভীর সিদ্দিকী সাইমুনকে সভাপতি এবং ৪৯ তম আবর্তনের আরেক শিক্ষার্থী তৌফিকুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাতক্ষীরা জেলাস্থ ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বর্তমান প্রেসিডেন্ট হাবিবুল্লাহ বাহারের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির ঘোষণা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
আগামীকালকে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে
সিঙ্গাপুর নয়, উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে। রোববার বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি আমার দেশকে এ তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে সরকার হাদির পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করছে।
২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, জানাজার প্রস্তুতি চূড়ান্ত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। সেখানে গোসল ও প্রাথমিক প্রস্তুতির পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজার জন্য মরদেহ নেওয়া হবে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়। এর আগে শনিবার সকাল পৌনে ১০টার দিকে ফ্রিজিং গাড়িতে মরদেহ হৃদরোগ ইনস্টিটিউট থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
২৫ জুলাই, ২০২৬
পূর্বাচল প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের কারাদণ্ড
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপকে ২ বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় এই রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম।
২৫ জুলাই, ২০২৬
পর্তুগালে জুন্তা আরিয়সের প্রেসিডেন্টের সঙ্গে CDB নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ
পর্তুগালের জুন্তা আরিয়সের নবনির্বাচিত প্রেসিডেন্ট João Jaime Pires-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পর্তুগাল বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিত্বকারী সংগঠন Casa do Bangladesh (CDB)-এর নেতৃবৃন্দ। সম্প্রতি আয়োজিত এ বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক অবস্থান, স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন দুই পক্ষ।
২৫ জুলাই, ২০২৬
শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, হত্যা করে ভারতীয়রা: গোলাম পরওয়ার
শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে পাকিস্তানিরা নয়, বরং ভারতীয়রাই জড়িত ছিল বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতের ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
২৫ জুলাই, ২০২৬
গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণ, নিহত ৫
গাজা সিটির তুফাহ এলাকায় একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, গাজা মার্টায়ার্স স্কুলে আঘাতের পর মৃতদের লাশ উদ্ধার করা হয়েছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা আশ্রয়কেন্দ্রে নয়, সন্দেহজনক ব্যক্তিদের’ লক্ষ্য করে গুলি চালিয়েছে। সেনারা জানিয়েছে, উত্তর গাজা উপত্যকার ইয়েলো লাইনের পশ্চিমে কয়েকজন সন্দেহজনক ব্যক্তি শনাক্ত হওয়ায় তাদের লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান তামিমের
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখে মানবিকভাবে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। খালেদা জিয়া বর্তমানে সঙ্কটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এমন সময়ে তার খোঁজখবর নিতে সেখানে যান তামিম। রোববার (৩০ নভেম্বর) রাতে হাসপাতাল থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬