"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কুড়িগ্রামে সন্তানকে বাঁচাতে বাবা-মায়ের আঁকুতি
সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা তার হার্টের অপারেশন দ্রত করার জন্য পরামর্শ দেন। এজন্য চিকিৎসায় প্রায় ৬ লক্ষ টাকা। গত দেড় মাস পূর্বে এই পরামর্শ দেয়া হলেও টাকার অভাবে আখিমনির চিকিৎসা আটকে আছে। প্রতিবেশীরা জানান দিন যত যাচ্ছে শিশুটি মায়ের বুকের দুধ তত পাচ্ছে না। আমরা যতটুকু পেরেছি সহায়তা করেছি। এখন তার চিকিৎসায় অনেক অর্থের প্রয়োজন যা গ্রামবাসীর পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। এখন বিত্তবানরাই পারেন এই শিশু সন্তানের মুখে হাসি ফোটাতে তার মায়ের চিকিৎসায় সহায়তার হাত বাড়াতে।
২৫ জুলাই, ২০২৬
‘আমি হানজালা বিএনপিকে খোঁচাখুঁচি করলে এ দেশে থাকতে পারবে না’
ভিডিওতে হানজালা বলেন, 'আমার জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলে আপনাদের বাড়িঘরে কাউকে থাকতে দিত না। আমি আপনাদের বাকস্বাধীনতা দিয়েছি। আগের এমপির বিরুদ্ধে এ দেশের একজনও কলম ধরতে পারেনি। আমি শিবচরের মানুষকে সেই স্বাধীনতা দিয়েছি। আর যদি আমি বিএনপিকে খোঁচাখুঁচি করি, তারা এ দেশে থাকতে পারবে না।'
২৫ জুলাই, ২০২৬
ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন সারা দেশে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংস্থাটির আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ভোরের দিকে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। ভোরের পর কিছুটা বিরতি দিয়ে দুপুরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
চিতলমারীতে বাড়িতে ঢুকে গুলি করে কলেজছাত্রকে হত্যা
বাগেরহাটের চিতলমারীতে বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ইতোমধ্যে নিহতের মরদেহ উদ্ধার করেছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন।
২৫ জুলাই, ২০২৬
সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা
সংগঠনের সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ জানান, পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ, বিভিন্ন সংস্থার ঘনঘন হিসাব তদারকি, পুলিশ মোতায়েন এবং অন্তত ছয়টি পাম্পে বড় অঙ্কের জরিমানা আরোপের প্রতিবাদে তারা এই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে সিলেট বিভাগের কোনো পেট্রোল পাম্প—সিএনজি ও এলপিজিসহ—মালিকদের পক্ষে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের কঠোর নজরদারি ও জরিমানাকে তারা ‘হয়রানি’ হিসেবে উল্লেখ করেছেন।
২৫ জুলাই, ২০২৬
নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সকল সাংবাদিক ও সুধীসমাজের ব্যানারে নবীনগর থানা গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
২৫ জুলাই, ২০২৬
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
সিনিয়র জেল সুপার আল মামুন জানান, সাংবাদিক আনিস আলমগীরের জামিন সংক্রান্ত কাগজপত্র এক দিন আগে কারাগারে পৌঁছেছিল। যাচাই-বাছাই শেষে তাকে দুপুর ২টা ৩৫ মিনিটে মুক্তি দেওয়া হয়। এরপর তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হন। জানা গেছে, গত বুধবার (১১ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেন। এর ফলে আনিস আলমগীরের বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই তিনি জামিন পান। তার আইনজীবী তাসলিমা জাহান জানিয়েছেন, এখন তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।
২৫ জুলাই, ২০২৬
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
জাতীয় ঈদগাহ ময়দানে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে একসঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান জামাতে আরও অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা।
২৫ জুলাই, ২০২৬
জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
ইরানে ইসরায়েল ও মার্কিন যৌথ হামলার পর শুরু হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় সরকার জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে তিন লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ছুটির দিন হওয়ায় ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কেনাকাটার বিষয় চূড়ান্ত করা হয়।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বে প্রথম তেল-শূন্য দেশ হতে যাচ্ছে বাংলাদেশ!
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ আজ ৩৪তম দিনে এসে গড়িয়েছে । এই সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে আমদানিনির্ভর দেশগুলোর ওপর। তেলের দাম আকাশছোঁয়া হয়ে ওঠায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম 'দ্য ইনডিপেনডেন্ট' এর এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এই সংকট অব্যাহত থাকলে বাংলাদেশ বিশ্বের প্রথম তেল-শূন্য দেশে পরিণত হতে পারে।
২৫ জুলাই, ২০২৬