"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সমাবেশ মঞ্চেই নামাজ আদায় করলেন তারেক রহমান
মৌলভীবাজারে বিএনপি আয়োজিত সমাবেশে মাগরিবের আজান দিলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশ মঞ্চেই নামাজ আদায় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজারের শেরপুর আইনপুরে নির্বাচনি জনসভায় সন্ধ্যায় এ দৃশ্য দেখা যায়। ওই সমাবেশে জেলার চারটি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা হলেন: মৌলভীবাজার-১: নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২: শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩: এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪: মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।
২৫ জুলাই, ২০২৬
জামিনে বেরিয়ে নিহত রূপলালের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি, থানায় অভিযোগ
রংপুরের তারাগঞ্জে শ্বশুর ও জামাতা রূপলাল দাস ও প্রদীপ লালকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়ের করা হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। সোমবার (২৬ জানুয়ারি) এ ঘটনায় নিহত রূপলাল দাসের স্ত্রী ভারতী রানী তারাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৯ আগস্ট রাতে রূপলাল দাস ও তার জামাতা প্রদীপ লালকে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা করা হয়। টনার পরদিন ১০ আগস্ট নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২৫ জুলাই, ২০২৬
দ্য ড্রপ সাইট নিউজ এক্সক্লুসিভ: আজই ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র, লক্ষ্য সরকার পতন
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বেঁড়ে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অনুমোদন দিতে পারেন—এমন শঙ্কা তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ড্রপ সাইট নিউজ এক্সক্লুসিভ প্রতিবেদনে একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, হামলার লক্ষ্য শুধুমাত্র পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র নয়, বরং ইরানের বর্তমান সরকারকে উৎখাত করা। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের প্রধান মিত্র দেশগুলোর কাছে জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র যেকোনো মুহূর্তে হামলা শুরু করতে পারে।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন হেফাজত আমিরের
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট বড় মাদ্রাসায় আয়োজিত এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমর্থনের ঘোষণা দেন। মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে হেফাজত আমির বলেন, 'বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে জিহাদে শরিক হয়েছে হেফাজতে ইসলাম।
২৫ জুলাই, ২০২৬
কতটা সফল আর ব্যর্থ অন্তর্বর্তী সরকার?
বাংলাদেশে ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত প্রায় ১৮ মাসের সাফল্য-ব্যর্থতার প্রশ্নে নানা আলোচনা চলছে রাজনৈতিক মহলে। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর এই সরকারের বিদায় নেওয়ার কথা। সেই পরিপ্রেক্ষিতেই তাদের সাফল্য-ব্যর্থতার বিষয়টি আলোচনায় এসেছে। সরকারের দিক থেকে বরাবরই বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের মূল্য লক্ষ্য ছিল তিনটি- সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার,
২৫ জুলাই, ২০২৬
নতুন পোশাকে ফ্যাসিবাদ এলে পরিণতি হবে ৫ আগস্টের মতো: জামায়াত আমীর
নতুন কোনো পোশাক পরে যদি ফ্যাসিবাদ আবার ফিরে আসে, তবে তার পরিণতি পাঁচ আগস্টের মতোই হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে আদর্শ হাইস্কুল মাঠে আয়োজিত ঢাকা-১৫ আসনের নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
ইউরোপের সাথে মোদির ‘মাদার অফ অল ডিল’ সাক্ষর
দীর্ঘ ১৮ বছর ধরে চলা আলোচনা শেষে অবশেষে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত করেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তিকে বিশ্ব বাণিজ্যের প্রেক্ষাপটে ‘মাদার অফ অল ডিল’ বা ‘সব চুক্তির সেরা চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ভারত–ইইউ শীর্ষ সম্মেলনে এই ঘোষণা আসে। এমন এক সময়ে চুক্তিটি চূড়ান্ত হলো, যখন বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে এবং বড় অর্থনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে কৌশলগত অংশীদারত্ব জোরদার করার দিকে এগোচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
বিএনপি তথ্যপ্রযুক্তিতে ১০ লাখ কর্মসংস্থান তৈরি করবে: মাহদী আমিন
বিএনপি সরকার গঠন করলে তথ্যপ্রযুক্তি খাতে সরাসরি ও পরোক্ষভাবে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানিয়েছে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। পাশাপাশি দেশব্যাপী ধাপে ধাপে সুলভ ও বিনামূল্যে ইন্টারনেট সুবিধা প্রদান করা হবে বলেও জানান তিনি। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর বনানী ক্লাবে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন । সভার আয়োজন করে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম।
২৫ জুলাই, ২০২৬
রংপুরে ট্রাক-যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১২
রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা–রংপুর মহাসড়কের পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি (৩৫), রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার আব্দুল রাজ্জাক হওলাদার (৫৫) এবং তার ছেলে আরাফাত সানী সানভী (২২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক সামনে থাকা আরেকট ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
২৫ জুলাই, ২০২৬
দাবি না মানলে ইরানে সামরিক অভিযান: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, তেহরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের শর্ত না মেনে চলে, তাহলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হতে পারে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সমঝোতা না হলে ওয়াশিংটন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
২৫ জুলাই, ২০২৬