"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
তনু হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে হাফিজুর, অভিযুক্ত আরও দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, তাদের মধ্যে একজন ইতোমধ্যে দেশের বাইরে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে, আর অন্যজন দেশে আত্মগোপনে রয়েছেন। দেশে অবস্থানরত অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে বিশেষ দল কাজ করছে। তদন্ত সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান (৫২) তনুকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে যেতেন। তার মাধ্যমেই তনুর সাংস্কৃতিক অঙ্গনে যাতায়াত শুরু হয়। পিবিআই কর্মকর্তাদের মতে, তিনি হত্যাকাণ্ডের ঘটনাক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
২৫ জুলাই, ২০২৬
শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ: ১২ বছরের মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, জীবন নিয়ে শঙ্কা
নেত্রকোণার মদন উপজেলায় শিক্ষকের ধর্ষণে ১২ বছরের এক মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে হযরত ফাতেমাতুজ জোহুরা মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় মদন থানায় মেয়েটির মা আমান উল্লাহ সাগরকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে।
২৫ জুলাই, ২০২৬
গাজীপুরে হত্যাকাণ্ডের ঘটনায় গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ম্যাজিস্ট্রেট সালমা খাতুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে স্ত্রী, তিন কন্যা ও শ্যালকসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার নৃশংস ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আবেগে ভেঙে পড়েন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। শিশুদের নিথর দেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, “এমন দৃশ্য সত্যিই সহ্য করার মতো নয়। বাচ্চাগুলোকে দেখে ভীষণ কষ্ট লেগেছে।”
২৫ জুলাই, ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের সভাপতি করার পরিকল্পনা সরকারের
স্কুল, কলেজ ও মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিলের সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, লটারি কখনোই মেধাবী ও অমেধাবী নির্ধারণ করতে পারে না এবং এটি ধনী-গরিবের বৈষম্যও কমায় না। রোববার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ–এর অডিটোরিয়ামে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব সূত্রে জানা যায়, সারাদেশে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-১৩-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মো. আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক ব্যক্তির নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
২৫ জুলাই, ২০২৬
এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-১ এর উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিবকে এনআইডি মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো। এর আগে, এনআইডির ডিজি ছিলেন অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির। গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় তাকে।
২৫ জুলাই, ২০২৬
সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু
সারা দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিনই নতুন করে বহু শিশু আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও বাড়ছে। রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর এর কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
মব, কিশোর গ্যাং, মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের কার্যকর ভূমিকা চান প্রধানমন্ত্রী
মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। চার দিনব্যাপী পুলিশ সপ্তাহের কর্মসূচি আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় ব্যবসায়ীর মৃত্যুতে শোকসভা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনের বিশিষ্ট ব্যবসায়ী আলী আক্কাসের মৃত্যুতে জংশন স্টেশন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাতে রেলওয়ে জংশন স্টেশন টিকিট কাউন্টারের সামনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
দেশে মজুত থাকা গ্যাসে ১২ বছরের চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী
মন্ত্রী বলেন, 'বর্তমানে দেশে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের মোট মজুত আনুমানিক ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এর মধ্যে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে ২২.১১ টিসিএফ এবং ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট রয়েছে ৭.৬৩ টিসিএফ।' তিনি জানান, বর্তমান দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট বজায় থাকলে এ অবশিষ্ট মজুত দিয়েই আগামী এক দশকের বেশি সময় দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
২৫ জুলাই, ২০২৬