"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ
গ্রাম ও শহর—উভয় এলাকাতেই মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ৯.০৭ শতাংশ থেকে কমে ৮.০২ শতাংশে নেমে এসেছে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.৩৪ শতাংশ থেকে বেড়ে ৯.৩৮ শতাংশ হয়েছে। অন্যদিকে শহরাঞ্চলে মার্চে সার্বিক মূল্যস্ফীতি ৯.০৭ শতাংশ থেকে কমে ৮.৬৮ শতাংশে নেমেছে। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি ৯.৮৭ শতাংশ থেকে কমে ৮.৭৮ শতাংশ হয়েছে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮.৫৭ শতাংশ থেকে বেড়ে ৮.৬২ শতাংশে দাঁড়িয়েছে।
২৫ জুলাই, ২০২৬
তদবিরের জন্য কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ
পুলিশ সদর দপ্তরের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, কিছু পুলিশ কর্মকর্তা অফিস চলাকালে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মন্ত্রণালয়ে গিয়ে বিভিন্ন বিষয়ে তদবির করছেন। এই কার্যকলাপের কারণে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন এবং দৈনন্দিন সরকারি কাজও বাধাগ্রস্ত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলকে লারিজানি সম্পর্কে তথ্য দেওয়া হয় ইরান থেকেই!
ইরানের শীর্ষ নেতা আলী লারিজানিকে হত্যার পেছনে তেহরানের সাধারণ নাগরিকদের সরবরাহ করা গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ওই ইসরায়েলি কর্মকর্তার দাবি, গত ২৪ ঘণ্টায় স্থানীয়দের কাছ থেকে পাওয়া নির্ভুল ও মূল্যবান তথ্যের ভিত্তিতেই লারিজানির ওপর নিখুঁত হামলা চালানো সম্ভব হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত, আহত অর্ধশত
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপালনকারী এক কর্মকর্তাকে জাল ভোটে প্ররোচনার অভিযোগে মো. জিয়া মিয়াকে সেনাবাহিনী আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। তিন দিন আগে জিয়া মিয়া কারাগার থেকে মুক্ত হয়ে এলাকায় ফেরেন। তার সন্দেহ ছিল স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান মামুনের পক্ষের শিশু মিয়া সেনাবাহিনীর কাছে তথ্য দিয়ে তাকে গ্রেফতারের সহযোগিতা করেছিলেন।
২৫ জুলাই, ২০২৬
দেশে আর মবকালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে—দেশে কোনো ধরনের মব কালচার চলবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সড়ক অবরোধের প্রবণতা দেখা গিয়েছিল, তা আর বরদাস্ত করা হবে না।' মব সহিংসতা ও সংগঠিত অপরাধের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, 'সব ধরনের সহিংস ঘটনাকে মব বলা ঠিক নয়। কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় পরিকল্পিত হামলা ও ভাঙচুর সংগঠিত অপরাধ হিসেবে বিবেচিত হয়, যার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা হয়।'
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। তিনি বলেন, বিদ্যমান সব চুক্তিই ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই; যা কিছু চুক্তি আছে, তা আগেই প্রকাশ করা হয়েছে।’ প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ পররাষ্ট্রমন্ত্রী তখন উপস্থিত ছিলেন, যখন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
২৫ জুলাই, ২০২৬
ঐতিহ্যবাহী মোহামেডানে নতুন নেতৃত্বের সংযোজন: পরিচালক ড. নীলুফার চৌধুরী মনি
বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে সুপরিচিত মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড আবারও নতুন নেতৃত্বের হাত ধরে এক সম্ভাবনাময় অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত ক্লাবটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মধ্য দিয়ে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী ও সংগঠক ড. নীলুফার চৌধুরী মনি।
২৫ জুলাই, ২০২৬
সোলেইমানি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা আইআরজিসির
বিবৃতিতে বলা হয়, গোলামরেজা সোলেইমানির আত্মত্যাগ ইরানি জাতি ও বাসিজ যোদ্ধাদের প্রতিরোধের সংকল্পকে আরও শক্তিশালী করবে। গত ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্ব দেওয়া এই কমান্ডার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও উল্লেখ করা হয়। আইআরজিসি দাবি করেছে, আমেরিকান-জায়নবাদী শত্রুদের এই হামলা প্রমাণ করে যে চলমান সংঘাতে বাসিজ বাহিনী শক্ত অবস্থানে রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলীর বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, দুদকে অভিযোগ
কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব ও সাবেক সভাপতি হায়দার আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল এবং কয়েক কোটি টাকার ‘পদ বাণিজ্যের’ চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গত ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনকে পুঁজি করে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার ও ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি বিস্তারিত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন হামের টিকা দেওয়া হয়েছে কি না
শিশুর সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মের পর থেকেই নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী শিশুকে বিভিন্ন টিকা দেওয়া হয়, যার মধ্যে হামের টিকা অন্যতম। তবে অনেক সময় অভিভাবকরা টিকা কার্ড হাতে পেয়েও বুঝতে পারেন না—হামের টিকা আসলে দেওয়া হয়েছে কি না। কার্ডে ইংরেজিতে সংক্ষিপ্ত নাম, তারিখ বা বিভিন্ন চিহ্ন থাকায় বিষয়টি কিছুটা জটিল মনে হতে পারে।
২৫ জুলাই, ২০২৬