"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
নয় বছরের সংসারে বিচ্ছেদের সুর
ভারতের জনপ্রিয় অভিনয়শিল্পী আকাঙ্ক্ষা চামোলো ও গৌরব খান্নার নয় বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের ইঙ্গিত মিলেছে। একটি বাস্তবধর্মী অনুষ্ঠানে অংশ নিয়ে আকাঙ্ক্ষা জানান, গত এক বছর ধরে তারা আলাদা বসবাস করছেন।
২৫ জুলাই, ২০২৬
ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্টের বিজ্ঞাপন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
ভারতে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্টের বিজ্ঞাপন প্রচার করে ইনস্টাগ্রাম অর্থ উপার্জন করছে বলে দাবি করেছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এক অনুসন্ধানী প্রতিবেদন। এতে বলা হয়েছে, প্ল্যাটফর্মটিতে এমন বিজ্ঞাপন দেখা গেছে, যেখানে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট বিক্রির জন্য ব্যবহারকারীদের টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে পাঠানো হচ্ছিল। প্রতিবেদনে বলা হয়, এসব বিজ্ঞাপনে সরাসরি ধর্ষণ ও শিশুদের ভিডিও-সংক্রান্ত শব্দ ব্যবহার করা হয়েছে। বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত লিংকে প্রবেশ করলে ব্যবহারকারীদের টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে নেওয়া হয়, যেখানে মাত্র ৯৯ রুপির বিনিময়ে এসব অবৈধ কনটেন্ট বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছিল।
২৫ জুলাই, ২০২৬
বনানীতে ছিনতাইকারীকে হাতেনাতে ধরল ট্রাফিক পুলিশ
ট্রাফিক গুলশান জোন সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ১০টায় বনানী থানাধীন কাকলি ক্রসিংয়ে নিয়মিত ট্রাফিক ডিউটি পালনকালে হঠাৎ এক নারীর চিৎকার শুনে কর্তব্যরত সার্জেন্ট শাহীন মিয়া ও তাঁর সঙ্গে থাকা ট্রাফিক সদস্যরা ঘটনাস্থলে এগিয়ে যান। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ইমনকে আটক করা হয়।
২৫ জুলাই, ২০২৬
সমালোচনার মুখে নিয়মে পরিবর্তন আনছে ফিফা, সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষার সুযোগ
বিশ্বকাপ চলাকালে সংবাদ সম্মেলনে ইংরেজি ভাষা ব্যবহারে জোর দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফিফা। খেলোয়াড় ও কোচদের নিজ ভাষায় কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ ওঠার পর নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। বিশ্বকাপ শুরুর পর কয়েকটি সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষায় কথা বলতে গেলে কয়েকজন ফুটবলারকে থামিয়ে ইংরেজিতে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি ঘিরে ধস্তাধস্তি, উত্তেজনা ছাত্রদল–শিক্ষার্থীদের মধ্যে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ডিনস অ্যাওয়ার্ড-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই জাতীয়তাবাদী ছাত্রদল ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের চলমান ৩৩৪ কোটি ৪৬ লাখ টাকার মেগা প্রকল্পের কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হস্তান্তরের দাবিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
চলতি বছরই দেশে ফিরবে শেখ হাসিনা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, সব ধরনের বাধা, ষড়যন্ত্র ও রাজনৈতিক প্রতিকূলতা অতিক্রম করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন। তার ভাষায়, দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়; বরং জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে এটি সম্পৃক্ত। ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া ই-মেইল সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রায় দুই বছর ধরে দেশছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায় রয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ। তবে তিনি বলেন, এসব তাকে ভীত করতে পারেনি।
২৫ জুলাই, ২০২৬
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে ৯৬৮ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন এবং পরীক্ষায় ১৩৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
যুবদলে শুদ্ধি অভিযান, বহিষ্কার ৩০০ নেতা-কর্মী
আবদুল মোনায়েম মুন্না বলেন, জাতীয়তাবাদী যুবদল সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। কোনো ধরনের বেআইনি, অনৈতিক কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডকে সংগঠন প্রশ্রয় দেয় না। দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে সারা দেশে প্রায় ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে না পারে, সে জন্য কঠোর সাংগঠনিক নীতি গ্রহণ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
মায়ের জন্য কেঁদেছিলেন ভোজিনহা, এবার এলো সুখবর
বিশ্বকাপে স্পেনের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আলোচনায় আসেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ঐতিহাসিক ড্র এনে দেওয়ার পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগঘন এক গল্প শোনান তিনি, যা ছুঁয়ে যায় বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের হৃদয়। ভোজিনহা জানান, বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেললেও তার সবচেয়ে বড় সমর্থক মা আনা ক্যান্ডিদা এভোরা গ্যালারিতে বসে ছেলের খেলা দেখতে পারেননি। যুক্তরাষ্ট্রে আসার ইচ্ছা থাকলেও ভিসা জটিলতা ও আর্থিক সংকটের কারণে তাকে দেশে থেকেই খেলা দেখতে হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ইসরাইলকে মার্কিন সামরিক নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহুর
নেতানিয়াহু বলেন, ইরান ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান সংঘাত মোকাবিলায় ইসরায়েলের স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তিনি বলেন, “গত কয়েক বছর ধরে আমাদের মার্কিন বন্ধুদের কাছ থেকে যে সহায়তা পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। তবে এখন সময় এসেছে নিজেদের অস্ত্র নিজেরাই উৎপাদন করার সক্ষমতা গড়ে তোলার।
২৫ জুলাই, ২০২৬