"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৮
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় সকাল ৬টার দিকে কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে নির্মাণ শ্রমিক বহনকারী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিক নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে আরও ৪ জনকে মৃত ঘোষণা করেন। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ জনে।
২৫ জুলাই, ২০২৬
বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাতে পারে ভারত
বঙ্গোপসাগরে নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৬-এর পরীক্ষা চালাতে পারে ভারত। এ লক্ষ্যে দেশটি ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের নির্দিষ্ট আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করেছে। এ বিষয়ে ‘নোটিশ টু এয়ারম্যান (নোটাম)’ জারি করা হয়েছে বলে জানিয়েছে ইকোনোমিক টাইমস ।
২৫ জুলাই, ২০২৬
ইউক্রেনে জাতিসংঘের ত্রাণবাহী বহরে রুশ ড্রোন হামলা, নিহত ১৫
এদিকে বুধবার (১৩ মে) থেকে ইউক্রেনজুড়ে শুরু হওয়া ব্যাপক রুশ আকাশ হামলায় গত দুই দিনে অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাজধানী কিয়েভে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর সেটি ধসে পড়ে। এখন পর্যন্ত ভবনটির ধ্বংসস্তূপের নিচে অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে অভিযান চালিয়ে যাচ্ছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিথী
সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় আলোচনায় আসা ফারজানা সিথী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি দলের মনোনয়ন ফরম নেন। এ সময় সাংবাদিকদের ফারজানা সিথী জানান, তিনি পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্রিফ করবেন। তিনি বলেন, নড়াইল-২ আসনের জন্য ফরম নিয়েছেন এবং চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
২৫ জুলাই, ২০২৬
ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ: বৃষ্টির সম্ভাবনা কম, অব্যাহত থাকবে গরমের দাপট
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
২৫ জুলাই, ২০২৬
‘৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী’
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাহাত্তরের সংবিধান অনুযায়ী বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন। একই সঙ্গে তিনি বলেন, ওই সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
২৫ জুলাই, ২০২৬
যুদ্ধে রাশিয়া ইরানকে অস্ত্রের চেয়েও বেশি কিছু দিচ্ছে
রাশিয়া স্পষ্টভাবে জানিয়েছে, ইরান সংকটের সমাধানে তারা সামরিক পথ নয়, বরং কূটনৈতিক উদ্যোগকেই প্রাধান্য দিচ্ছে। মস্কোর মতে, এই সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে এবং এর প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতেও। রাশিয়া আরও জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে কোনো একতরফা নিষেধাজ্ঞা বা সামরিক পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। পাশাপাশি, ইরানের ওপর নৌ অবরোধ কিংবা অন্য কোনো বৈরী পদক্ষেপের বিরোধিতাও করেছে দেশটি।
২৫ জুলাই, ২০২৬
সুনামগঞ্জে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে এমপি আহত
সুনামগঞ্জ-সিলেট সড়কের জাউয়া বাজার এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষ রাত ৯টা পর্যন্ত চলেছে বলে জানিয়েছে স্থানীয়রা। সংঘর্ষের সময় সিলেট থেকে সড়কপথে সুনামগঞ্জে যাওয়ার পথে আটকা পড়েন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল। পরিস্থিতি শান্ত করতে গিয়ে তিনি আহত হন।
২৫ জুলাই, ২০২৬
বিজেপি ক্ষমতায় আসতেই পশ্চিমবঙ্গে শুরু ‘বুলডোজার অভিযান’
নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং সেখানে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এরপরই অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন তিনি। পুলিশের উপস্থিতিতে ভবনটি খালি করে দ্রুত ভাঙার কাজ শুরু করে কলকাতা পৌরসভা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, যেসব ভবনের ফায়ার লাইসেন্স বা এনওসি নেই, সেগুলোকে প্রথমে নোটিশ দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
২৫ জুলাই, ২০২৬
ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব, সম্পাদক রবিউল
ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (ইবিরিউ) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাকিব আসলাম সভাপতি এবং দৈনিক আজকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রবিউল আলম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) ইবিরিউ কার্যালয়ে ভোটারদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং অধ্যাপক ড. ফখরুল ইসলাম।
২৫ জুলাই, ২০২৬